ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমরা সকলেই মিলিতভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই: জামায়াতের আমির


আমরা সকলেই মিলিতভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, "আমরা সকলেই মিলিতভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই।" তবে তিনি উল্লেখ করেন যে, "আপনারা যেভাবে ধাক্কায়ে ধাক্কায়ে আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।"

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এই বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তিনি বলেন, "আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এভাবে থাকতে চাই না।"

তিনি আরও বলেন, "যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে জনগণ আপনাদের বাধ্য করবে ইনশাআল্লাহ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকদের আগ্রহ বাড়াতে হবে তুলা চাষে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


কৃষকদের আগ্রহ বাড়াতে হবে তুলা চাষে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "তুলা থেকে বিভিন্ন সামগ্রী তৈরি হয়, এটি একটি অর্থকরী ফসল, এজন্য তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে।"

আজ শনিবার দিনাজপুর বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে, তুলা উন্নয়ন বোর্ডের চারা বিতরণ, সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষাবৃত্তি ও খেলার সামগ্রী বিতরণ এবং কৃষি বিভাগের সবজির বীজ-সার বিতরণ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, "হাইব্রিড জাতীয় তুলা চাষে কৃষকরা অধিক ফলন পাবেন।" তিনি বলেন, "আমাদের নতুন প্রজন্মের গবেষকেরা তাদের গবেষণায় তুলা চাষে এগিয়ে গেছেন এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তুলা চাষে কৃষকরা লাভবান হলে আগামীতে তুলা চাষের প্রতি আগ্রহ বাড়বে।" এজন্য তিনি উল্লেখ করেন, "সরকারি পৃষ্ঠপোষকতায় তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।"

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে শতাধিক চাষির মধ্যে অধিক ফলনশীল হাইব্রিড জাতের তুলার বীজ-চারা-সার-কীটনাশক ও পিজিআর বিনামূল্যে প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ শতাধিক শিমুল ও মসলিন তুলার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় সমাজ সেবা অধিদপ্তর ১০৭ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল করিম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাফর আলী এবং ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরাঞ্চলে কোরআন শিক্ষার প্রসারে ব্যতিক্রমী আয়োজন ‎

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


চরাঞ্চলে কোরআন শিক্ষার প্রসারে  ব্যতিক্রমী আয়োজন  ‎

কোরআনের আলোয় জীবন আলোকিত করার প্রত্যয়ে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে অবস্থিত উসমান জুন্নুরাইন নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসায় নূরানী সমাপ্তকারী ১৩ জন শিক্ষার্থীর নাজেরার সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নাজেরার সবক প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দীন।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, কোরআন শিক্ষার গুরুত্ব এবং চরাঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রাজ্জাক চঞ্চল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম, মাওলানা রাফি। এ ছাড়া অত্র মাদ্রাসা শিক্ষক মাওলানা আজহারুল ইসলাম, হাফেজ ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিকনির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, মনোরম পরিবেশে জেনারেল শিক্ষার সমন্বয়ে তিনজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এই মাদ্রাসা যদি তার শিক্ষার মান অক্ষুণ্ন রাখতে পারে, তবে কুরআনের আলো ছড়ানোর ক্ষেত্রে এটি কালের সাক্ষী হয়ে থাকবে। শিক্ষার গুনগত মানের ভূয়সী প্রশংসাও করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, “কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুণ্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে কুরআনের হাফেজ বানানোর স্বপ্ন দেখেন, তাদের চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না।”

নাজেরার সবক গ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা আবেগঘন কণ্ঠে বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস—এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই একদিন সমাজ ও দেশকে ইসলামের আলোয় আলোকিত করবে।”

জানা জানা যায়, প্রত্যন্ত ও অবহেলিত চরাঞ্চলের মানুষের মাঝে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০২৫ সালে মাদ্রাসাটির যাত্রা শুরু হলেও তীব্র অর্থসংকটে একটি মাত্র টিনশেড ঘরেই পরিচালিত হচ্ছে সব ক্লাস। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, টয়লেট ও টিউবওয়েলসহ নানা মৌলিক সুবিধা।

“কোনো সরকারি বা বেসরকারি অনুদান ও সহায়তা পেলে এই অবহেলিত চরাঞ্চলেও ইসলামী শিক্ষায় একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব হতো।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালের প্রেমিকার গলার নেকলেসে ‘গোপন’ সংখ্যার রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ইয়ামালের প্রেমিকার গলার নেকলেসে ‘গোপন’ সংখ্যার রহস্য

