ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসীদের আয়ে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী


প্রবাসীদের আয়ে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, আগামী অর্থবছরেও বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স আনার লক্ষ্যে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে।

বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে, প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তিনি বলেন, রেমিট্যান্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন প্রকাশ করে। আমরা আশা করছি যে, এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিচ্ছে এবং এ খাতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজের বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজের বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের বন্দরের একটি আবাসিক বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের কারণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় অবস্থিত একটি একতলা বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছে, আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) এবং অন্য পরিবারের এক শিশু পথচারী হযরত আলী (৮)। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের স্বজন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের একটি একতলা বাড়িতে ভাড়া বসবাস করছিলেন। তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ (ছিদ্র) ছিল। সকালবেলা আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামত করার চেষ্টা করেন। মেরামত শেষে তার স্ত্রী সুলতানা আক্তার যখন চুলায় রান্না বসাতে যান, তখন বিস্ফোরণ ঘটে। ফলে ঘরে থাকা চারজন ও বাসার বাইরে থাকা পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে আগুনের ঘটনায় মোট ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ এবং স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া হযরত আলী নামের ৮ বছর বয়সী অপর শিশুটির শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে বর্তমানে অবজারভেশনে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন বাসস-কে জানান, বন্দরের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধরা সকলেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে মার্কিন হামলায় আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


ইরানে মার্কিন হামলায় আহত ৩

ইরানের তেহরান প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় গত রাতে অন্তত তিন জন আহত হয়েছেন বলে দেশের গণমাধ্যম জানিয়েছে।

তেহরান প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল তাভাকোলির উদ্ধৃতি দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় তিন জন আহত হয়েছেন।’

তেহরান প্রদেশ হলো ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশের সবচে জনবহুল ও শিল্পোন্নত অঞ্চল, এখানেই দেশের রাজধানী, তেহরান মহানগরী অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে বেশির ভাগ হামলা চালানো হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে ইরানের বিপ্লবী গার্ড জানায়, রাজধানীর কাছাকাছি আরও কয়েকটি স্থানেও হামলা হয়েছে।

এর মধ্যে কারাজ, নাজারাবাদ ও পিশভা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আগমুহূর্তে ইরানকে নিষিদ্ধ করার দাবিতে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


বিশ্বকাপের আগমুহূর্তে ইরানকে নিষিদ্ধ করার দাবিতে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের শুরুর প্রাক্কালে ইরানের অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলসে ইরানি-আমেরিকান মানবাধিকারকর্মী এবং কয়েকজন সাবেক ফুটবলারের নেতৃত্বে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে ফিফার কাছে ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বুধবার, লস অ্যাঞ্জেলস সিটি হলের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, যদি ইরান বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে ইরান সরকার আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হবে, যদিও দেশের ভেতরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

এমনকি বিক্ষোভে অংশ নেওয়া ২১ বছর বয়সী ইরানি-আমেরিকান রায়ান সালামি বলেন, 'ইরানকে খেলতে দিলে বাইরের বিশ্বের কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে। কিন্তু বাস্তবে সেখানে দমন-পীড়ন, সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটছে।'

প্রতিবাদকারীরা এমন বেশ কিছু ক্রীড়াবিদের ছবি প্রদর্শন করেন, যাদের সরকারবিরোধী অবস্থানের কারণে নিপীড়নের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়। এর পাশাপাশি, কয়েকজন সাবেক জাতীয় দলের ফুটবলারও বিক্ষোভে অংশ নিয়ে নিপীড়িত ক্রীড়াবিদদের প্রতি সংহতি জানান।

ইরানের সাবেক ফুটবলার আসগর আদিবি বর্তমান জাতীয় দলকে কড়া সমালোচনা করে বলেন, 'এটি সাধারণ মানুষের দল নয়, বরং শাসকগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দল।' তিনি আরও অভিযোগ করেন, দলের ওপর ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের (IRGC) প্রভাব রয়েছে।

তবে বিক্ষোভকারীদের মধ্যে মতপার্থক্যও দেখা গেছে। কিছু মানুষের মতে, অনেক খেলোয়াড় পরিস্থিতির কারণে প্রকাশ্যে মত দিতে পারেন না। অন্যদিকে, অন্যরা মনে করছেন, জাতীয় দলে থাকা জন্য সরকারের প্রতি আনুগত্য দেখানো জরুরি হয়ে পড়ে।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা মিছিল করেন এবং ইরানে রাজনৈতিক পরিবর্তনের দাবিও জানান। পাশাপাশি, বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার দাবি আরও জোরালো করা হয়। যদিও এ বিষয়ে এখনো ফিফা বা ইরান জাতীয় দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের একাংশ জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ইরানের ম্যাচে তারা ১৯৭৯ সালের বিপ্লব-পূর্ব সিংহ ও সূর্য প্রতীকযুক্ত পুরনো জাতীয় পতাকা প্রদর্শনের চেষ্টা করবেন, যদিও সেটি বর্তমানে নিষিদ্ধ।

আগামী মঙ্গলবার, লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইরান।

সূত্র: সিএনএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের

তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান পাল্টাপাল্টি হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।

দেশটি এ বিষয়ে সতর্ক করে বলেছে, এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার সোফিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘দুই দিন আগে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি করেছে।’

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক হামলা বন্ধ করে আবারও আলোচনায় ফেরার পরামর্শ দিচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%