ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে দলিল লেখক ও নকল নবিশদের প্রশিক্ষণ”


কুড়িগ্রামে দলিল লেখক ও নকল নবিশদের প্রশিক্ষণ”

১৬ জুন, ২০২৬, কুড়িগ্রামের রাজারহাটের উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লিখক এবং নকল নবিশদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় রাজারহাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় দলিল লিখক ও নকল নবিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ক আলোচনা করা হয়েছে। রাজারহাট সাব-রেজিস্ট্রারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ। প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাজারহাট সাব-রেজিস্ট্রার মোঃ রাশেদুজ্জামান। প্রশিক্ষণের সূচনা বক্তব্যে প্রধান প্রশিক্ষক এবং কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিস দেশের জনগণের বিশ্বাস ও আস্থার কেন্দ্রবিন্দু এবং সরকারের রাজস্ব আদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এখানে কোন প্রকার দুর্নীতি, সিন্ডিকেট এবং অনিয়মের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। তিনি দলিল লিখকদের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য আরও মানবিক হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট হাট সাব-রেজিস্ট্রারের কার্যলয়ে কর্মরত সনদ প্রাপ্ত দলিল লিখক, দলিল লিখক সহকারী, কম্পিউটার অপারেটর, নকল নবিশ, অফিস সহকারী নবেন্দু কিশোর নারু, ১ম মোহরার জিয়াউর রহমান, ২য় মোহরার ফারহানা সুলতানা এবং টিসি মোহরার রওশন আরা বেগম প্রমুখ।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!

এবার ভারতের ভূখন্ডে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হলো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের। ১৫ জুন ওড়িশার চাঁদিপুরে আইটিআর থেকে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহকের ভারতীয় সংস্করণের সফল পরীক্ষা চালানো হয়েছে ডিআরডিও দ্বারা।

টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভারতীয় সংস্করণের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা হলো হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার। কিছু দিন আগে ডিআরডিও ‘নির্ভয়’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। যদিও সেই পরীক্ষা সফল হয়নি। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি এই ক্ষেপণাস্ত্রের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তাদের মতে, এই ক্ষেপণের পাল্লা আরও বেশি রয়েছে। দিকনির্দেশনার ক্ষেত্রে এটি আরও বেশি নিঁখুত এবং উন্নত।

জানা গেছে, বর্তমানে এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত হচ্ছে না। আগামী দুই বছরে এই ক্ষেপণাস্ত্রের আরও দু'বার উন্নয়নমূলক এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিআরডিও’র বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা খুবই কম। তবে ভূমি ঘেঁষে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ০.৮ ম্যাক গতিতে চলা এই ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান যুদ্ধে আমেরিকা জন্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত মার্চে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, আমেরিকা যে পরিমাণ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনে, ইরানের বিরুদ্ধে তার ন’গুণ ব্যবহার করেছে। বছরে ৯০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনে আমেরিকা। আমেরিকার অস্ত্রভান্ডারের মধ্যে এটি সবচেয়ে ঘাতক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ১৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিশ্চিতভাবে আঘাত হানতে সক্ষম। এটি ৪৫৩ কেজি বিস্ফোরক নিয়ে সঠিকভাবে হামলা চালাতে সক্ষম। তবে এই ক্ষেপণাস্ত্রের ‘অ্যাডভান্স ভার্সন’ ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ঘণ্টায় ৮৮০ কিমি বেগে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এবার সেই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হচ্ছে ভারতের অস্ত্রভান্ডারে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক সোহেল কায়কোবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


কুড়িগ্রামে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক সোহেল কায়কোবাদ

 ১৬ জুন, ২০২৬, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজারাহাট উপজেলায় কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এসময় প্রধান অতিথি সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা পরিষদের মাধ্যমে বৃক্ষরোপণ করা হলো। পর্যায়ক্রমে আমাদের জেলার সব উপজেলায় বৃক্ষরোপণ অব্যহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেছুর পাটোয়ারী বিপ্লব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপির লালবাগ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ করেছে। এর পাশাপাশি ভেজাল হলুদ গুঁড়া প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে মোট চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় ভেজাল হলুদ গুঁড়া জব্দ করতে পেরে পুলিশ সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরাশগঞ্জ ও শ্যামবাজারে অবস্থিত কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং এবং বাজারজাত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাগুলিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়া উদ্ধারের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দ করা ভেজাল হলুদ গুঁড়া ধ্বংস করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে সরকারি জমিতে থাকা ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


বিরলে সরকারি জমিতে থাকা ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় আটক

 ১৬ জুন, ২০২৬,বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামে সরকারি জমিতে থাকা ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় প্রশাসন আটক করেছে।

স্থানীয় চৌকিদার এর তত্বাবধায়নে আটককৃত গাছগুলো রাখা হয়েছে, এমনটি নিশ্চিত করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন।

স্থানীয় জানাচ্ছেন, দক্ষিণ জগতপুর গ্রামের মৃত মোমিনুল ইসলাম এর ছেলে মোশারফ হোসেন তাদের জমির পাশে অবস্থিত সরকারি একটি পুকুরপাড়ে নিজেদের পরিচর্যা করা ইউক্লিপ্টাস গাছ বিক্রি করতে আসলে ক্রেতারা গাছগুলো কাটার কাজ শুরু করেন। তখন উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি জায়গায় গাছ কাটার বিষয়ে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিনিধি পাঠান।

মঙ্গলবার দুপুরে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন ঘটনাস্থলে পৌঁছে জমির কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে সময় চাওয়ায় গাছ কাটার কাজ বন্ধ করে গ্রামপুলিশ বাবুরাম সরকার এর তত্বাবধায়নে কর্তনকৃত গাছগুলি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আটক থাকে। এ ব্যাপারে কাগজপত্র যাচাইয়ের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন। বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ টি কর্তনকৃত গাছ গ্রামপুলিশের তত্বাবধানে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%