ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান আর্জেন্টিনার কোচ


ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান আর্জেন্টিনার কোচ

বিশ্বকাপে গতবারের মতো গোল বলতে একটিই করেছেন লামিনে ইয়ামাল। এটি স্পেনের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে।

বাকি ৬ ম্যাচে তাকে দিয়ে নেই কোনো গোল-অ্যাসিস্ট। পরিসংখ্যানের হিসেবে দেখা যাচ্ছে, এই উদীয়মান তারকা বিশ্ব আসরে সেরা ছন্দে নেই।

তবে ইয়ামালের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এটা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভালো করেই জানেন।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট, বিএনপি না জামায়াত হাসবে?

নিজেদের দিনে, ইয়ামাল একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে সক্ষম। কয়েক বছর ধরেই ক্লাব এবং জাতীয় দলের হয়ে সে এ ধরনের প্রত্যাশা পূরণ করে আসছে।

সুতরাং রবিবারের ফাইনালেই যে ইয়ামাল জ্বলে উঠবেন না, সেটার নিশ্চয়তা কি রয়েছে? সেইজন্য বার্সেলোনার ফরোয়ার্ডকে নিয়ে আর্জেন্টিনা সতর্ক থাকবে।

১৯ বছর বয়সী এই তারকা নিয়ে কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা, সেই প্রশ্নটি স্কালোনির কাছে উঠেছিল।

জবাবে রসিকতার মধ্যে বলেন স্কালোনি। তার মতে, ‘যদি রুমে আটকে রাখতে পারি তবে ভালো হবে।’ তিনি বলেন, ‘ইয়ামালকে কিভাবে থামানো যায়? যদি তাকে রুমে আটকে রাখতে পারতাম।’

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

গোল-অ্যাসিস্ট তেমন না করলেও ম্যাচে ইয়ামাল ঠিকই প্রভাব ধরে রেখেছেন। বল পায়ে ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ করে রেখেছেন। ফিফার মতে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৩০ ড্রিবলিং তিনিই করে থাকেন।

রসিকতার সুরে ইয়ামালকে আটকানোর কথা বললেও স্কালোনি তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। ফুটবলের অমূল্য সম্পদ। সে এখনো অনেক ছোট। ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

জেলা সদরে আজ নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার কারণে একটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় একটি অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে ঢাকা কাচ্চি বাড়ি নামের একটি রেস্টুরেন্টকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জানা যায়, গত কয়েকদিন আগে বিরিয়ানি খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন- এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান চলাকালে মো. আনিছুজ্জামানের মালিকানাধীন ঢাকা কাচ্চি বাড়ি নামের রেস্টুরেন্টে নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. মন্জুরুল আলম মালিক লার্জ ও সাধারণ সম্পাদক সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, “বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’। সেভাবেই আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি।”

আজ শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসত। এখন এ দেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে।

এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরো আগ্রহী হবে। আমাদের লক্ষ্য এ দেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’-এ পরিণত করা।”

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এ দেশ থেকে যারা দেশের বাইরে পড়তে গিয়েছে, তারা ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছে।

এ দেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় হলে সেই অঞ্চলের চাহিদাগুলোর দিকেও নজর রাখতে হয়। এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণ আম ও অন্যান্য ফসল উৎপাদন হয়, তাই সেদিকে লক্ষ্য রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নতুন বিষয় চালু করা যেতে পারে। সেক্ষেত্রে, ‘ফুড টেকনোলজি’র মতো বিষয়গুলো সংযুক্ত হতে পারে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এছাড়া নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের গৌরীপুর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


জুলাইয়ের গৌরীপুর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় গৌরীপুর পাবলিক হলে এই আলোচনা সভাটির আয়োজন করা হয় গৌরীপুরের গেজেটেড জুলাই যোদ্ধাগণ।

সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।

প্রধান অতিথি হিসেবে ওয়াক্তি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শামছুল হক শামছু (ভিপি শামছু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মদ এবং শাহজাহান কবির হিরা, জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী মোশারফ হোসেন, জুলাই আন্দোলনের শহীদ জুবায়েরের পিতা মৌলভী আনোয়ার উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের শহীদ ও আহতদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামপুরে মাছ রক্ষায় অভিযানে ২০ টি নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ইসলামপুরে মাছ রক্ষায় অভিযানে ২০ টি নিষিদ্ধ জাল  পুড়িয়ে ধ্বংস

জামালপুরের ইসলামপুরে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২০টি চায়না/রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযান শনিবার(১৮ জুলাই) সকাল ১১ টায় গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের অংশে পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: জুবায়ের এর নেতৃত্বে মোবাইল কোর্ট চালানো হয়। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ করে, প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ জাল ব্যবহারের মাধ্যমে মাছ আহরণ রোধে এ ধরনের অভিযানের ব্যবস্থা ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%