১০:৫০ পি.এম
রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপির লালবাগ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ করেছে। এর পাশাপাশি ভেজাল হলুদ গুঁড়া প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে মোট চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় ভেজাল হলুদ গুঁড়া জব্দ করতে পেরে পুলিশ সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরাশগঞ্জ ও শ্যামবাজারে অবস্থিত কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং এবং বাজারজাত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাগুলিতে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল
অভিযানের সময় ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়া উদ্ধারের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দ করা ভেজাল হলুদ গুঁড়া ধ্বংস করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন