ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাজারে ডিমের দামে বড় পতন


বাজারে ডিমের দামে বড় পতন

 

রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে ডিমের বাজার দর কমে গিয়েছে। গত সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও, সপ্তাহের শেষ দিকে ডিমের দাম কমে বর্তমানে ১২০ টাকায় ডজন বিক্রি হচ্ছে।

আর ৩০টির এক ট্রে বর্তমানে ২৯০/ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্বে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছিল।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

আকারভেদে ডিমের দাম ডজনে ২৪ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। প্রতি পিচ ডিমে ২ টাকা পর্যন্ত কমেছে।

প্রতি ১০০ পিচ ডিমের দাম ২০০ টাকা আর এক হাজার ডিমের দাম ২ হাজার টাকা পর্যন্ত কমেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত গরমের কারণে ডিমের বিক্রি কিছুটা কমে যাওয়ার ফলে বাজার দরও কমেছে।

ক্রেতারা বলেছেন, ডিমের বাজার দর এখনো বেশি। তাদের মতে, আরো কমার প্রয়োজন রয়েছে। যদি ডজন ১০০ টাকার বেশি হয়, তবে নিম্নআয়ের মানুষের জন্য এটি সমস্যার সৃষ্টি করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

এদিকে, ব্যবসায়ীরা পুনরায় জানান, বাজারে ডিমের সরবরাহ বেশি থাকায় এবং গরমের কারণে বিক্রি কিছুটা কমে যাওয়ায় ডিমের বাজার দর কমেছে। এটি সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা ভালো করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে আলোচিত কোচের দায়িত্ব পেল তিউনিশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


বিশ্বকাপে আলোচিত কোচের দায়িত্ব পেল তিউনিশিয়া

বিশ্বকাপে সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারানোর পরই অপ্রত্যাশিত রূপ নিয়ে হাজির হলো তিউনিশিয়া।

টুর্নামেন্ট শুরুর মাত্র এক ম্যাচ পরই প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তারা এবং ডাগআউটের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডের হাতে।

আজ তিউনিশিয়ার জাতীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে হার্ভে রেনার্ডের নাম ঘোষণা করা হয়।

বর্তমানে তিউনিশিয়ান ফুটবল দল মেক্সিকোতে অবস্থান করছে। আজ সন্ধ্যায় মন্তেরিতে তিনি তার নতুন শিষ্যদের সঙ্গে প্রথম অনুশীলন সেশনে যোগ দেন, এবং তার বয়স ৫৭ বছর।

নতুন কোচ আসলেও সহকারী কোচের পদে কোন পরিবর্তন আসছে না। লামুশির সহকারী হিসেবে কাজ করা তিউনিশিয়ার সাবেক মিডফিল্ডার ওয়াহবি খাজরি রেনার্ডের ডেপুটির ভূমিকায় থাকবেন।

এটি হার্ভে রেনার্ডের কোচিং ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়ানো। ২০১৮ বিশ্বকাপে তার অধীনে মরক্কো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন তিনি এবং সেই বিশ্বকাপে তার দল প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দেয়।

এখন তিউনিশিয়া সপ্তমবারের মতো ফুটবল মহাযজ্ঞে অংশ নিতে যাচ্ছে। তবে তাদের অতীত ইতিহাস মোটে সুখকর নয়; আগের ছয়বারের প্রতিবারই তারা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে।

এবারও সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়ে ব্যাকফুটে রয়েছে তারা। ‘এফ’ গ্রুপে টিকে থাকার লড়াইয়ে আগামী ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জাপানের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মঙ্গলবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র চীনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই সফরের উদ্দেশ্য।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় চীনের সঙ্গে মিয়ানমারের কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে চীন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে।

এই নির্বাচনে সু চির দল অংশ নিতে পারেনি, ফলে সামরিকপন্থী সংসদ সদস্যরা সহজ জয় পেয়ে মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, সি চিনপিং মঙ্গলবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পর দুই নেতা বৈঠকে বসেন।

তার কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, মিন অং হ্লাইং সোমবার বেইজিংয়ে পৌঁছালে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরের শুরুতে তিনি চীনের স্পেস প্রোগ্রামের কেন্দ্র বেইজিং অ্যারোস্পেস সিটি পরিদর্শন করেন।

হ্লাইংয়ের এই পাঁচ দিনের সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারের নেতার এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তবর্তী এলাকায় চীনা নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোর কারণে কিছুটা টানাপোড়েনে পড়েছে।

এপ্রিল মাসে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম এই সফর দুই দেশের ‘সর্বাত্মক কৌশলগত সহযোগিতা’ আরও গভীর করবে বলে চীন আশা করছে।

বেইজিং মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহকারী হিসেবে কাজ করছে এবং এক্ষেত্রে চীনের সীমান্তবর্তী অঞ্চলে একসময় তাদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে শক্তিশালী দুইটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছে।

গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, দেশটি এখন খননকৃত বিরল মৃত্তিকা খনিজের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে, যা চীনের নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের খেলার মাঠ নিশ্চিত করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


শিশুদের খেলার মাঠ নিশ্চিত করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশব্যাপী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘আগামী ২০ তারিখে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশব্যাপী শিশু খেলোয়াড়দের উৎসাহ জোগানো হচ্ছে। খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ জাগানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’

মাঠ সংকটের বিষয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় খেলাধুলা করার জন্য মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।’

জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। তাই এখন এ বিষয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।’

এছাড়া বিশ্বকাপ চলাকালীন অতিরিক্ত উৎসাহী হয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেএসপির অডিও-ভিডিও সেন্টার মিলনায়তনে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন তিনি।

ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আধুনিক চিকিৎসা, পুনর্বাসন ও জরুরি জীবনরক্ষাকারী সেবার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিকেএসপির স্পোর্টস সায়েন্স বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও দ্রুত পুনর্বাসনের জন্য আধুনিক স্পোর্টস মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেডিএ'র চেয়ারম্যান হিসেবে শফিকুল আলম মনার দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


কেডিএ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন।’

চেয়ারম্যান আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এ গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি'র নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%