প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় একটি নৌকায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু ঘটে। এ ঘটনায় পানিতে পড়ে থাকা আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) আনুমানিক দুপুর ১২টার সময় উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন গয়াসি হাওরে ঘটে। মৃতদের মধ্যে একজন হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর (কালারবাজার) গ্রামের ছাবির আহমদ (৪০) এবং অপরজন হামিদ মিয়া (৪৫)। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মৃতরা পেশায় জেলে ছিলেন। সকালের দিকে তারা নৌকা নিয়ে জুড়ি নদীর পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে বজ্রপাতের ফলে নৌকার মধ্যেই দুজনের মৃত্যু ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়।’ উদ্ধারের বিষয়ে ওসি বলেন, ‘খবরে পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি মৃত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন