ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে বন্যার পানি নামছে, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি


বান্দরবানে বন্যার পানি নামছে, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি

 

বান্দরবানে রবিবার ও সোমবার বৃষ্টিপাত না হওয়ায় জেলার নিম্নাঞ্চল ও সড়ক থেকে বন্যার পানি নিচে নেমে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর এলাকার আর্মিপাড়া, ভরাখালী, ইসলামপুর, মেম্বারপাড়া, ক্যাচিংপাড়া, হাফেজঘোনা, বালাঘাটা ও কালাঘাটাসহ কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নিচে নেমে যাচ্ছে। তবে সেসব এলাকায় জমে থাকা কাঁদামাটি এলাকাবাসীরা নিজ নিজ উদ্যোগে সরাচ্ছে।

আশ্রয়কেন্দ্র ছাড়াও বন্যা কবলিত এলাকায় গিয়ে সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে পৌর এলাকার সাড়ে ৮ হাজার বানভাসী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

শহরের হাফেজঘোনার বাসিন্দা মো. ফোরকান জানান, তার বসতঘরে ৬ ফুট পর্যন্ত পানি উঠে গেছে। ঘরের জিনিসপত্র প্রতিবেশীর বাসায় রাখার কারণে ২০২৩ সালের বন্যার তুলনায় এবারের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে বিপদসীমার অনেকটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে বান্দরবান-কেরানিহাট সড়কে পাহাড়ি ঢল থেকে আসা পানি নেমে যাওয়ায় সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। অন্যদিকে বান্দরবানের সাথে রুমা ও রোয়াংছড়ির সড়ক যোগাযোগ এখনও পুরোপুরি চালু হয়নি।

আরও পড়ুন: প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নিখোঁজ বিজয়, ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদূতের সঙ্গে নেপালের আম ব্যবসায়ীদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


রাষ্ট্রদূতের সঙ্গে নেপালের আম ব্যবসায়ীদের সাক্ষাৎ

কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিন সদস্যের একটি আম ব্যবসায়ী প্রতিনিধিদল, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে নেপাল ম্যাংগো ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আম্মার বানিয়ার নেতৃত্ব দেন।

এই সময়, বাংলাদেশের উৎকৃষ্ট মানের অফ-সিজন আমের বিভিন্ন জাত যেমন— বারি-৪, বানানা ম্যাংগো, আম্রপালি এবং ক্ষীরশাপাত জাতের আম প্রদর্শন করা হয়।

প্রতিনিধিদল বাংলাদেশে আমের ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণ করতে এবং এ উদ্দেশ্যে বাংলাদেশ সফর করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের আমের অনন্য স্বাদ এবং উৎকৃষ্ট মানের ভূয়সী প্রশংসা করেন। নেপালে বাংলাদেশি আমের বাজার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

দূতাবাসের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। সভা শেষে, রাষ্ট্রদূত প্রতিনিধি দলের হাতে কিছু আম শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৬ দশমিক ৮ শতাংশ এবং শিশু-কিশোরদের প্রায় ১২ দশমিক ৬ শতাংশ মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছে কোনো না কোনো। তবে তাদের মধ্যে ৯২ শতাংশেরও বেশি ব্যক্তি কোনো ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করেন না।

তিনি আরও জানান, জনসংখ্যার তুলনায় দেশে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা এখনো অপর্যাপ্ত রয়েছে। বর্তমানে প্রতি ১ লাখ জনগণের বিপরীতে মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছে মাত্র ১ দশমিক ১৭ জন, আর সরকারি খাতে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৩৫০ জন।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ঘাটতি পূরণে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এবং পাবনা মানসিক হাসপাতালকে দেশের প্রধান বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা হচ্ছে।

মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে টেলিমেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী অক্ষমতাজনিত রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে মানসিক রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিষণ্নতা ও উদ্বেগজনিত মানসিক সমস্যা বর্তমানে দীর্ঘমেয়াদি অক্ষমতা ও কর্মক্ষমতা হ্রাসের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। যদিও মৃত্যুতে প্রধান কারণ হিসেবে এখনো হৃদরোগ ও ক্যান্সার শীর্ষে রয়েছে।

তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরো শক্তিশালী করতে 'মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮' প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্র ও কর্মপরিকল্পনা (২০২০-২০৩০) বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরে মানসিক স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য পৃথক পরিচালক পদ সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথ গ্যাপ অ্যাকশন প্রোগ্রাম-এর আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে খুলনা, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বান্দরবান, সিলেট, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম এই ১০ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগিতায় যশোর, ঝিনাইদহ, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ এই চার জেলায় আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ কর্মসূচির আওতায় বাংলাদেশ বিশ্বের নির্বাচিত ৯টি দেশের একটি। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় করে জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির জলাবদ্ধতা সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ঢাবির জলাবদ্ধতা সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি সোমবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ কুয়েত মৈত্রী হল’ ও ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ পরিদর্শন শেষে এই আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা বিষয়ক এই আশ্বাস ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে এসেছে। পরিদর্শনকালে ছাত্রদল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানান। ডিএসসিসি প্রশাসক জানান, নীলক্ষেত, নিউমার্কেট ও শাহনেওয়াজ হল ছাত্রাবাস সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটির বাস্তবায়নে এক থেকে দুই বছর সময় লাগতে পারে। তবে আগামী বর্ষা মৌসুম থেকেই এর সুফল পাওয়া যাবে। এ ছাড়াও ভবিষ্যতে অতিবৃষ্টিতে এই সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিক পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। হল সংলগ্ন এলাকায় সম্ভাব্যতা যাচাই করে একটি পাম্পিং স্টেশন ও একটি সাব-পাওয়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের দাবির আলোকে মশা নিধনে ওই দুই হলে দুটি ফগার মেশিন সরবরাহ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার বিষয়েও তিনি উল্লেখ করেন। হলের সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যানজট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ডিএসসিসি প্রশাসক। পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়েছেন, ডেঙ্গুসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে তাদের নিয়মিত নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্যবাহী ট্রাকে নিহতদের পরিবারে অনুদান, চাকরি পেলেন দুই স্বজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


বর্জ্যবাহী ট্রাকে নিহতদের পরিবারে অনুদান, চাকরি পেলেন দুই স্বজন

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ এবং ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে নাসিক। এই সহায়তার অংশ হিসেবে, নাসিক নিহত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে এবং নিহত দুই পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে নাসিকের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত এই দুই পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

এই সময় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং নিহত ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়েছে।

চেক প্রদান শেষে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা হচ্ছে। সেই নির্দেশনার অংশ হিসেবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান ছাড়াও তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%