ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি হয়েছে


ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া যেন সবকিছু সম্ভবের জেলা। এখানে তুচ্ছ ঘটনায় তুমুল মারামারি থেকে হামলা-মামলার নিত্যনতুন ঘটনার এক অলিখিত কেন্দ্র হয়ে গেছে। এই জেলাতেই সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, কেউই এসব ঘটনায় পিছিয়ে নেই।

এবার, কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার এবং আশপাশের এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে একই স্থানে ও একই সময়ে পৃথক দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই দুই কর্মসূচির মধ্যে একটি পক্ষ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মুশফিকুর রহমান এমপিকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র‍্যালির আয়োজন করেছে।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

অপরদিকে, অন্য এক পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করতে চলেছে। ওই সভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হওয়ার কথা।

একই সময় ও একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর ফলে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা জারির পর থেকে কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানিয়েছেন, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্টে ৫ ফার্মেসিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মোবাইল কোর্টে ৫ ফার্মেসিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এলাকায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট উপজেলা প্রশাসন পরিচালনা করে। এ সময়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৭ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে ফার্মেসিগুলোতে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে ফিজিশিয়ানস স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়ায় পাঁচটি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়ে থাকে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইসলামী আন্দোলন বাংলাদেশ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের উপর হামলাকারী বিএনপি সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি মন্তব্য করেন, চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষক, ভণ্ড, প্রতারক ইত্যাদি মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক শব্দ ব্যবহার করে প্রতিহিংসামূলক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হচ্ছে, যা একটি সুপরিকল্পিত চক্রান্ত।

এ ঘটনার সম্পর্কে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেন, বিএনপি ক্ষমতায় এসে ধরাকে সরা জ্ঞান তুলনা করে যেমন সন্ত্রাসী ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, তা বন্ধ না হলে বিএনপিকে চরম খেসারত দিতে হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম জানিয়েছেন, বিভিন্ন মিডিয়ার সংবাদে জানা যায় যে, গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক লাভলু চাপরাশি এবং তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে মাওলানা মামউদ হাসান ফিরোজের কাছে মোটা অঙ্গের চাঁদা দাবি করে আসছেন।

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। একইসঙ্গে, তার স্ত্রী নাজনীন আক্তারও নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন। একজন নারীর ওপর এ ধরনের বর্বর হামলা মানবতা ও আইনের প্রতি চরম ধৃষ্টতার শামিল।

তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন, অবিলম্বে সন্ত্রাসী গ্রেপ্তার করা হোক এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১০ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের সালिम ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিকেল থেকে রাত ৮টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাদের ছাড়পত্র দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা বলেন, ‘বিদ্যালয়ের ২২১ জন শিক্ষার্থীকে খাবার দেয়া হয়েছিল। তাদের অধিকাংশই ততক্ষণে খাবার খেয়ে ফেলেছিল। কয়েকজন শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দিই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন, কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেতে দেয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ বোধ করতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।’

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, হাসপাতালে ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণেই শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, ওই বিদ্যালয়ে খাবার সরবরাহ করেছিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে।

তিনি উল্লেখ করেন, এর আগে জেলার একাধিক বিদ্যালয়ে গাকের দেয়া খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। ওই সময় ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানাও করেছিল।

তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও গাকের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুজনের, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুজনের, নিখোঁজ ১

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় একটি নৌকায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু ঘটে। এ ঘটনায় পানিতে পড়ে থাকা আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) আনুমানিক দুপুর ১২টার সময় উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন গয়াসি হাওরে ঘটে। মৃতদের মধ্যে একজন হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর (কালারবাজার) গ্রামের ছাবির আহমদ (৪০) এবং অপরজন হামিদ মিয়া (৪৫)। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মৃতরা পেশায় জেলে ছিলেন। সকালের দিকে তারা নৌকা নিয়ে জুড়ি নদীর পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে বজ্রপাতের ফলে নৌকার মধ্যেই দুজনের মৃত্যু ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়।’ উদ্ধারের বিষয়ে ওসি বলেন, ‘খবরে পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি মৃত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%