প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় একটি শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের শুরু করা হয়। এই অনুষ্ঠানে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য, সকালে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর জেলা পরিষদের অ্যানেক্স ভবনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
আলোচনাসভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, কাপ্তাই হ্রদ হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের এক অন্যতম উৎস। প্রতিবছর এই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ উৎপাদন হয়ে থাকে।
এতে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পুরোপুরি পূরণের পাশাপাশি হ্রদকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বক্তারা সকলের প্রতি অনুরোধ জানান মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তারা মৎস্য আইন মেনে চলা, জাটকা ও মা মাছ নিধন বন্ধ করা এবং ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন