প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শনিবার (২৫ জুলাই) আকস্মিকভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি, চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে, যাতে প্রান্তিক জনগণের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা যায়।
উল্লেখ্য, ৫১ শয্যাবিশিষ্ট নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তথা বর্তমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) প্রদান করেছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তীতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি আদেশ জারি করে।
হাসপাতালের অবকাঠামোগত ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর এমন আকস্মিক ও জনমুখী পরিদর্শন, সেবার মানের অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে মনে করছেন এলাকাবাসী। জনকল্যাণমুখী এই পদক্ষেপ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন