বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০২:১৮ পি.এম
নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই আদেশটি প্রদান করা হয়।
বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত উক্ত আদেশটি জারি করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, শামীমা আক্তার শিরিন (৫৬) তার স্বামী মো. ছলিম উদ্দিন তরফদারের (৫৭) সহযোগিতায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তারা এই সম্পদ নিজেদের ভোগদখলে রেখেছেন বলেও উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে শামীমা আক্তার শিরিনকে প্রভাব ও আর্থিক সহায়তা প্রদান করেছেন ছলিম উদ্দিন তরফদার।
দুদকের অভিযোগ অনুযায়ী, এই কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।
দুদকের আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, শামীমা আক্তার শিরিন ও ছলিম উদ্দিন তরফদার তাদের ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনটির শুনানি শেষে আদালত তাদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর পবা উপজেলায় এক কৃষককে নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রাতের সময় নিহতের স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরো জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষরকারী কর্তৃপক্ষের নির্দেশক্রমে রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ঘোষিত নির্বাচনের পরিবর্তে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। এ জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ অনুসরণ করে সংগঠনের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন বোর্ড গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্য মোঃ আসাদুজ্জামানের ২৭ আগস্ট ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে ২১ নভেম্বরের ঘোষিত নির্বাচনের পরিবর্তে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে। তবে নতুন নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।
চিঠিটি রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জননেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক হঠাৎ অসুস্থ হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
জননেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক দিরাই উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দিরাই-শাল্লার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাঁদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা উল্লেখ করেন।
দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন পরিচিত রাজনৈতিক সংগঠক। তাঁর অসুস্থতার এই সময়ে সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন জননেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুককে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর বেলাবোতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন।
উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সামাজিক ব্যাধি দূরীকরণে প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার,
বেলাবো থানা অফিসার ইনচার্জ(তদন্ত) সরলমর্ম,
এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নিয়ে উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে নিজ নিজ মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