০৮:৫৭ এম
নরওয়ের বিপক্ষে নিজেদের লজ্জাজনক রেকর্ড ধরে রাখল ব্রাজিল।
রোববার (৫ জুলাই) নিউ জার্সিতে, শেষ ১৬- এর খেলায় নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই নিয়ে পাঁচবার ব্রাজিলের মুখোমুখি হয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল নরওয়ে।
আন্তর্জাতিক ফুটবলে এই রেকর্ড নেই আর কারোরই।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
টুর্নামেন্ট থেকে বিদায়ের পর, ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পরও তিনি এবং তার কোচিং স্টাফ নিজেদের কাজ চালিয়ে যাবেন।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে নরওয়েকে জয় এনে দেন আর্লিং হলান্ড। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান নেইমার জুনিয়র।
তাতেও অবশ্য নরওয়ের কোয়ার্টার ফাইনাল ওঠা আটকাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড বা মেক্সিকো।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বিশ্বকাপ থেকে এত দ্রুত বিদায় ব্রাজিলের জন্য ১৯৯০ সালের পর সবচেয়ে বাজে ফলাফল।
তবে মাত্র দুই মাস আগে চার বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করা আনচেলত্তি জানান, এখন তার লক্ষ্য জাতীয় দলকে নিয়ে একটি 'নতুন চক্র' শুরু করা।
আনচেলত্তি বলেন, 'আমি শুধু বলতে চাই, আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং নতুন নতুন ধারণা খুঁজে বের করব।'
তিনি আরও বলেন, 'এ বছরও আমরা সেটাই করেছি। ব্যক্তিগতভাবে এটি আমার জন্যও একটি অভিজ্ঞতা। ফলাফলটি অত্যন্ত হতাশাজনক এবং আমরা সবাই ভীষণ কষ্ট পেয়েছি। কিন্তু এটি ছিল অসাধারণ একটি দল। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
মার মনে হয় না আমরা হারার যোগ্য ছিলাম, কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে।'
'এটাই ফুটবল, এটাই খেলাধুলা। কখনও কখনও পরাজয়ের তিক্ততা ও হতাশা সামলাতে হয়। আমি এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত।
তবে আমরা এই হারকে নতুন যাত্রার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করব। সবাই গভীরভাবে হতাশ, সমর্থকরাও তাই। এটা স্বাভাবিক। কিন্তু এখন আমাদের সঠিকভাবে ঘুরে দাঁড়াতে হবে,'- আনচেলত্তি যোগ করেন।
রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আরও বলেন, ব্রাজিলের পুনর্গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হবে মিডফিল্ডে নতুন খেলোয়াড় খুঁজে বের করা।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
এবং ক্যাসেমিরো ও ফাবিনিয়োও জাতীয় দলকে বিদায় জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আনচেলত্তি বলেন, 'আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে।
এটা পরিষ্কার যে মিডফিল্ডে কিছু পরিবর্তন আনা দরকার।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
আমাদের তরুণ প্রতিভা দরকার।
ব্রাজিলিয়ান ফুটবল থেকে উচ্চমানের নতুন খেলোয়াড় জাতীয় দলে নিয়ে আসতে হবে।
এই দলে এখনও শক্তিশালী একটি ভিত্তি রয়েছে।
অনেক দুর্দান্ত খেলোয়াড় থাকবে, পাশাপাশি নতুনরাও সুযোগ পাবে।'
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসও ব্রাজিলের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
তবে আনচেলত্তি জানান, দলের পরিসংখ্যান বিশ্লেষণ অনুসারে ব্রুনোই ছিলেন সেই মুহূর্তে পেনাল্টি নেওয়ার সেরা বিকল্প।
তিনি বলেন, 'আমরা খেলোয়াড়দের পরিসংখ্যান বিশ্লেষণ করেছিলাম।
সেই হিসেবে পেনাল্টির প্রথম পছন্দ ছিল রাফিনিয়া।
সেরা বিকল্প হতো রাফিনিয়া, এরপর নেইমার এবং তারপর ব্রুনো গিমারায়েস।
ব্রুনোর পরে ছিল গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
তাহলে আমরা মনে করেছি ব্রুনোই সেই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত পছন্দ।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন