১০:৫৫ এম
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পথের সম্প্রসারণ কমলাপুর পর্যন্ত করার পরিকল্পনা পূর্বে চূড়ান্ত করা হয়েছিল। তবে মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজের গতি কম থাকায় উদ্বোধনের সময়সূচি একাধিকবার পরিবর্তিত হয়েছে। বর্তমান সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাস থেকে এই অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করার পরিকল্পনা রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, এমআরটি লাইন-৬-এর বর্তমানে সচল অংশের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। নতুন ১.১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার হবে এবং মোট স্টেশন সংখ্যা দাঁড়াবে ১৭টি।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪.৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো প্রস্তুত হওয়ার কথা রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষ হওয়ার পর রেল ট্র্যাক স্থাপনের জন্য ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে; বর্তমানে অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের উদ্যোগ, বিএনপির সঙ্গে আলোচনা শুরু
তবে কেবল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। এর আগে রেলপথ, পাওয়ার সাপ্লাই, সংকেত ব্যবস্থা, অটোমেটিক ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর সচল করতে হবে।
এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করতে হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চালু হওয়ার চূড়ান্ত সময় নির্ভর করছে।
এর আগে উদ্বোধনের সম্ভাব্য সময় পরিবর্তিত হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে নেওয়া হয়; এমনকি পরীক্ষামূলক চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও উঠে এসেছিল। সর্বশেষ তা ২০২৭ সালের জুলাইয়ে গড়িয়েছে।
আরও পড়ুন: ৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ ইলিয়াস গুমের শিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন চান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন