০৪:৫১ পি.এম
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিমকে অবসর-উত্তর ছুটি স্থগিত করে আগামী একবছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রকৌশলী মো. রেজাউল করিম ২০২৪ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পূর্বে তিনি বিউবো’র সদস্য বিতরণ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একই বছরের ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে তাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। প্রকৌশলী মো. রেজাউল করিম পূর্বতন চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনা করা সচিবকে বদলি
মো. রেজাউল করিম ১৯৬৭ সালের ৭ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বি.এস.সি, ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে খুলনা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। একই বিদ্যুৎ কেন্দ্রে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, এপ্রিল ২০১৮ সালে তাকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-এ লিয়েনে বিউবো কর্তৃক পদস্থ করা হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২২ সালে অতিঃ প্রধান প্রকৌশলী এবং ৩ জানুয়ারি ২০২৩ সাল হতে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত প্রধান প্রকৌশলী, বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক রিপাবলিক, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে না ব্যবহারের অনুরোধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন