০৩:১১ এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে। ১৯ সদস্যের এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হিসেবে দেখা যাচ্ছে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানকে। এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ এবং জাকির হাসানের মতো ক্রিকেটাররাও এই প্রাথমিক দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
এই প্রতিযোগিতা আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে, যেখানে পাঁচটি এশিয়া টেস্ট খেলুড়ে দেশের ‘এ’ দলের পাশাপাশি তিনটি সহযোগী দেশের জাতীয় দল অংশ নেবে।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচগুলো।
আরও পড়ুন: ৪ নভেম্বরের খেলার সূচিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
বাংলাদেশ ‘এ’ দলকে গ্রুপ 'এ'-তে রাখা হয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটারও প্রাথমিক দলে স্থান পেয়েছেন। তবে, বিসিবি এখনো এই দলের অধিনায়কের নাম প্রকাশ করেনি।
৬ নভেম্বরের মধ্যে মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করবে প্রাথমিক দলে নির্বাচিত ক্রিকেটাররা। পরে ১৫ সদস্যের চূড়ান্ত দল কাতারে যাবে।
বাংলাদেশ ‘এ’ দল:
আরও পড়ুন: উইজডেন কিভাবে ক্রিকেটের ‘বাইবেল’ হয়ে উঠল
মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন