ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের কাছে আস্থা ও সহযোগিতা চায় আফগানিস্তান


ভারতের কাছে আস্থা ও সহযোগিতা চায় আফগানিস্তান

আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ভারতের সঙ্গে রাজনৈতিক আস্থা এবং সম্পর্ককে আরো গভীর করার আহ্বান আফগানিস্তান জানিয়েছে। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে ‘বিজয়’ দিবসের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আফগান চার্জ ডি’অ্যাফেয়ার্স মুফতি নূর আহমেদ নূর এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুফতি নূর আহমেদ নূর বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ প্রসারের পাশাপাশি কনস্যুলেটগুলোর সক্রিয়তা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফর বিনিময় দুই দেশের সহযোগিতাকে আরো সুদৃঢ় করেছে।

তিনি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর এবং বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদানের দীর্ঘ ইতিহাসের বিষয়টি উল্লেখ করেন। আন্তর্জাতিক মঞ্চে আফগানিস্তানের অধিকার ও সম্মান সুরক্ষায় ভারতের ভূমিকার জন্য ভারতের নেতৃত্ব এবং পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন বাহিনী প্রত্যাহারের পর কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান প্রশাসনের পাঁচ বছরপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আনন্দ প্রকাশসহ চীন, ইরান, ভুটান ও সার্বিয়ার কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও কাবুলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য নয়াদিল্লির ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ এম


রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন যদি তাঁরা চাই।

যদি কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত সকল প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

যদি একাধিক প্রার্থী বহাল থাকেন, তাহলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

পরবর্তীতে সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তাঁরা ব্যালটে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। ভোট গ্রহণ শেষ হলে বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন।

এরপর সচিবালয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাষ্ট্রপতি পদে এবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রার্থী করা হয়েছে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে।

তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক হচ্ছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন কাম।

রবিবার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দোহা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ এম


আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দোহা

বিশ্বের বিভিন্ন স্থানে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের কারণে দিন দিন বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুমান স্কোর ১২৬। বাতাসের এই স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে দেখা হয়। তবে গতকাল সোমবার ঢাকার বাতাসের মান ছিল মাঝারিমানের।

এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে কাতারের দোহা, যার স্কোর ১৬১। এটি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৪।

বাংলাদেশের রাজধানী ঢাকা ১২৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ভারতের দিল্লি, কসোভোর প্রিস্টিনার মতো শহরগুলো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে গন্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ এম


ইরানের বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার অভিযোগ

ইরাকের কুর্দিস্থান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কুর্দি গোয়েন্দা সংস্থা পারাস্তিনের প্রধানের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ ওঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার স্থানীয় সময়ে হামলার এ অভিযোগ করে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)।

কেআরজি জানায়, হামলায় কোনো হতাহত হয়নি। কিন্তু হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেননি। বারজানি জানান, কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী অধিদপ্তরের তথ্য ও তদন্তের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন যে, ইরান ড্রোন ব্যবহার করে তার ব্যক্তিগত কার্যালয় এবং পারাস্তিনের প্রধানের বাসভবনে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বারজানি এই হামলার তীব্র নিন্দা করেন।

তিনি হামলাটিকে ‘বেপরোয়া ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেন। বারজানি বলেন, এ ধরনের হামলা শুধু পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে না, বরং কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি তৈরিতে সহায়ক হচ্ছে। তিনি বলেন, এসব হামলা কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে তাদের দায়িত্ব পালন ও জনগণকে নিরাপত্তা দেওয়ার কাজ থেকে বিরত রাখতে পারবে না।

 

তবে কুর্দিস্তান সরকারের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বারজানির কার্যালয়ে ড্রোন হামলার সংবাদকে ‘অত্যন্ত সন্দেহজনক ঘটনা’ হিসেবে মন্তব্য করেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। বাঘাই বলেন, ইরান এই হামলার নিন্দা জানায়। একইসঙ্গে, তিনি সন্দেহ প্রকাশ করেন যে, তেহরানকে দায়ী করার উদ্দেশ্যে হামলাটি সাজানো হয়ে থাকতে পারে।

বাঘাই বলেন, ইরাকি কর্মকর্তারা পূর্বে বিদেশি কয়েকটি শক্তির সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠী শনাক্ত করার কথা জানিয়েছিলেন। এসব গোষ্ঠী ইরানকে দায়ী করার উদ্দেশ্যে সাজানো হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

বাঘাই ঘটনাটি সতর্কতার সঙ্গে এবং গভীরভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, ইরান ও ইরাকের শত্রুরা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বাঘাই জানান, ইরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার যেকোনো চেষ্টা এড়ানো জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ এম


ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল ঐতিহাসিক জয় পেয়েছে। এই জয়ের বিষয়টি দেশের ক্রিকেট ইতিহাসে বড় করেই লেখা হবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি উল্লেখ করেন, এই জয়ের সকল কৃতিত্ব খেলোয়াড়দেরও।

সম্প্রতি তামিম এক সাক্ষাৎকারে বলেন, এটা একটি দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে তা সত্যিই দুর্দান্ত। এটি কেবল একটি জয় নয়, বরং এটি বিশ্বের কাছে একটি বার্তা। টেস্ট ক্রিকেটে যেভাবে আমরা খেলছি, পাকিস্তান সিরিজেও আমরা একইভাবে পারফর্ম করেছি। বাংলাদেশের ক্ষেত্রে গ্রিনিশ উইকেট দেখতে পাওয়া একটি অস্বাভাবিক বিষয়।

তিনি বলেন, ফাস্ট বোলিং ইউনিটকে (দারুণ) অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের কারণে আমরা ম্যাচটি (জেতার) সুযোগ সৃষ্টি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররা দারুণ খেলার মাধ্যমে অবদান রেখেছে। আমি এই নিয়ে অনেক খুশি এবং গর্বিত।

তামিম আরও বলেন, এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করেছে এবং এই অর্জন নিয়ে এসেছে। আমরা বোর্ডের পক্ষ থেকে কেবল তাদের সুযোগ-সুবিধা প্রদান করি, এটাই আমাদের কাজ। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, বরং আমাদের উচিত তাদের দিচ্ছে কৃতিত্ব। এটি হয়ত বাংলাদেশের ইতিহাসের সেরার সেরা জয় হতে পারে।

সিরিজের আগে টেস্ট দলের অধিনায়কের সাথে নিজের আলাপের বিষয়টিও শেয়ার করেছেন তামিম। তিনি বলেছেন, "আমার এখনও মনে আছে অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। অধিনায়ক বলেছিল যে, তার দলের সাথে কথা বলেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে তারা জিততে পারে।" তিনি আরও বলেছেন, "অবশ্যই, কেন নয়? অনেক কঠিন কাজ হবে। বড় দলের জন্যই এটা একটা কঠিন বিষয়। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে। এর চাইতে বেশি আর কিছু চাওয়ার নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%