ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশার নিহত


কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশার নিহত

পিরোজপুরের কাউখালীতে সুপারি পারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সাবেক ইউপি সদস্য, আবুল বাশার (৭০) এর মর্মান্তিক মৃত্যু ঘটে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের পুত্র।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে আবুল বাশার বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি পারছিলেন। সুপারি গাছের পাশে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে মাছ ধরার বিরোধে হামলার পর চিকিৎসাধীন কৃষকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে পাওয়া মোটরসাইকেল সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির, বলছে পিবিআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


টঙ্গীতে পাওয়া মোটরসাইকেল সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির, বলছে পিবিআই

টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ঢাকার তুরাগের নদের যে স্থান থেকে বুধবার বিকেলে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, তার ৫০ গজ দূরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, তাহসিফ মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করেছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে তাহসিফ এই মোটরসাইকেলটি কিনেছিলেন এবং সেটির এখনো কোনো নিবন্ধন হয়নি। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে যে বন্ধুস্থানীয় ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন, সেই আহমেদ শাহরিয়ার রেজা দীপের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছিল।

তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় করা হত্যা মামলায় দীপ বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। মামলাটির তদন্ত করছে নৌপুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, নাবিকরা আহত হননি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, নাবিকরা আহত হননি

আরব উপসাগরে চলাচলের সময় কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত করেছে। কাতারের গ্যাস পরিবহন কোম্পানি নাকিলাত জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

কাতার স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আল মায়েদা’ নামের ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানে। তবে এতে জাহাজের কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাহাজটি নিরাপদ এবং সচল রয়েছে। ঘটনার প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে বিস্তারিত জানায়নি, যেমন কী ধরনের বস্তু জাহাজটিতে আঘাত হেনেছে বা এর পেছনে কারা জড়িত।

নাকিলাত কাতারের বন্দর ও টার্মিনালগুলোতে জাহাজ পরিবহনসেবা প্রদান করে, পাশাপাশি টাগবোট ও অন্যান্য সামুদ্রিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের যাত্রীসেবা আবার চালু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্টেশনটি পুনরায় চালু করা হয়। একই সময় মিরপুর-১১ থেকে মিরপুর-১০ পর্যন্ত সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে যায়।

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন-ভাতা পরিশোধের দাবিতে সকালে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে, যা পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

দুপুর সাড়ে ১২টার দিকে, মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে, আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদেরও আন্দোলনকারীরা ধাওয়া করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সেটি পুলিশের গাড়ি কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান

ইসরাইলের ‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন হামলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারেন।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ইসরাইলের এই বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, ইরানের সাথে আরেকটি যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

তিনি দাবি করেন, এ ধরনের সংঘাতের নেতৃত্ব দেয়ার জন্য নেতানিয়াহুর কাছে জনসমর্থন, নৈতিক বৈধতা ও মৌলিক সক্ষমতা কোনোটিই নেই। একই সঙ্গে তিনি যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

পোস্টে গোলান নেতানিয়াহুকে ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ব্যর্থতার জন্য দায়ী করেন। তিনি লেখেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বারবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে হচ্ছে। নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন, এটি তারই প্রমাণ।’

গোলান আরও বলেন, গাদি আইজেনকট, আভিগদর লিবারম্যান, নাফতালি বেনেট, ইয়ার লাপিদ এবং তিনি নিজে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে জানেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। তারা ইসরাইলকে সুরক্ষিত রাখতে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির যেটুকু অবশিষ্ট রয়েছে, সেগুলোতে ‘মাত্র ১০ মিনিটের মধ্যেই’ আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের কয়েক ঘণ্টা পর, স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) রাতে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘এখনও এক বা দুটি স্থাপনা বাকি আছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে। আমরা ১০ মিনিটেই এটি গুঁড়িয়ে দিতে পারি। এ জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পারি।’

সূত্র:  ওয়াইনেট নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%