প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ পবিত্র জুমার নামাজ আদায় করেছেন বিএমপি পুলিশ লাইন্স জামে মসজিদে। শুক্রবার (২৬ জুন ২০২৬) জুমার নামাজে তিনি সকল স্তরের পুলিশ সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে অংশগ্রহণ করেন।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, পবিত্র জুমার দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স জামে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন কমিশনার মো. আশিক সাঈদ। নামাজ শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি মহান আল্লাহর নির্দেশনা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাগত মনোভাব আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিএমপি কমিশনার বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
জুমার নামাজ ও পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন