০৯:৩৪ এম
বিশ্বের বিভিন্ন স্থানে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের কারণে দিন দিন বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।
ঢাকার বায়ুমান স্কোর ১২৬। বাতাসের এই স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে দেখা হয়। তবে গতকাল সোমবার ঢাকার বাতাসের মান ছিল মাঝারিমানের।
এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে কাতারের দোহা, যার স্কোর ১৬১। এটি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৪।
বাংলাদেশের রাজধানী ঢাকা ১২৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ভারতের দিল্লি, কসোভোর প্রিস্টিনার মতো শহরগুলো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে গন্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।
আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন