প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালীতে আটক হওয়া ইরানি জাহাজ ‘তুসকা’-র ২২ জন নাবিককে যুক্তরাষ্ট্র মুক্তি দিয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি ট্যাঙ্কারের ২২ জন ইরানি নাবিক পাকিস্তানে এসে পৌঁছেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, নাবিকদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পাকিস্তানে অবস্থিত ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। এ লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।
তিনি আরও জানান, গত দুই মাসের মধ্যে এটি ইরানি নাবিকদের চতুর্থ দল, যাদের দেশে ফেরার ক্ষেত্রে পাকিস্তান সহায়তা প্রদান করেছে। তিনি উল্লেখ করেছেন, এখন পর্যন্ত আমরা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ৭০ জনেরও বেশি ইরানি ভাইকে দেশে ফিরে যেতে সহায়তা করেছি। এ সময় তিনি পাকিস্তানের ওপর আস্থা রাখার জন্য তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন।
গত ২০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টার সময় হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ‘তুসকা’ জাহাজটিকে আটক করেছিল। পরবর্তীতে ট্রাম্প জানিয়েছেন, জাহাজটিতে চীন থেকে আনা অত্যন্ত গোপনীয় একটি পণ্য ছিল।
এদিকে, তেহরান জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া একটি তেলবাহী ট্যাঙ্কারের ২২ জন ইরানি নাবিককে পাকিস্তানে অবস্থিত ইরানের কনস্যুলেটে স্থানান্তর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, করাচিতে ইরানি কূটনীতিকদের কাছে ওই নাবিকদের হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাদের ইরানে ফিরে আসার কথা রয়েছে।
তবে, ইরনা কিংবা ইরানি কর্তৃপক্ষ কেউই ওই ট্যাঙ্কারটির পরিচয় প্রকাশ করেনি অথবা সেটি কোথায় বা কখন আটক করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন