ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

উগান্ডা সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে


উগান্ডা সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সোমালিয়া থেকে সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে উগান্ডা। দেশটির সেনাবাহিনী বিদ্রোহী-বিরোধী জোটের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছিল।

কাম্পালা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করেছে।

সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানায়, ‘উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) সোমালিয়ার ফেডারেল সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় সেখানে মোতায়েন করা সৈন্যদের প্রত্যাহার কার্যক্রম অবিলম্বে কার্যকরভাবে শুরু করেছে।’

আরও পড়ুন: ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন জানাল আরব জোট, কোণঠাসা নেতানিয়াহু

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের মধ্যে তারা সোমালিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ছাত্রদল সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ১

খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনের নাম উল্লেখ রয়েছে। পুলিশ এই ঘটনায় শেখ সিদ্দিক (৫৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানা পুলিশ সোমবার (২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। নিহতের ছেলে সৈয়দ সিয়াম রবিবার রাতে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী, যিনি ইদিল ফকির নামেও পরিচিত, এর ছেলে। রবিবার রাতেই তাকে আটক করা হয় এবং পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানিয়েছেন, শেখ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ছাত্রদল নেতা আরাফাতসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হুমায়ুন কবির হত্যাকাণ্ডের পেছনে জমিজমা নিয়ে বিরোধ এবং আধিপত্য বিস্তারের বিষয়টি উঠে এসেছে। তিনি রায়েরমহল বড় মসজিদকেন্দ্রিক একটি পক্ষের সঙ্গে বিভিন্ন জমি ও সালিসসংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েছিলেন। ঘটনার কিছুদিন আগে রায়েরমহল কলেজসংলগ্ন একটি জমি নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছিল।

তবে এই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

রবিবার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় হুমায়ুন কবির নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : অবশেষে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্ট অর্জন করেছে। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ জাতীয় হকি দল।

গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর, বাংলাদেশ হতাশাজনক সেই ফলাফলের পর ঘুরে দাঁড়ায়। শেষ ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে দলটি একটি মূল্যবান পয়েন্ট অর্জন করে।

প্রথম কোয়ার্টারে চীন গোল করে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও বাংলাদেশ দমে যায়নি। তারা পুরো মাঠজুড়ে লড়াই চালিয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ সমতায় ফেরার সুযোগ পায়। এ সময় একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক আদায় করে দলটি। অধিনায়ক আশরাফুল ইসলাম ঠান্ডা মাথায় স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।

এরপর শেষ বাঁশি বাজানো পর্যন্ত দৃঢ়তা ধরে রেখে ড্র নিশ্চিত করে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেছেন যে, জামায়াতে ইসলামীর জোট যদি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ে, তাহলে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তার মতে, বাস্তবতা এমন যে, এনসিপি জামায়াত জোট কখনোই ছাড়তে সক্ষম হবে না।

আজ সোমবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি করেছেন।

গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির জামায়াত জোট ছাড়ার খবর প্রচারিত হলেও, আবু হানিফ জানিয়েছেন যে বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, ‘জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে নিঃস্ব বলা যায়। জোট ছাড়ার আওয়াজটা মূলত এনসিপির একটা কৌশল। সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা নিতে মূলত জোট ছাড়ার ফাঁকা আওয়াজ দিচ্ছে।’

তিনি আরও বলেন, যদি জামায়াত এনসিপিকে স্থানীয় নির্বাচনে বেশি সুবিধা দেয়, তবে তারা জোটে রাখবে। সেই সুযোগটি গ্রহণের জন্য এনসিপি জোট ছাড়ার কথা বলছে বলে দাবি করেছেন আবু হানিফ।

গণ অধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘এনসিপি জামায়াতকে ছাড়তে পারবে না। তার দুইটা কারণ। প্রথমত, জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে। এক খণ্ড সাবেক শিবির, এক খণ্ড সাবেক পরিষদ আর আরেক খণ্ড সাধারণ যারা।’

দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘তৃণমূলে আসলে এনসিপি বলতে কিছু নেই, যাহা জামায়াত তাহাই এনসিপি। ফলে এই বাস্তবতায় জামায়াত জোট কখনোই ছাড়তে পারবে না এনসিপি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের প্রথম বুলেট ট্রেনে ৫৫৭ আরোহীর যাত্রা, সুবিধা থাকছে বিভিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


ভারতের প্রথম বুলেট ট্রেনে ৫৫৭ আরোহীর যাত্রা, সুবিধা থাকছে বিভিন্ন

ভারত প্রথমবারের মতো উচ্চগতির বুলেট ট্রেন চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের জন্য ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নকশা ও নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) কারখানায় ট্রেনটির নির্মাণকাজ চলছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে ভারতীয় প্রকৌশলীরা নিজেদের প্রযুক্তিতে এটি তৈরি করছেন। ভারতের আবহাওয়া ও পরিচালন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার উপযোগী করেই ট্রেনটির নকশা করা হয়েছে।

বুলেট ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে। তবে নিয়মিত চলাচলের সময় এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। ট্রেনটির দৈর্ঘ্য হবে ২০২ মিটার এবং এতে মোট আটটি কোচ থাকবে। এর মধ্যে চারটি মোটরচালিত কোচ এবং চারটি সাধারণ কোচ। ট্রেনটিতে একসঙ্গে ৫৫৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে।

ট্রেনটিতে সাতটি স্ট্যান্ডার্ড-ক্লাস কোচ ও একটি এক্সিকিউটিভ-ক্লাস কোচ থাকবে। স্ট্যান্ডার্ড-ক্লাসের কোচগুলোতে প্রতি সারিতে তিনটি করে এক পাশে এবং দুটি করে অন্য পাশে আসন সাজানো থাকবে। এক্সিকিউটিভ-ক্লাস কোচে দুই পাশে দুটি করে আসন থাকবে।

ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। আধুনিক অন-বোর্ড নিয়ন্ত্রণব্যবস্থা সেখানে থাকবে। এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অপারেশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আটটি কোচের দুটি ট্রেন একসঙ্গে যুক্ত করে ১৬ কোচের একটি ট্রেন তৈরি করা সম্ভব হবে।

যাত্রীদের আরামের কথা বিবেচনা করে ট্রেনটির ভেতরের নকশা ভারতীয়দের শারীরিক গঠন ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে প্রশস্ত আসন ও পা রাখার পর্যাপ্ত জায়গা। প্ল্যাটফর্মের সমান উচ্চতায় ট্রেনে ওঠার সুবিধাও রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত আসনও রয়েছে।

প্রতিটি কোচের মধ্যে বিশেষভাবে তৈরি সিল করা সংযোগপথ রাখা হয়েছে। ফলে যাত্রীরা সহজেই এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত করতে পারবেন।

প্রতিটি সারিতে বড় জানালা থাকায় যাত্রীরা বাইরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। ট্রেনের ভেতরে আধুনিক এলইডি আলোকব্যবস্থা রয়েছে। মালপত্র রাখার জন্য মাথার ওপরের র‍্যাকের পাশাপাশি বড় লাগেজ রাখার জন্য মেঝেতে আলাদা জায়গা রাখা হয়েছে। প্রতিটি আসনের পাশে ল্যাপটপ ও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার আউটলেটও রয়েছে।

পরিবেশদূষণ কমাতে ট্রেনটিতে আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট ব্যবহার করা হয়েছে। ট্রেনটিতে থাকবে আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা। এর মাধ্যমে পুরো যাত্রাপথে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। প্রতিটি কোচে থাকা এলসিডি পর্দায় ইংরেজি, হিন্দি ও আঞ্চলিক ভাষায় বিভিন্ন তথ্য দেখানো হবে।

যাত্রীদের নিয়মিত তথ্য জানাতে থাকবে মাইক ও স্বয়ংক্রিয় ঘোষণাব্যবস্থা। উচ্চগতির ওয়াই-ফাইভিত্তিক বিনোদনব্যবস্থা থাকবে। এর মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সময় আগে থেকে সংরক্ষিত বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন। জরুরি প্রয়োজনে ট্রেনের কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিটি কোচ ও সংযোগস্থলে বিশেষ ‘টক-ব্যাক’ ব্যবস্থা রাখা হবে।

সব ধরনের যাত্রীর সুবিধার কথা বিবেচনা করে ট্রেনের মেঝে প্ল্যাটফর্মের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। ফলে সহজেই ট্রেনে ওঠানামা করা যাবে। দরজার সঙ্গে থাকবে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসা বিশেষ ধাপ, যা ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যকার ফাঁক কমাতে সাহায্য করবে।

শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ দরজা ও শৌচাগারের ব্যবস্থা থাকবে। দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে ব্রেইল পদ্ধতিতে লেখা নির্দেশনাও রাখা হবে। সারা বছর আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি কোচে দুটি ইউনিটের এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং) ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে ঋতু ও আবহাওয়া অনুযায়ী ট্রেনের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যাবে।

ট্রেনের ভেতরে শব্দ কমাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বগির কাঠামো ও মেঝেতে শব্দ নিরোধক স্তর এবং শব্দ শোষণকারী প্রলেপ ব্যবহার করা হয়েছে।

ট্রেনটি ২৫ কিলোভোল্ট (কেভি) এসি ওভারহেড বৈদ্যুতিক ব্যবস্থায় চলবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এতে আধুনিক ‘রিজেনারেটিভ ব্রেকিং’ ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনের গতি কমানোর সময় এই ব্যবস্থা ব্রেক থেকে উৎপন্ন শক্তি আবার বৈদ্যুতিক গ্রিডে পাঠিয়ে দেয়। ফলে বিদ্যুতের অপচয় কমবে এবং ট্রেন চলাচলে শক্তি সাশ্রয় হবে।

বাতাসের বাধা কমিয়ে ট্রেনের চলাচল মসৃণ করতে উন্নত কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এর নকশা তৈরি করেছেন প্রকৌশলীরা। ট্রেনের সামনের অংশ ও পুরো কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাতাসের বাধা ও অস্থির বায়ুপ্রবাহ কম হয়। সুড়ঙ্গের ভেতর দিয়ে চলার সময় সৃষ্ট তীব্র শব্দ বা ‘সনিক বুম’ কমাতেও এই নকশা সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%