ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুদের খেলার মাঠ নিশ্চিত করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী


শিশুদের খেলার মাঠ নিশ্চিত করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশব্যাপী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘আগামী ২০ তারিখে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশব্যাপী শিশু খেলোয়াড়দের উৎসাহ জোগানো হচ্ছে। খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ জাগানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মাঠ সংকটের বিষয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় খেলাধুলা করার জন্য মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।’

জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। তাই এখন এ বিষয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।’

এছাড়া বিশ্বকাপ চলাকালীন অতিরিক্ত উৎসাহী হয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেএসপির অডিও-ভিডিও সেন্টার মিলনায়তনে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আধুনিক চিকিৎসা, পুনর্বাসন ও জরুরি জীবনরক্ষাকারী সেবার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিকেএসপির স্পোর্টস সায়েন্স বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও দ্রুত পুনর্বাসনের জন্য আধুনিক স্পোর্টস মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেডিএ'র চেয়ারম্যান হিসেবে শফিকুল আলম মনার দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


কেডিএ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন।’

চেয়ারম্যান আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এ গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি'র নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে নিজের পছন্দের দল জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


বিশ্বকাপে নিজের পছন্দের দল জানালেন প্রধানমন্ত্রী

সারাবিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশও মেতে উঠেছে। এখন চারপাশে ফুটবলের আলোচনা চলছে। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক তা নিয়ে তর্ক-বিতর্কের অন্ত নেই। এর মধ্যে জানা গেলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রী চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভার সময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এখন বিশ্বকাপ চলছে। আপনি যে কোন দলের সমর্থক, আমরা সবাই সেটি জানতে চাই।

প্রধানমন্ত্রীর জবাবে তিনি বলেন, আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন আমি কোন দলের সমর্থক।

কথাগুলোর মধ্যে উল্লেখ করা যায় যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে পরিবারসহ যুক্তরাজ্যে নির্বাসনে যান তারেক রহমান। এরপর বিগত আওয়ামী লীগের সময় তিনি দেশে ফিরতে পারেননি। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন।

অতএব, প্রধানমন্ত্রী যে বিশ্বকাপে ইংল্যান্ডের সাপোর্টার হয়ে থাকবেন, তা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


গোমস্তাপুরে বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে চারজনকে বিজিবি এবং বাকি তিনজনকে আটক করেছে পুলিশ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় সাতজন বাংলাদেশি তাদের প্রবেশে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। সহায়তাকারী সবাই রোকনপুর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চারজন বাংলাদেশিকে আটক করে। পরে ভোর ৪টার দিকে বিজিবি তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য খাতে অনিয়মের ইঙ্গিত দিলেন আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


স্বাস্থ্য খাতে অনিয়মের ইঙ্গিত দিলেন আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, স্বাস্থ্যসেবা না স্বাস্থ্যব্যবসা নিয়ে এখন সন্দেহ প্রকাশ করতে হয়। আজ জনগণকে সেবা না দিয়ে অনেক হাসপাতাল ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তিনি বলেন, সমাজের উচ্চপর্যায়ে যারা আছেন তাদের যদি এগিয়ে না আসার উদাহরণ না থাকে, তবে দেশের পরিবর্তন সম্ভব নয়।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের পর তিনি এসব কথা বলেন।

এই উপলক্ষে তিনি এদিন ১০০ কর্মীকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। তারা সমাজকে সুন্দর রাখায় কাজ করেন, তাই আমাদেরও দায়িত্ব তাদের জীবনের যে আবর্জনাগুলো আছে, সেগুলো সরাতে কাজ করা। আমাদের সচেতন হলে এ শহরকে আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব।

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু সম্পর্কে তিনি অমানবিক মন্তব্য করে বলেন, হাসপাতালে মানুষ স্বাস্থ্যসেবা নিতে যায় কিন্তু সেখানে যদি চরম শঙ্কাতে পড়তে হয়, তবে তা কোনো সেবার মধ্যে পড়ে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য কার্ড নিয়ে তিনি বলেন, এটি একটি উদাহরণ হয়ে থাকবে। প্রথমবারের মত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্ড আমরা বিতরণ করছি। এর মাধ্যমে আরও অনেক প্রতিষ্ঠান উৎসাহিত হবে। প্রধানমন্ত্রী সম্প্রতি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে পিছিয়েপড়া জনগণের জন্য সাহায্য করে যাচ্ছেন। তিনি হকারদের উচ্ছেদের চিন্তা বাদ দিয়ে তাদের পুনঃবাসনের বিষয়েও সুরাহা করেছেন।

আজ যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন, সরকার চিন্তা করছেন, কিন্তু যাদের প্রতিষ্ঠান আছে এবং সমাজের উচ্চপর্যায়ে আছেন, তারা যদি এগিয়ে না আসেন, তবে দেশের পরিবর্তন কখনোই সম্ভব নয় বলেও জানান তিনি।

তিনি ৪৫০টি হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, সিটি করপোরেশনের সাথে এই ৪৫০টি হাসপাতাল কাজ করবে। স্বাস্থ্যসেবা না স্বাস্থ্যব্যবসা এই বিষয়টি নিয়ে বর্তমানে সন্দেহ প্রকাশ করতে হয়। আজ যারা আপনারা এগিয়ে এসেছেন আপনাদের সত্যিই ধন্যবাদ প্রাপ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%