১০:১৬ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড ঘটে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বিমানবন্দর ফায়ার স্টেশন এর ২টি ইউনিট।
শনিবার (২৫ জুলাই) রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার স্টেশন জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং গেইটের নিকটবর্তী ময়লার স্তুপে আগুন লাগার খবর পাওয়ার পর সেখানকার ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌঁছে যায়।
আরও পড়ুন: যশোরের শার্শায় টাকা দ্বিগুণের প্রলোভনে তিনজন গ্রেপ্তার
ফায়ার স্টেশন আরও জানায়, এই অগ্নিকাণ্ডে কোন হতাহত হয়নি। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন