প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ভারতের সঙ্গে রাজনৈতিক আস্থা এবং সম্পর্ককে আরো গভীর করার আহ্বান আফগানিস্তান জানিয়েছে। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে ‘বিজয়’ দিবসের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আফগান চার্জ ডি’অ্যাফেয়ার্স মুফতি নূর আহমেদ নূর এই আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুফতি নূর আহমেদ নূর বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ প্রসারের পাশাপাশি কনস্যুলেটগুলোর সক্রিয়তা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফর বিনিময় দুই দেশের সহযোগিতাকে আরো সুদৃঢ় করেছে।
তিনি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর এবং বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদানের দীর্ঘ ইতিহাসের বিষয়টি উল্লেখ করেন। আন্তর্জাতিক মঞ্চে আফগানিস্তানের অধিকার ও সম্মান সুরক্ষায় ভারতের ভূমিকার জন্য ভারতের নেতৃত্ব এবং পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন বাহিনী প্রত্যাহারের পর কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান প্রশাসনের পাঁচ বছরপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আনন্দ প্রকাশসহ চীন, ইরান, ভুটান ও সার্বিয়ার কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও কাবুলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য নয়াদিল্লির ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন