ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন অদ্বিতীয়া আচার্য্য রোদেলা


ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন অদ্বিতীয়া আচার্য্য রোদেলা

২০২৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায়, চট্টগ্রাম হাটহাজারীস্থ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছেন অদ্বিতীয়া আচার্য্য রোদেলা।

তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার হরিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক কমলেন্দু আচার্য্য নাতনী। রোদেলা বাবা-মায়ের তিন সন্তানদের মধ্যে সবার বড়।

বাবা বিশিষ্ট ব্যবসায়ি রুপম আচার্য্য এবং মা সোনিয়া আচার্য্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকুরীজীবি। মেয়ের এই সাফল্যে তার পরিবার ও শিক্ষকরা আনন্দিত ও গর্বিত।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ভবিষ্যতে অদ্বিতীয়া আচার্য্য রোদেলা যেন একজন আর্দশবান ও ভালো মানুষ হিসেবে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারে, এই কামনায় তার বাবা-মা ও শিক্ষকরা সকলের কাছে আর্শীবাদ ও দোয়া প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, গত রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

এবারের বৃত্তি পরীক্ষা-২০২৫ এ মোট ৭৯ হাজার ২৪৬টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পায়। অন্যদিকে সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন, যার মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯৮৬১ জন।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯%) এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪.৭১%)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকাস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির আনন্দ ভবন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ এম


আমেরিকাস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির আনন্দ ভবন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আমেরিকার নোয়াখালীর সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বার্ষিক আনন্দ ভবন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) দিনভর আমেরিকার প্রাকৃতিক নয়াভিরাম সৌন্দর্যে হেকশেয়ার স্টেট পার্কে আনন্দ ভবন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

নানা আয়োজনে চমৎকার এই অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এএসএম মাইন উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিলন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. মোয়াজ্জেম হোসেন কাজল, আনন্দ ভবন আয়োজন উপ-কমিটির আহবায়ক কবির আহমেদ, সদস্য সচিব সৈয়দ আমিরুল ইসলাম ফয়সাল এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনভর পরিচালিত এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের পরিবার পরিজন ছাড়াও আমেরিকায় বসবাসকারী বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা অংশ গ্রহণ করেন।

বয়স বিবেচনায় নানা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ এম


ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী

বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশতঃ আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এই কারণে বিপাকে পড়েছেন ৪২ জন পরীক্ষার্থী। তারা ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রের সৃজনশীল অংশের উত্তর লিখেছেন। বিষয়টি পরীক্ষা শেষ হওয়ার পরে ধরা পড়ার পর, উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এই ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা গেছে যে, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বহুনির্বাচনি অংশের প্রশ্নপত্র সঠিক থাকলেও, সৃজনশীল অংশের প্রশ্ন বিতরণ করার সময় ভুলক্রমে ৪২ জন পরীক্ষার্থীর কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। একমাত্র একজন পরীক্ষার্থী সঠিক প্রশ্নপত্র পান।

ঘটনা জানাজানি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে এনে সংশ্লিষ্ট ৪২ জন পরীক্ষার্থীর তালিকাসহ পুরো বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করে।

কেন্দ্র সচিব এবং শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত দুই কক্ষ পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিল চট্টগ্রাম চেম্বার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ এম


প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিল চট্টগ্রাম চেম্বার

বন্যার কারণে দুর্ভোগে আক্রান্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান প্রদান করেছে বাণিজ্য সংগঠন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিসিসিআই)।

গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এই সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক প্রদত্ত এই মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের সংকটের সময় ব্যবসায়ী সমাজের এভাবে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।

এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। সরকার ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাঙ্গামাটির

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ এম


সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের

পরিস্থিতি বিবেচনায়, রাঙ্গামাটির ভ্রমণপিপাসুদের জন্য জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, বুধবার সোয়া ৫টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে খুলতে যাচ্ছে দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন কেন্দ্রটি। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, বর্তমান রাঙ্গামাটি পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্যমতে, টানা ভারি বর্ষণ, পাহাড় ধস ও ভারী বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো। সর্বশেষ ৯ জুলাই থেকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার তথ্য জানায় প্রশাসন।

সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন ও দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানিয়েছেন, সাজেক পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানের ব্যবসা-বাণিজ্য পর্যটন নির্ভরশীল। সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের কারণে বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%