১০:৪৯ পি.এম
এবার ভারতের ভূখন্ডে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হলো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের। ১৫ জুন ওড়িশার চাঁদিপুরে আইটিআর থেকে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহকের ভারতীয় সংস্করণের সফল পরীক্ষা চালানো হয়েছে ডিআরডিও দ্বারা।
টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভারতীয় সংস্করণের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা হলো হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার। কিছু দিন আগে ডিআরডিও ‘নির্ভয়’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। যদিও সেই পরীক্ষা সফল হয়নি। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি এই ক্ষেপণাস্ত্রের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তাদের মতে, এই ক্ষেপণের পাল্লা আরও বেশি রয়েছে। দিকনির্দেশনার ক্ষেত্রে এটি আরও বেশি নিঁখুত এবং উন্নত।
জানা গেছে, বর্তমানে এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত হচ্ছে না। আগামী দুই বছরে এই ক্ষেপণাস্ত্রের আরও দু'বার উন্নয়নমূলক এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিআরডিও’র বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা খুবই কম। তবে ভূমি ঘেঁষে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ০.৮ ম্যাক গতিতে চলা এই ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
ইরান যুদ্ধে আমেরিকা জন্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত মার্চে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, আমেরিকা যে পরিমাণ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনে, ইরানের বিরুদ্ধে তার ন’গুণ ব্যবহার করেছে। বছরে ৯০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনে আমেরিকা। আমেরিকার অস্ত্রভান্ডারের মধ্যে এটি সবচেয়ে ঘাতক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ১৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিশ্চিতভাবে আঘাত হানতে সক্ষম। এটি ৪৫৩ কেজি বিস্ফোরক নিয়ে সঠিকভাবে হামলা চালাতে সক্ষম। তবে এই ক্ষেপণাস্ত্রের ‘অ্যাডভান্স ভার্সন’ ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ঘণ্টায় ৮৮০ কিমি বেগে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এবার সেই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হচ্ছে ভারতের অস্ত্রভান্ডারে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন