ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শাহরুখ, অজয় ও টাইগার আইনি নোটিশের জবাব দিলেন


শাহরুখ, অজয় ও টাইগার আইনি নোটিশের জবাব দিলেন

মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দ্বারা বিমল এলাচির বিজ্ঞাপন সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেছেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে নিশ্চিত করেছেন যে, তিন অভিনেতার কাছ থেকে জবাব পাওয়া গেছে।

এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন অভিনেতার মধ্যে দুজন ব্যক্তিগত শুনানির জন্য আবেদন করেছিলেন। তাদের শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ এখন নোটিশের পরবর্তী প্রক্রিয়ায় এগোচ্ছে।

তুকারাম মুন্ধে মন্তব্য করেছেন, ‘তিনজন অভিনেতার কাছ থেকে নোটিশের জবাব পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন শুনানির আবেদন করেছিলেন। গতকাল তাদের শুনানি শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী প্রক্রিয়ায় এগোচ্ছি।’

আরও পড়ুন: তিশার বিস্ফোরক দাবি, সাবিলার কারণে ভেঙেছে প্রেম-বিয়ে

আগস্ট মাসে বিমল এলাচির একটি বিজ্ঞাপনে অভিনয়ের জন্য শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে মহারাষ্ট্র এফডিএ নোটিশ প্রদান করেছিল। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিজ্ঞাপনটি পরোক্ষভাবে বা ‘সারোগেট অ্যাডভার্টাইজিং’-এর মাধ্যমে বিমল পানমসালা ব্র্যান্ডের প্রচার করতে পারে। মহারাষ্ট্রে পানমসালা নিষিদ্ধ থাকায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি উত্থাপন করা হয়।

নোটিশে তিন অভিনেতার কাছে বিজ্ঞাপনে তাদের ভূমিকা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছিল। এছাড়া, তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়েছিল। এফডিএ অভিনেতাদের সঙ্গে করা চুক্তি, বিজ্ঞাপনের পরিকল্পনা, পারিশ্রমিকের তথ্য এবং ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে যথাযথ যাচাই করা হয়েছিল কি না—এসব সংক্রান্ত নথিও চেয়েছিল।

এফডিএর দাবি, বিজ্ঞাপনটি মূলত বিমল ব্র্যান্ডের সঙ্গে পানমসালার সংযোগকে পরোক্ষভাবে তুলে ধরতে পারে। এই কারণে এটিকে ‘সারোগেট বিজ্ঞাপন’ হিসেবে গণ্য করা হচ্ছে। মহারাষ্ট্র এফডিএ পূর্বে জানিয়েছিল, পানমসালা বিক্রির ওপর রাজ্যে নিষেধাজ্ঞার ভিত্তিতেই বর্তমান পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার পর অভিনেতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বিজ্ঞাপনটির প্রচারণায় তাদের ভূমিকা বন্ধ এবং সংশ্লিষ্ট প্রচারসামগ্রী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ

এখন তিন অভিনেতার জবাব ও শুনানির তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে মহারাষ্ট্র এফডিএ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুনের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুনের ঘটনা

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে দুর্বৃত্তরা কাশবনের একটি অংশে আগুন লাগিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেছে, তবে দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা তারা দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

লেকের পাড়ের কাশবন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। সেখানে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, "অনেক সৌন্দর্য পিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই কাজটা করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।"

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আটটার দিকে দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দেয়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় আন্তজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


কুমিল্লায় আন্তজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার

কুমিল্লায় আন্তজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। বিশেষ অভিযান পরিচালনা করে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার বাসিন্দা ফাহিমা আক্তার (১৯)।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনবহুল বাজার ও বড় বড় বিপণিবিতানগুলোতে নারী চোর চক্রের সদস্যরা ছদ্মবেশে সক্রিয় হচ্ছে—এমন গোপন সংবাদ পাওয়া যায়। তিনি জানান, চক্রটি সাধারণ ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত। অপরাধ সংঘটনের সুবিধার্থে তারা সুনির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে বাসা ভাড়া নিয়ে অবস্থান করত।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সদস্য। দেশের বিভিন্ন জেলার থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় গাড়িতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


গাজায় ইসরায়েলি হামলায় গাড়িতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি চলন্ত গাড়িতে অন্তত পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গাজা সিটির তেল আল-হাওয়া (Tel al-Hawa) এলাকায় হামলাটি সংঘটিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেল আল-হাওয়া এলাকার একটি সড়কে যাত্রীবাহী গাড়ির দিকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়। ঘটনার পর স্থানীয় উদ্ধারকারী ও চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আল-শিফা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বশীল চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় গাড়ির ভেতরে ও আশেপাশে থাকা ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হামলায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক মহলের উদ্বেগ এবং অস্ত্রবিরতির বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও গাজা জুড়ে ধারাবাহিক হামলা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফার্নেস অয়েলের নতুন দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বেড়ে আজ থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ফার্নেস অয়েলের নতুন দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বেড়ে আজ থেকে কার্যকর

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বৃদ্ধি করেছে। এই পরিবর্তনের ফলে নতুন দাম এখন লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিইআরসি এর ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্যের ভিত্তিতে, ডলারের বিনিময় হার বিবেচনা করে বিইআরসি আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এর অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই আদেশ ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী কোনো আদেশ না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে।

এর আগে বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের প্রতি লিটারের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%