ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন দীপেন দেওয়ান


বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন দীপেন দেওয়ান

তিনি এলাকায় পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, আর্থিক সহায়তা, ঢেউ টিন এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আজ সোমবার দুপুর থেকে দীপেন দেওয়ান সরকারি দলের নেতাকর্মীদের নিয়ে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তা প্রদান করেন।

এ সময় বিস্তারিত বলে তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে এবং কোনো মানুষকে না খেয়ে থাকতে হবে না। তিনি আরো বলেন, দুর্যোগকালে বন্যাকবলিত অসহায় মানুষের দুর্ভোগ কমাতে সরকার যথেষ্ট পরিমাণ সহায়তা দিচ্ছে। বর্তমানে এই দুর্যোগকালীন পরিস্থিতিতে বাঘাইছড়িতে সব ধরনের এনজিও’র কিস্তি আদায় বন্ধ রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনের সময় দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্লাবিত এলাকায় যান। সেখানকার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, আর্থিক সহায়তা, ঢেউ টিন এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

অন্যদিকে, উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, জেলা BNP’র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী এবং জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।

বন্যা পরিস্থিতি ও আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন শেষে দীপেন দেওয়ান উপজেলা পরিষদে তার ব্যক্তিগত কার্যালয়ে এক জরুরি মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘাইছড়ির সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবিলা, দ্রুত ত্রাণ পৌঁছানো এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধনী বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধনী বিল পাস

 

সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। জনমত যাচাই, সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।

সংশোধিত বিলে, সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে, প্রযুক্তিনির্ভর মাদক-সংক্রান্ত অপরাধকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা অথবা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা মনঃপ্রভাবকারী পদার্থ কেনাবেচা, সরবরাহ, প্রস্তাব, বিজ্ঞাপন, যোগাযোগ, সহায়তা, অথবা অন্য কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার বা ব্যবহারের চেষ্টা করে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করলে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আইনে আরও উল্লেখ করা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত মাদক-সংক্রান্ত অপরাধের বিচার করতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না।

এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে যেকোনো মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

যদি কোনো অপরাধ আন্তর্জাতিক বা সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ হিসেবে সংঘটিত হয়, তবে অপরাধীকে যেকোনো মেয়াদের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।

আইন অনুযায়ী, সংশ্লিষ্ট আদালত অথবা প্রযোজ্য ক্ষেত্রে মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল সাইবার স্পেসের বিভিন্ন রিসোর্স, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল অ্যাকাউন্ট, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট ও ক্রিপ্টোকারেন্সি জব্দ, অপসারণ, বাজেয়াপ্ত অথবা রাষ্ট্রের অনুকূলে জব্দ করার নির্দেশ দিতে পারবে।

সংশোধিত আইনে সাধারণ আদালতের এখতিয়ার বহাল রাখার পাশাপাশি মাদক-প্রবণ এলাকায় পৃথক মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান পুনর্বহাল করা হয়েছে।

এছাড়া, প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ, বিশেষ করে সাইবার স্পেসে সংঘটিত অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র বহন এবং ডগ স্কোয়াড গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে।

বিলের ওপর আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ কর হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের ৩ আসনের সংসদ সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান বিভিন্ন এলাকা পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


নারায়ণগঞ্জের ৩ আসনের সংসদ সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান বিভিন্ন এলাকা পরিদর্শন করেন

জলাবদ্ধতায় দুর্ভোগে সাদিপুর ইউনিয়নের হাজারো মানুষ — দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর
অতিবৃষ্টির কারণে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বারগাঁও, কাজীপাড়া, খিদিরপুর, বড় ভিটা, বাঘাপাড়া, চিরিপাড়া, বটপাড়া, বাদামতলা ও বেরিবাঁধ এলাকার প্রায় ৫০ হাজার মানুষ চরম জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছেন, স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় কাজকর্মেও সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
আজ নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান মহোদয়ের নির্দেশে জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে আসেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ গোস মাননীয় এমপি মহোদয়ের বিশেষ সহকারী সেলিম হোসেন দিপু । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানান।
আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে হাজারো মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং সাদিপুর ইউনিয়নের মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।
মানুষের কষ্ট লাঘবই হোক আমাদের সবার অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যার পানি নামছে, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


বান্দরবানে বন্যার পানি নামছে, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি

 

বান্দরবানে রবিবার ও সোমবার বৃষ্টিপাত না হওয়ায় জেলার নিম্নাঞ্চল ও সড়ক থেকে বন্যার পানি নিচে নেমে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর এলাকার আর্মিপাড়া, ভরাখালী, ইসলামপুর, মেম্বারপাড়া, ক্যাচিংপাড়া, হাফেজঘোনা, বালাঘাটা ও কালাঘাটাসহ কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নিচে নেমে যাচ্ছে। তবে সেসব এলাকায় জমে থাকা কাঁদামাটি এলাকাবাসীরা নিজ নিজ উদ্যোগে সরাচ্ছে।

আশ্রয়কেন্দ্র ছাড়াও বন্যা কবলিত এলাকায় গিয়ে সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে পৌর এলাকার সাড়ে ৮ হাজার বানভাসী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শহরের হাফেজঘোনার বাসিন্দা মো. ফোরকান জানান, তার বসতঘরে ৬ ফুট পর্যন্ত পানি উঠে গেছে। ঘরের জিনিসপত্র প্রতিবেশীর বাসায় রাখার কারণে ২০২৩ সালের বন্যার তুলনায় এবারের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে বিপদসীমার অনেকটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে বান্দরবান-কেরানিহাট সড়কে পাহাড়ি ঢল থেকে আসা পানি নেমে যাওয়ায় সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। অন্যদিকে বান্দরবানের সাথে রুমা ও রোয়াংছড়ির সড়ক যোগাযোগ এখনও পুরোপুরি চালু হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদূতের সঙ্গে নেপালের আম ব্যবসায়ীদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


রাষ্ট্রদূতের সঙ্গে নেপালের আম ব্যবসায়ীদের সাক্ষাৎ

কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিন সদস্যের একটি আম ব্যবসায়ী প্রতিনিধিদল, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে নেপাল ম্যাংগো ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আম্মার বানিয়ার নেতৃত্ব দেন।

এই সময়, বাংলাদেশের উৎকৃষ্ট মানের অফ-সিজন আমের বিভিন্ন জাত যেমন— বারি-৪, বানানা ম্যাংগো, আম্রপালি এবং ক্ষীরশাপাত জাতের আম প্রদর্শন করা হয়।

প্রতিনিধিদল বাংলাদেশে আমের ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণ করতে এবং এ উদ্দেশ্যে বাংলাদেশ সফর করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের আমের অনন্য স্বাদ এবং উৎকৃষ্ট মানের ভূয়সী প্রশংসা করেন। নেপালে বাংলাদেশি আমের বাজার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

দূতাবাসের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। সভা শেষে, রাষ্ট্রদূত প্রতিনিধি দলের হাতে কিছু আম শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%