ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, পাঁচ দিন পরই দেশে ফেরার কথা ছিল


ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, পাঁচ দিন পরই দেশে ফেরার কথা ছিল

প্রবাসজীবনের দীর্ঘ সময় শেষে দেশে ফিরে আসার জন্য ছুটি নিয়ে ফেরার প্রস্তুতি চলছিল। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর স্বপ্ন নিয়ে বিমানের টিকিটসহ সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু পরিবারে ফেরার মাত্র পাঁচদিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার শহীদুল ইসলাম (৪০), যিনি স্থানীয়ভাবে শহীদুল্লাহ নামে পরিচিত ছিলেন।

শুক্রবার রাতের দিকে ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে। বর্তমানে তাঁর মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

নিহত শহীদুল ইসলাম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর চতুর্থ পুত্র।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্থানীয় বাসিন্দা আবু শাহাদাত সায়েম স্বজনদের বরাতে জানান, শহীদুল ইসলাম পরিবারে সুখ-সমৃদ্ধির জন্য গত ২০ থেকে ২৫ বছর ধরে ওমানে কর্মরত ছিলেন। সেখানে তিনি এমব্রয়ডারির কাজ করতেন। আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। এই জন্য তিনি বিমানের টিকিটসহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন।

সায়েম জানান, রাতের ঘটনার সময় শহীদুল ইসলাম স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের জন্য বিভিন্ন উপহারসামগ্রী কিনে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

এ বিষয়ে আবেগ-বিহ্বল প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সায়েম বলেন, “তিনি দেশে আসবে বলে খুবই আনন্দিত ছিলেন। পরিবারের সদস্যরা তার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই আনন্দের মুহূর্তটিও মুহূর্তেই শোকে পরিণত হলো। অল্প বয়সেই তার সন্তানরা পিতৃহারা হয়ে গেল।”

এদিকে, ওমানে অবস্থানরত প্রবাসী সংগঠনের নেতারা শহীদুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন। মো. আবু নছর রিয়াদ বলেন, “আমাদের সংগঠনের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।” ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নুরুল আবছার।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

শহীদুল ইসলামের অকাল মৃত্যুর ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে নদীভাঙ্গন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


ভূরুঙ্গামারীতে নদীভাঙ্গন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা ও দক্ষিণ ধলডাঙ্গা, কালজানি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ। এ সময়, তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান তারেক এবং চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

শনিবার (৬ জুন) ভারত থেকে প্রবাহিত কালজানি নদীর ভাঙনের শিকার, উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গাসহ নদী ভাঙন কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন জেলা প্রশাসক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম ইয়াছিন কালজানির ও দুধকুমর নদীর ভাঙনে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা, তিলাই ইউনিয়নের খোচাবাড়ীর চর, সদর ইউনিয়নের নলেয়ার চর ও বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদিয়া কালিরহাটের বিভিন্ন পয়েন্টে বর্ষা মৌসুমে নদী ভাঙনের পূর্বেই কাজ শুরু করার দাবি জানান। তিনি আরও জানান, ইতিমধ্যে নদী ভাঙনের কারণে প্রায় ১৩০ থেকে ১৪০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

এসব পরিবারকে দ্রুত সরকারের সহায়তায় বাড়ি নির্মাণ করে দেওয়া সহ জীবিকা নির্বাহে পুনর্বাসনের দাবী জানালে জেলা প্রশাসক ভাঙনরোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত নদীতীরে জিও ব্যাগ ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া, নদী ভাঙনে বসতভিটা হারানো পরিবারগুলোর জন্য দ্রুত আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের লক্ষ্যে ঢেউটিন বিতরণের উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে নদী ভাঙন রোধে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন ও শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুব কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট জিও ব্যাগের আবেদন করলে তিনি নদী ভাঙন রোধে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়ে ২ হাজার জিও ব্যাগ বরাদ্দ প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন ইউসুব। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও নদী ভাঙনের শিকার বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগে নদী ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এই মাস্টার প্যারেডের আয়োজন ৭ জুন পুলিশ লাইন্স মাঠে করা ছিল। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ আব্দুল মতিন মোল্লা, আর.আই. (ভারপ্রাপ্ত) নীলফামারী।

এছাড়াও মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন এ.বি.এম. ফয়জুল ইসলাম, যিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) এবং এ, কে, এম ওহিদুন্নবী, যিনি অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)। এছাড়া, জ্যোতির্ময় রায়, একজন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী সহ নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সও সেখানে উপস্থিত হন। মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে নিখোঁজ রাইশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে নিখোঁজ রাইশা

কুড়িগ্রামের চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন রাইশা মনি (৮)" নামের এক শিশু।

সোমবার (৭জুন) বিকেল আনুমানিক ৫টার সময় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত রাইশা মনি ঐ এলাকার রাশেদুল ইসলামের মেয়ে।জানাগেছে, আজকে বিকেল আনুমানিক ৫টার সময় বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়।গোসল করার এক পর্যায়ে, রাইশা মনি নদের কিনার থেকে একটু দূরে চলে যায় এবং সে সেখানে ডুবে যায়।তার সাথে গোসল করতে যাওয়া রাকিবুল ইসলাম, মনির মিয়া, সাগর মিয়া ও ফারহানা খাতুন সবাই দেখে।এবং ফারহানা তাকে বাঁচার জন্য সেখানে চলে যায়।কিন্তু গিয়ে তাকে আর খুঁজে পায়নি বলে জানান।

এ ব্যাপারে মনির মিয়া বলেন, "যখন সে দূরে গিয়ে ডুবে যায়। তখন ফারহানা তাকে বাঁচার জন্য যায়, কিন্তু যাওয়ার পরে তাকে আর পাওয়া যায়নি।"নিহত রাইশা মনি "কাঁচকেল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার" ২য় শ্রেণীর ছাত্রী বলে জানা যায়।

পরবর্তীতে চিলমারী ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত হয় এবং টিম লিডার গোলজার হোসেন বলেন, "আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে ডুবুরি কোন দল নেই, শুধুমাত্র রংপুর বিভাগ একটি দল আছে। তারা এখন লালমনিরহাটে এরকম দুর্ঘটনা ঘটে যাওয়া লোক কে উদ্ধার করতে গিয়েছেন। আজকে আসা সম্ভব হবে না, আগামীকাল সকালে আসতে পারে" বলে জানান তিনি।এ দিকে, রাইশা মনি নিহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অধিকাংশ সদস্যই ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রী ও এমপিদের সন্তান এবং নিকটাত্মীয়।

এ কারণে অনেকেই বিসিবির অ্যাডহক কমিটির সমালোচনা করেছে এবং ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলে অভিহিত করেছে। তবে তামিম এসবে কোনো পাত্তা দিচ্ছেন না।

আজ রবিবার (৭ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হলো। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

বোর্ডপ্রধান হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেও ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা নিয়ে মুখ খুলেছেন তামিম। তিনি বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’

এদিকে তামিম আরো বলেন, ‘আমি কিংবা বোর্ড সদস্যরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা পূর্ণ সততা নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসাবেও ভুল হবেই। ওই ভুল কত দ্রুত শোধরাতে পারি, সেটাই মুখ্য।’

বিসিবি নির্বাচন উপলক্ষে পুরো সকালটাই ব্যস্ত সময় কেটেছে তামিমের। স্বাভাবিকভাবেই তিনি খুব ক্লান্ত। নতুন দায়িত্ব পাওয়ার পর কী কী করবেন তা ধাপে ধাপে সবাইকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তামিম।

নব-নির্বাচিত বিসিবি সভাপতি বলেন, ‘আমার কী কী পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে আপনাদের জানাব। অ্যাডহক কমিটিতে থাকা অবস্থাতেই কিছু কিছু জিনিসের প্রক্রিয়া শুরু করেছি। আশা করি, সেগুলো দ্রুত শেষ করতে পারব। আমার পরিকল্পনা নিয়ে শুরু করতে চাইলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে যা-ই করি, সব আপনারা জানতে পারবেন। আমি আপনাদের ক্রিকেটের এই ইকোসিস্টেমের বড় অংশ মনে করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%