ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরের পুলিশ কমিশনার বদলি


রংপুরের পুলিশ কমিশনার বদলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৯:৪৫

রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে আলোচিত চার খুনের ঘটনার পর। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে নতুন কমিশনার হিসেবে রংপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

 

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল ঘটানো হয়।

এর আগে, গত ১২ অগাস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে আব্দুল মাবুদ দায়িত্ব গ্রহণ করেছিলেন। মাত্র ১৩ দিনের মাথায় আবার তাকে বদলি করা হলো।

এদিকে, প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

 

এছাড়া, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরু হচ্ছে উম্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


শুরু হচ্ছে উম্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন যেভাবে

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬। এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক, অনূর্ধ্ব-১৯ বালিকা, পুরুষ ও মহিলা এই চারটি বিভাগে শুধুমাত্র একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের সবশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের পাশাপাশি পুরুষ বিভাগেও  প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের খেলোয়াড়দের জন্য মহিলা বিভাগে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের ফেডারেশনের অফিসিয়াল বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ০১৯১৯০১২৮৮৩-এ মেক পেমেন্ট-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে নির্ধারিত http://bttf.org.bd/rt26 গুগল ফর্ম পূরণ করতে হবে। প্রতিটি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা।

বিকাশের রেফারেন্সে অবশ্যই অংশগ্রহণকারী খেলোয়াড়ের নাম, কোন ডিসিপ্লিনে অংশগ্রহণ করছেন, জেলা এবং যোগাযোগের জন্য একটি ওয়্যাটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬। টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রয়োজনবোধে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু (০১৭১১০৩১২৯৪) এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ (০১৭১৬৯৯০৫২২)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টের মাধ্যমে ২০২৪ সালের র‌্যাংকিং পয়েন্ট প্রতিস্থাপিত হয়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন র‌্যাঙ্কিং তালিকা আপডেট করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ধর্মীয় নেতাদের সাথে এসবিসি’র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


নকলায় ধর্মীয় নেতাদের সাথে এসবিসি’র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

শেরপুরের নকলায় ধর্মীয় নেতাদের নিয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিরুল ইসলাম।

এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিপুল চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় এবং এসবিসি নকলা উপজেলা টিমের সহযোগিতায় আয়োজিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি প্রকল্পের ফোকাল পারসন খালেদ এহতাসেম, মনিটরিং ডকুমেন্টসন অফিসার অনন্যা জ্যোতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) আব্দুর রহিমসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মক্তব শিক্ষক, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিগণসহ বিভিন্ন স্তরের অংশীজন সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে কৃষি বিপ্লবের আহ্বান পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


পাহাড়ে কৃষি বিপ্লবের আহ্বান পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু পাহাড়ি অঞ্চলে কৃষি বিপ্লবের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, "পাহাড়ি মাটি কিছু বিশেষ প্লান্টেশনের জন্য অত্যন্ত উপযোগী।" ভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো এশিয়ার বিভিন্ন দেশ জুম চাষাবাদের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে গেছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, "আমাদের দেশের কৃষিতেও এ ধরনের বিপ্লব ঘটাতে হবে।" মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী কাজু বাদাম ও কফি চাষের উচ্চ ফলনশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং অর্থকরী ফসল উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সাচিং প্রু বলেন, "ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে।" পরিবেশ ঠিক রেখে মাটির অবস্থান বিবেচনা করে পরিবেশবান্ধব অর্থকরী ফসল, উন্নতমানের মাশরুম ও ভালো জাতের লটকন চাষের উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী গাড়ল বা ভেড়া ও মেষ পালনের ওপরও গুরুত্ব দেন, যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, "পার্বত্য চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।" তিনি বলেন, অধিগ্রহণকালে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি খাসজমিতে পুনর্বাসন করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত সমস্যাগুলো জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রথাগত বিধি অনুযায়ী সমাধান করার তাগিদ দেন তিনি।

দীর্ঘসূত্রতা পরিহার করে নির্ধারিত মেয়াদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তামাক চাষ সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহার করতে হবে।" এর পরিবর্তে কৃষকদের ইক্ষু, তুলা, কাজু বাদাম ও কফি চাষে উৎসাহিত করতে হবে।

এছাড়া দুর্গম এলাকায় পানির সংকট দূর করা, অর্গানিক ফল উৎপাদনে বাগান বৃদ্ধি, রাম্বুটান চাষ সম্প্রসারণ এবং কোল্ড স্টোরেজ ও ড্রাই ফ্রুটস প্রসেসিংয়ের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই উন্নয়নের অংশ হিসেবে পাড়াকেন্দ্রের মেয়েদের জন্য বিশেষ শিক্ষামূলক ব্যবস্থা ও সেন্ট্রাল স্যাটেলাইটের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষড়যন্ত্র করে অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না: এমপি খায়রুল কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ষড়যন্ত্র করে অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না: এমপি খায়রুল কবির

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি মহল চায় না বর্তমান সরকার সফল হোক। কারণ বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে, আগামী ৫ বছরে তাদের রাজনীতি থাকবে না এটা তারা বুঝে গেছে। তারা শুধু বিরোধিতার জন্যই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘জনগণ আমাদের পাশে আছে, তাই কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে এই সরকারের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আরও বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর যে পরিবর্তন তা থেকে দেশের মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ইতিবাচক। ন্যায়-নীতি সততার সাথে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধানবক্তা ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%