ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন


কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম (ভিপি দুলাল), উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্য সমিতির সদস্য সাইদুল ইসলাম, মৎস্য চাষী জলিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি বিধিবিধান মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “মৎস্য আমাদের দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কাউখালীতে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নদী-খাল ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং সরকারি নির্দেশনা মেনে চললে মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, “জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্দেশ্য হলো মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে মানুষকে সচেতন করা। কাউখালীতে মৎস্য চাষ ও উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ও চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সরকারি পরামর্শ অনুযায়ী মাছ চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, “নদী-খালে অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন, মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জামায়াত সেক্রেটারির বিবৃতি

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অত্যন্ত বর্বরোচিত ও অতর্কিতভাবে হামলা চালায়। তিনি এ হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রোববার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে গোলাম পরওয়ার এই দাবি জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষ করে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টের সঙ্গে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় এমপি আমির হামজা, তার পরিবারের সদস্য এবং সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এমন একটি নগ্ন ও পরিকল্পিত হামলা নির্বাচিত জন প্রতিনিধি, যার উপর পুলিশের উপস্থিতিতে ঘটেছে, অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। অথচ ঘটনার সময় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। যদি পুলিশ সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এত দুঃসাহস দেখাতে পারতো না।

গোলাম পরওয়ার তার বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। তিনি আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় একটি শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের শুরু করা হয়। এই অনুষ্ঠানে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য, সকালে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর জেলা পরিষদের অ্যানেক্স ভবনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

আলোচনাসভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, কাপ্তাই হ্রদ হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের এক অন্যতম উৎস। প্রতিবছর এই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ উৎপাদন হয়ে থাকে।

এতে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পুরোপুরি পূরণের পাশাপাশি হ্রদকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বক্তারা সকলের প্রতি অনুরোধ জানান মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তারা মৎস্য আইন মেনে চলা, জাটকা ও মা মাছ নিধন বন্ধ করা এবং ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বড়াইগ্রামে দোয়া মাহফিল,২০০ পরিবারে মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাহিদ হাসান নাটোর রাজশাহী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


নাটোরের বড়াইগ্রামে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বড়াইগ্রামে দোয়া মাহফিল,২০০ পরিবারে মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
 
 
নাটোরের বড়াইগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ২০০টি পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃআসাদুজ্জামান আসাদ মোল্লার সভাপতিত্ব মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃহান্নান সরকারের সঞ্চালনায়। বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকায় বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
পরে আয়োজিত দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বড়াইগ্রামের প্রয়াত বিএনপি নেতা একরামুল আলম, শহীদ সানাউল্লাহ বাবু ও শহীদ আলমের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাও করা হয়।
দোয়া মাহফিল শেষে জীবিকায়ন কর্মসূচির অংশ হিসেবে বনপাড়া পৌর এলাকার ২০০টি পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বাবলু, ১ নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমান মাসুদ লিটু, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৫ নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল মজিদ, বড়াইগ্রাম উপজেলা ওলামা দলের সভাপতি, বড়াইগ্রাম উপজেলা তাঁতীদলের সভাপতি সৈয়দ আব্দুস সালাম, ৪ নং গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল মালেক সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

 

রোববার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল। বাধা পেরিয়ে রাষ্ট্র মেরামতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

 

কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়াবে সরকার। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

নারী শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। যেসব মেয়ে ভালো ফলাফল করবে, তাদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%