০৪:২৪ পি.এম
আগামীকাল বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এদিন দুপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটের ফলাফল প্রকাশের পর গেজেট প্রকাশ করা হবে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বুধবার দুপরের সময় এ বিষয়টি জানিয়েছেন।
ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ এবারের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: বরগুনায় নিরাপদ সড়ক দিবসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫১ লাখ টাকার চেক হস্তান্তর
নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেউ নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ ছাড়েন।
আরও পড়ুন: মণিরামপুরে ইনানীর অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৪ সদস্যকে দাফন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন