ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের লিডে বিরতিতে চেক প্রজাতন্ত্র


এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের লিডে বিরতিতে চেক প্রজাতন্ত্র

হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা। তাই প্রথম জয় পাওয়ার মঞ্চটা প্রস্তুত রয়েছে। এই লক্ষ্যে খেলতে নেমে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে গেছে চেক প্রজাতন্ত্র।

আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডি বক্সে আক্রমণ সাজায় চেক প্রজাতন্ত্র। তার ফল তারা পায়। ম্যাচের ৬ মিনিটে লিড এনে দেন মাইকেল সাদিলেক।

তিনি ১৮ গজ থেকে একটি নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ফলে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন সাদিলেক। ৫ মিনিট ৭ সেকেন্ডে গোলটি করেন তিনি। এর আগে ৫ মিনিট ৩০ সেকেন্ডে কুরাসাওয়ের বিপক্ষে গোল করেছিলেন জার্মানির ফেলিক্স এনমেচা।

আরও পড়ুন: নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

৩৭ মিনিটে গোল শোধ দেওয়ার এক দারুণ সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় সমতায় ফেরার সুযোগ আর হয়নি।

যোগ করা সময়ে দক্ষিণ আফ্রিকার আরেকটি দারুণ সুযোগ ছিল। তবে মদিবার শটকে দুর্দান্তভাবে ব্লক করেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এর ফলে প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচে ফেরার আর সুযোগ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চার মাসের যুদ্ধের অবসান ঘটাতে ঐতিহাসিক চুক্তির পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমে গেছে। এ তথ্যটি এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার ও কার্গো চলাচলের জন্য ফের খুলে দেওয়ার এই চুক্তির ফলে অপরিশোধিত তেলের ফিউচার দর প্রায় দুই শতাংশ কমে গেছে।

মার্কিন-ইরান সংঘাতের সমাপ্তির লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা দেয়ায় ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ১ দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৮ দশমিক ২ ডলারে নেমে এসেছে।

এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম দুই দশমিক দুই শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের মুদ্রাস্ফীতির পূর্বাভাস বাড়ানো ও এই বছর সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দেওয়ায় ডলারের মূল্য বেড়ে গেছে।

আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ায় ইউরো বা ডলারের বিনিময় হার বুধবারের এক দশমিক ১৪৯৪ ডলার থেকে কমে এক দশমিক ১৪৭৫ ডলারে নেমেছে। পাউন্ডের বিপরীতেও ডলারের মান বেড়েছে এবং ডলার বা ইয়েনের হার ১৬০ দশমিক ৭১ ইয়েন থেকে বেড়ে ১৬০ দশমিক ৮৪ ইয়েনে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩-০ ব্যবধানে জয়ের কথা ম্যাচের আগেই বলেছিলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


৩-০ ব্যবধানে জয়ের কথা ম্যাচের আগেই বলেছিলেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত শুরু করেছে। প্রথম ম্যাচে কিংবদন্তি স্ট্রাইকার লিওনেল মেসি হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেছেন। বিপরীত দিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটি গোলও হজম করতে হয়নি। তবে ম্যাচের আগে, লিওনেল মেসি নাকি সেই স্কোরলাইনের কথা বলেছিলেন, এমনটি জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

বিশ্বকাপে ম্যাচের শুরুতে স্কোরলাইন নিয়ে বিভিন্ন অনুমান করা হয়। তবে যদি সেই অনুমান সম্পূর্ণভাবে মিলে যায়, তাহলে সেটিকে কাকতালীয় বলে মনে হতে পারে। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঠিক এমন একটি কাকতালীয় ঘটনা ঘটেছে। ম্যাচ শুরু হওয়ার আগে লিওনেল মেসি ৩-০ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবং পরে সেই স্কোরলাইনেই জয়ী হয়েছে আর্জেন্টিনা। এই তথ্য জানিয়েছে দলটির ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ শেষে, আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মেসির ভবিষ্যদ্বাণী সম্পর্কে একটি গল্প শোনান। তিনি হাসতে হাসতে জানান, ‘মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ ম্যাচের আগে সে ৩-০ স্কোরলাইনের কথাই বলেছিল।’

গতকাল (১৭ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেছেন মেসি। এতে তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক অর্জিত হয়েছে। এছাড়া এই ৩ গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজারের ১৬ গোলের রেকর্ডের সঙ্গে সমান হন।

৩৯ বছর বয়সে মেসি দেশের জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। তিনি আগেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন, এখন তার আন্তর্জাতিক গোলের সংখ্যা ১২০-এ দাঁড়িয়েছে। পাশাপাশি, তিনি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন এবং এর পর সে রেকর্ডে তার সঙ্গী হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্দো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে প্রত্যাবর্তন ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


দেশে প্রত্যাবর্তন ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ নিজের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া ঠেকাতে যেকোনো‌ উপায়ে মরিয়া হয়ে উঠেছেন। এর একটি অংশ হিসেবে, সম্প্রতি তিনি দুবাইয়ে নিজের নামে মামলা করিয়েছেন ঘনিষ্ঠ একজনের মাধ্যমে। এই মামলায় তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ তোলা হয়েছে।

দুবাইয়ের একাধিক সূত্র জানিয়েছে, এটি মূলত বেনজীরের বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকানোর প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বেনজীর আহমেদকে নিয়ে আইনি বিষয় দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তার মতে, বর্তমান অবস্থায় নিজের লোকের মাধ্যমে নিজের নামে মামলা করানোর তথ্য সঠিক নয়।

অন্যদিকে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা জারি রয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেশের প্রতিনিধিরা দুবাইয়ে ইন্টারপোলসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

তারা যেকোনো মূল্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে চান। মূলত ঢাকার প্রতিনিধিদের এই কার্যক্রমের কথা জানতে পেরে বেনজীর আইনি ফন্দি আঁটেন।

দুবাইয়ের একজন ব্যবসায়ী মন্তব্য করেছেন, বেনজীর আহমেদের আইনি লড়াই এখনও শেষ হয়নি। বরং তার প্রত্যর্পণ নিয়ে নতুন করে আইনি ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইতোমধ্যেই দুবাইয়ে একটি দেওয়ানি ও ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত নতুন মামলা হয়েছে।

ওই ব্যবসায়ীর মতামত, এই আইনি পদক্ষেপের উদ্দেশ্য বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া থামানো। কারণ, দুবাইয়ে কারও বিরুদ্ধে আর্থিক বা সম্পত্তি-সংক্রান্ত অভিযোগ থাকলে, তাকে ফেরত দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের আইন কোনো সুযোগ দেয় না।

অতএব, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে জানাশোনা থাকা কিছু ব্যক্তির সঙ্গে কথা বলার পর এ বিষয়ের বিস্তারিত জানা গেছে। তাদের মত অনুযায়ী, আন্তর্জাতিক প্রত্যর্পণপ্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি প্রায়শই স্থানীয় আদালতে নানা ধরনের মামলা করেন। এই ধরনের আবেদনের মাধ্যমে তারা বিচারিক সুরক্ষা খোঁজেন, গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করেন কিংবা প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় আদালতের তত্ত্বাবধানে থাকার সুবিধা নিতে চান।

আইন বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গণে অস্বাভাবিক নয়। বেনজীর আহমেদের ক্ষেত্রেও দুবাইয়ে এ ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি সামনে আসছে। তবে সরকারিভাবে কোনো তথ্য পাওয়া না গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদ দুবাইয়ে আটক রয়েছেন এবং তাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণপ্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেনজীর আহমেদের আইনি বিষয় দেখভালের দায়িত্বে থাকা একজন জানিয়েছেন, বর্তমানে আমরা তার জামিন নিয়ে ব্যস্ত। এ পরিস্থিতিতে, কেন আমরা তাকে ঘিরে নিজের লোক দিয়ে মামলায় যাব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুবাই আদালত বাংলাদেশের প্রত্যর্পণ আবেদন কিভাবে মূল্যায়ন করে। সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার বিরুদ্ধে নেওয়া প্রতিটি আইনি পদক্ষেপ এবং তার পক্ষ থেকে দাখিল করা সম্ভাব্য প্রতিটি আবেদন আলোচনার বিষয় হয়ে থাকবে।

আইনজীবীদের মতে, কোনো অভিযোগ বা গুঞ্জনকে আদালতে যাচাইযোগ্য তথ্য হিসেবে উপস্থাপনের সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।

বিশেষ অভিযান চালিয়ে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে শিশির মুন্না (৩৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. গোলাপ মিয়া (৫২), মো. জুয়েল (৩৮), বেলাল (৩৫), রশিদ বেপারী (৬৫), শিশির (২০), মোছাম্মত মেহেজাবিন (১৯), মো. আব্দুর রহিম (১৯), নিলয় (২১), মো. আমির (২২), মো. আতাউর রহমান (২৩), মো. হাসান (২৫) ও মো. রাসেল বেপারী (৩২) রয়েছেন।

এদিকে, মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তালিকায় মো. আলামিন (২২), মৌসুমী (৫১), মুক্তা (৪০), মো. আলম (৫২), শাহীদা বেগম (৪৪), মো. ইয়াসিন (২২), মো. সাকিব (২১), মো. সানি (১৮), মো. আল আমিন (১৮), মো. সাজ্জাদ (২৭), মো. রাব্বি (১৯), মো. জুব (১৮), মো. রানা (৩২), মো. সুজন মিয়া (২৫), মো. মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) এবং মো. ইয়াছিন (৩১) অন্তর্ভুক্ত রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী দেখা গেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%