ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার দশ দিন পূর্ণ


ইরানে যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার দশ দিন পূর্ণ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ধারাবাহিক সামরিক অভিযানের দশম রাত পার করে ফেলেছে। সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে ইরানের হুমকি মোকাবিলা করার জন্য এবং তাদের সামরিক সক্ষমতা আরো কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বিমান হামলা চালানো হচ্ছে।

ওয়াশিংটনের দাবি, কৌশলগত এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার পেছনে তেহরানের হাত রয়েছে এবং তারা সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছে।

সোমবার নতুন দফার হামলা শুরু হয়। মার্কিন সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, প্রেসিডেন্টের নির্দেশ না আসা পর্যন্ত এই ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপস্থিতি নিয়ে তেহরানের তীব্র আপত্তির পাশাপাশি মার্কিন সেনা নিহতের ঘটনার বদলা নিতেই ওয়াশিংটন এই কঠোর অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: ইতালি বিক্ষোভ ও দাঙ্গা দমনে নতুন আইন জারি করেছে

এর আগে ইরানের পক্ষ থেকেও কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, মার্কিন হামলা অব্যাহত থাকলে তেহরান সর্বাত্মক আক্রমণের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবে এবং আঞ্চলিক অবকাঠামোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ এম


ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস

ইরানে টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়েছে। এই হামলার মূল লক্ষ্যবস্তু হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিগুলো, পাশাপাশি অন্যান্য সামরিক স্থাপনাগুলোও এই হামলার লক্ষ্যবস্তু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে এই অভিযানকে ‘প্রতিশোধ’ হিসেবে চিহ্নিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি মন্তব্য করেন, হরমুজ প্রণালিতে যদি বাণিজ্যিক জাহাজে হামলা হয়, তাহলে আরও কঠোরভাবে জবাব দেওয়া হবে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার প্রশাসন বর্তমানে মার্কিন জনগণকে বোঝাচ্ছে যে, চলমান সম্প্রসারিত এই সামরিক অভিযান সম্পূর্ণ যুক্তিযুক্ত। যদিও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে, তবে ট্রাম্প প্রশাসনের কাছে এখন সেগুলো মুখ্য নয়। তাদের প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে কথিত সন্ত্রাসবাদ এবং চুক্তি লঙ্ঘনের জন্য ইরানকে শাস্তি দেওয়া।

হোয়াইট হাউস সোমবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ইরানে এই হামলা অব্যাহত থাকবে। তারপরও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে।

গত সপ্তাহান্তে ইরানের হামলায় একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম ক্ষুব্ধ হয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, প্রতিটি আমেরিকান সেনা হত্যার জন্য তেহরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাভি ও পারেদেসকে রিংয়ে দেখতে চেয়ে সরব স্প্যানিশ ভক্তরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ এম


গাভি ও পারেদেসকে রিংয়ে দেখতে চেয়ে সরব স্প্যানিশ ভক্তরা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর স্পেনের উদযাপন শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন আলোচনা।

ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে, স্প্যানিশ সমর্থকরা এক অদ্ভুত পদ্ধতিতে আর্জেন্টিনাকে ট্রল করেছে। বিশেষ করে, মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস এবং তরুণ তুর্কি গাভির মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্যবিনিময় এবং সংঘাতকে কেন্দ্র করে স্পেনের ভিক্টরি প্যারেডে দেখা যায় একটি ব্যঙ্গাত্মক ব্যানার।

ম্যাচ শেষে, আর্জেন্টিনার হতাশা যখন মাঠের লড়াই ছাড়িয়ে হাতাহাতিতে রূপ নেয়, তখন লাল কার্ডের মুখে পড়া পারেদেস সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। স্পেনের সমর্থকরা এই ঘটনাকে কিছুটা হালকা করতে এবং মজার ছলে তার জবাব দিতে বেছে নেন ভিন্ন পথ। মাদ্রিদের সিবেলেস চত্বরে স্পেনের জয়োল্লাসে ফুটবলাররা যখন উন্মাদনায় মেতে ছিলেন, তখন নক্ষত্রখচিত সেই বাসে নড়েচড়ে বসেন লামিনে ইয়ামালরা। এক সমর্থকের হাতে থাকা বিশেষ ব্যানারটি সবার নজর কাড়ে।

ব্যানারটির সামনের অংশে ইয়ামালের ছোট ভাই কেইন-এর ছবি থাকলেও, উল্টো পিঠে লেখা ছিল একটি মজার বার্তা। সেখানে পারেদেস এবং গাভির মধ্যে একটি বক্সিং লড়াইয়ের আয়োজন করার দাবি জানানো হয় এবং এটিকে জনপ্রিয় ইভেন্ট ইবাই লানোসের 'ভেলাডা দেল আনো ভিআইআই' এর আদলে তুলে ধরা হয়। মূলত, ফাইনালের বাঁশি বাজার পর এরিক গার্সিয়াকে রক্ষার চেষ্টাকালে গাভির মুখোমুখি হয়েছিলেন পারেদেস। সেই মারমুখী মুহূর্তটিকেই ব্যঙ্গ করে তৈরি হয়েছিল ওই ব্যানার।

বাসে থাকা ফ্যাবিয়ান রুইজ এবং লামিনে ইয়ামাল যখন ব্যানারটি দেখেন, তখন তারা হাসি চেপে রাখতে পারেননি। তারা গাভিকে দেখিয়ে এই হাস্যরসাত্মক লড়াইয়ের ইভেন্ট নিয়ে একে অপরের সাথে অনুকরণ করতে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুর ১টা পর্যন্ত কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ এম


দুপুর ১টা পর্যন্ত কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

দেশের কিছু অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে জানিয়েছে আবহাওয়া অফিস। এর সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের জন্যও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য উত্তেজনা বাড়িয়ে কানাডায় ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ এম


বাণিজ্য উত্তেজনা বাড়িয়ে কানাডায় ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে কানাডা থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের গাড়ি, ডেইরি পণ্য এবং অ্যালকোহল খাতের প্রতি কানাডার তথাকথিত বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নতুন শুল্ক আগামী ত্রিশ দিনের মধ্যে কার্যকর হবে, আর এর ফলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

হোয়াইট হাউস দাবি করেছে, আমেরিকান ব্যবসা ও শিল্প খাতকে সুরক্ষার জন্য মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই শুল্কের আওতায় প্রাত্যহিক ব্যবহারের বিভিন্ন ভোগ্যপণ্য যেমন ওয়াইন ও হকি স্টিক থেকে শুরু করে বাণিজ্যিক সিমেন্টের মতো শিল্পপণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে, দুই দেশের বাণিজ্য চুক্তির আওতাধীন জ্বালানি, পটাশ, খনিজ সম্পদ এবং মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে। এমনকি, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির শর্তকে উপেক্ষা করেই এই আমদানি শুল্ক ঘোষণা করা হলো।

এর আগেও দুই দেশের মধ্যে নানা ধরনের বাণিজ্য বাধা এবং পাল্টাপাল্টি শুল্কের ইতিহাস বিদ্যমান রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কানাডার লোহা, অ্যালুমিনিয়াম এবং তামার ওপর ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক বজায় রেখেছে। পাশাপাশি কানাডার সফটউড লম্বার বা কাঠজাতীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ এবং মার্কিন যন্ত্রাংশবিহীন গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আদায় করছে ওয়াশিংটন।

কানাডাও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু স্টিল, অ্যালুমিনিয়াম এবং গাড়ির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে রেখেছে।

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার কারণে ট্রাম্প এর আগে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তবে সোমবার স্বাক্ষরিত নির্বাহী আদেশে দাবানল সংক্রান্ত কোন বিষয়ের উল্লেখ পাওয়া যায়নি।

মূলত গাড়ি, ডেইরি এবং অ্যালকোহল নিয়ে কানাডার সঙ্গে অমীমাংসিত বাণিজ্য ইস্যুগুলোই এই আদেশের মূল ভিত্তি হিসেবে উঠে এসেছে, যা দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনার অচলাবস্থাকেই স্পষ্ট করছে।

মার্কিন গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর কানাডার বাড়তি কর আরোপের কড়া সমালোচনা করে ট্রাম্প এটিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, কানাডার ডেইরি খাতের সাপ্লাই ম্যানেজমেন্ট সিস্টেম বা সরবরাহ ব্যবস্থাপনা দীর্ঘদিনের জন্য যুক্তরাষ্ট্রের একটি বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সীমার বেশি বিদেশি আমদানির ওপর ৩০০ শতাংশ পর্যন্ত শুল্ক নেয়া হয়।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%