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনা ও গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তার প্রেমিকা ইনেস গার্সিয়ার গলায় দেখা যাওয়া একটি বিশেষ কাস্টম ডায়মন্ড নেকলেসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে স্টেডিয়ামে ইনেস গার্সিয়াকে এই নেকলেস পরে দেখা যায়। এরপরই এর নকশা ও এতে থাকা বিভিন্ন প্রতীক নিয়ে ভক্তদের মধ্যে একটি বিরাট কৌতূহল তৈরি হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানায়, এটি বিশেষভাবে লামিন ইয়ামালের পক্ষ থেকে ইনেস গার্সিয়ার জন্য তৈরি করা একটি উপহার। নেকলেসটি ডিজাইন করেছেন স্প্যানিশ জুয়েলার ইনিয়াকি তোরেস, যিনি আইটি জুয়েলার্সের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।

স্প্যানিশ ম্যাগাজিন ওলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়াকি তোরেস জানান, গোলাপি সোনা ও উচ্চমানের হিরা দিয়ে হাতে তৈরি এই অলংকারটি সম্পূর্ণ কাস্টম ডিজাইনের। নেকলেসটিতে দুটি প্রধান অংশ রয়েছে।

এক অংশে রয়েছে ‘LY’, যা লামিন ইয়ামালের নামের আদ্যক্ষর। অন্য অংশে ১০, ১৯, ২৭ ও ৪১ এই চারটি সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলি ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত জার্সি নম্বরের প্রতীক।

এছাড়া নেকলেসে যুক্ত করা হয়েছে ‘৩০৪’ প্রতীক, যা বার্সেলোনার রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। এটি ইয়ামালের শৈশব, বেড়ে ওঠা এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। নকশায় আরও রয়েছে একটি মুকুট ও একটি ফুটবল বুটের প্রতিরূপ, যা তার সাফল্য ও ফুটবল ক্যারিয়ারের প্রতীকী উপস্থাপন।

দামের দিক থেকেও নেকলেসটি বেশ ব্যয়বহুল। লা ভ্যানগার্ডিয়া ও ওলা-এর তথ্য অনুযায়ী, এর মূল্য ২৫ হাজার থেকে ৩০ হাজার ইউরোর মধ্যে। সর্বোচ্চ মূল্য ৩০ হাজার ইউরো হিসেবে ধরলে, বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘ওয়ান-অফ-ওয়ান’ বা একক ডিজাইনের অলংকার। অর্থাৎ একই নকশার আর কোনো বাণিজ্যিক সংস্করণ বাজারে নেই। প্রতিটি প্রতীক ও নকশা ইয়ামালের ব্যক্তিগত জীবন, শৈশব এবং ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালে ইনেস গার্সিয়া প্রথমবার প্রকাশ্যে এই নেকলেস পরে আসার পর থেকেই এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ভক্তের মতে, এটি শুধুই একটি দামী উপহার নয় বরং লামিন ইয়ামালের জীবনসংগ্রাম, শিকড়ের প্রতি টান এবং সাফল্যের প্রতীক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন চসিক মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. Shahadat Hossain আজ চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন। 

এতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রামকে একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’-এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র, ডা. Shahadat Hossain।

শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন।

অ্যাপটি বাস্তবায়নে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাত থেকে অর্থায়ন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং এর প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. Shahadat Hossain বলেন, “আমাদের লক্ষ্য একটি স্মার্ট, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চট্টগ্রাম গড়ে তোলা।” তিনি জানান, নাগরিকরা এখন ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, মশার উপদ্রব, ময়লা আবর্জনা, সড়কবাতি ও নর্দমাসহ ১০টি ক্যাটাগরির যেকোনো সমস্যা ছবি তুলে লোকেশনসহ সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন।

তিনি আরো বক্তব্যে বলেন, “শুধু অভিযোগই নয়, অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে, চলমান নাকি সমাধান হয়েছে, তাও লাইভ ট্র্যাক করা যাবে।” চসিক মেয়র আরও বলেন, এই অ্যাপের মাধ্যমে জরুরি সেবা, মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগ, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা একটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

এ ছাড়াও, প্রশাসনিক দক্ষতা যেমন বাড়বে, তেমনি নাগরিকদের প্রতি আমাদের জবাবদিহিতাও নিশ্চিত হবে। মেয়র বলেন, “কোনো শহরকে শুধু একটি প্রতিষ্ঠানের পক্ষে শতভাগ সুন্দর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।”

তিনি বলেন, “আমাদের চট্টগ্রাম” অ্যাপ সেই অংশগ্রহণের নতুন দ্বার খুলে দিয়েছে। আমি চট্টগ্রামের প্রতিটি নাগরিককে অনুরোধ করবো, গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং নিজের শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সক্রিয় ভূমিকা রাখুন।

এ সময় অনুষ্ঠানের সভাপতি হিসেবে চসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ও রাজনীতিবিদ আবুল হাশেম বক্কর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%