ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী


নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই’ এই শ্লোগান নিয়ে শনিবার সকাল ১০টায় আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বেসরকারী সংগঠন এনএসএস এক বর্নাঢ্য র‌্যালি বের করে।
সকাল ১০টায় শহরের ডাকবাংলো চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‌্যালি উদ্ভোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক রুপ কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ এনএসএস বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। র‌্যালিতে রং বেরং এর ব্যানার ফেস্টুন সহ শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্যরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সৌরবিদ্যৎ ও ডিজিটাল সেচ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সৌরবিদ্যৎ ও ডিজিটাল সেচ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে

বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং কৃষকসেবার মানোন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সংস্থাটি সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সেচ ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করছে। বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিনের দিকনির্দেশনা এবং নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে এসব কার্যক্রম চলমান রয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর মৌজায় শনিবার সৌরশক্তিচালিত গভীর নলকূপ এবং জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের মাঠপর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা) ও নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান (গ্রেড -২)। তাঁরা সৌরবিদ্যুৎ উৎপাদন, সেচযন্ত্র পরিচালনা, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের সেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন মন্তব্য করেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। বিএমডিএর কার্যক্রম কৃষি ও কৃষকের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কৃষকের সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহার, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং সেচ ব্যবস্থাকে আধুনিক ও সাশ্রয়ী করতে প্রায় ১৭ হাজার গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী এক বছরের মধ্যে এসব গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরবিদ্যুতে রূপান্তর করা সম্ভব হলে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকদের সেচ খরচ কমবে, সেচসেবার মান বাড়বে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

চেয়ারম্যান উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেচযন্ত্র পরিচালনার চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে বিএমডিএর বিদ্যুৎ ব্যয় কমবে এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়বে। ফলে কৃষকের সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের বিদ্যুৎ ব্যবস্থায়ও ইতিবাচক অবদান রাখবে এই উদ্যোগ।

তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে দুই থেকে তিন দফা বৈঠক ও আলোচনা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে গভীর নলকূপগুলো সৌরবিদ্যুতের আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএমডিএর উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য কৃষকের জীবনমানের পরিবর্তন ঘটানো। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কৃষকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সেচসেবা গড়ে তুলতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান জানান, বরেন্দ্র অঞ্চলের সেচ অবকাঠামোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে বিএমডিএর আওতায় প্রায় ১৭ হাজার সেচযন্ত্র পরিচালিত হচ্ছে। এসব সেচযন্ত্র পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৯২টি সেচযন্ত্রে সৌরায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে সেচ কার্যক্রমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। কৃষকের উৎপাদন খরচ হ্রাস, সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচ ব্যবস্থাকে আরও আধুনিক করে ক্যাশলেস ও কার্ডলেস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সেচযন্ত্রের কার্যক্রম, বিদ্যুৎ ব্যবহার, সৌরবিদ্যুৎ উৎপাদন ও রাজস্ব আদায় পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।

বিএমডিএ সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছর থেকে চালু হওয়া স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচ ব্যবস্থার আওতায় ইতোমধ্যে প্রায় ছয় লাখ স্মার্ট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে প্রায় ৯০০ জন ডিলার ও ৭৮টি ভেন্ডিং স্টেশনের মাধ্যমে কৃষকরা সেচের অর্থ রিচার্জ করতে পারছেন। নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রান্সফরমার চুরি প্রতিরোধে পর্যায়ক্রমে ১০ হাজার সেচযন্ত্রে আধুনিক ট্রান্সফরমার গার্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় কৃষক, ডিপ অপারেটর এবং বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মতে, সৌরবিদ্যুৎ, নেট মিটারিং, ডিজিটাল সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কৃষকের সেচ খরচ হ্রাস, নিরবচ্ছিন্ন সেচসেবা নিশ্চিতকরণ, জ্বালানি সাশ্রয় এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ—এই লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চল দেশের টেকসই কৃষি ও সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণ, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণ, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের শঙ্কা

পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাদেশিক পুলিশ আজ সকাল ১০টায় জানিয়েছে যে, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, আসাদাবাদ শহরের আন্দার সের এলাকার একটি স্কুলে সকাল ১০টায় বিস্ফোরণটি ঘটে। তিনি উল্লেখ করেন যে, এই বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পর, মেডিক্যাল টিম আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গত আগস্টে আফগান রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের ২২ সদস্যের নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মুহাঃ শাহ্ জামান, যিনি সাপ্তাহিক দিগন্তবাণী ও দৈনিক নয়া দিগন্তের সাথে যুক্ত। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিক মন্ডল, যিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক নবচিত্রের প্রতিনিধিত্ব করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন—সহ-সভাপতি অশোক দে (দৈনিক সংবাদ), মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক সংগ্রাম ও জেটিভি বাংলা), মোঃ রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কামাল হাওলাদার (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণ); যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক নওরোজ); সাংগঠনিক সম্পাদক হলেন মামুন হোসেন (দৈনিক মাতৃজগত ও নবগঙ্গা টিভি); সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বাবুল হোসেন (দৈনিক মাতৃজগত); অর্থবিষয়ক সম্পাদক এমএ খালেক (দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণী); প্রচার সম্পাদক মশিয়ার রহমান (দৈনিক সমাচার দর্পণ) এবং ক্রীড়া সম্পাদক রাম জোয়ার্দার (দৈনিক জনতা)।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন বিমল ভৌমিক (ডেইলি বাংলাদেশ টুডে), মনোজ কুমার মালাকার (সমাজের কথা), মোঃ আলমগীর কবীর (দৈনিক স্পন্দন), হুমায়ুন কবির (দৈনিক জনতার কথা), মামুন হোসেন (দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টি) এবং হৃদয় আহমেদ (দৈনিক বিপ্লবী বার্তা)। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শফিক হাসান (জেটিভি বাংলা), মোঃ হাসিবুল হাসান (দৈনিক ঢাকা ভয়েজ, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪), সাব্বির হোসেন (দৈনিক রূপান্তর প্রতিদিন) এবং খালেদুর রহমান (দৈনিক আমাদের সময়)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্যকে সুদৃঢ় করার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটের জার্সি নয়, কুর্তা-পায়জামায় ফুলেরার পিটারসেনের নতুন রূপ!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


ক্রিকেটের জার্সি নয়, কুর্তা-পায়জামায় ফুলেরার পিটারসেনের নতুন রূপ!

ক্রিকেট মাঠে ব্যাট হাতে বহু বছর দাপট দেখানোর পর, কেভিন পিটারসেন এবার মন মজিয়েছেন ভারতের একটি ছোট্ট গ্রাম ফুলেরায়। তিনি ক্রিকেটের জার্সি ছেড়ে কুর্তা-পায়জামা পরিধান করেছেন। হাতে গামছা, মুখে ফুলেরার জনপ্রিয় সংলাপ নিয়ে হাজির হয়েছেন। এই পরিবর্তনের পেছনে রয়েছে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমের প্রচারণা।

প্রাইম ভিডিও কর্তৃক প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, পিটারসেন ফুলেরার বাসিন্দা হিসেবে জীবনযাপন করছেন। তিনি দাঁত মাজার জন্য নিমের ডাল ব্যবহার করছেন এবং ভুটকুন কি চায়ে চুমুক দিচ্ছেন। ভিডিওতে তিনি গ্রামের পরিচিত স্থানগুলো ঘুরে দেখছেন।

নিজের পরিচয় তুলে ধরে পিটারসেন বলেন, ‘আমি কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা কোথাও নেই।’

সিরিজের জনপ্রিয় সংলাপেও কণ্ঠ মিলিয়েছেন পিটারসেন। তিনি ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’ সংলাপটি আওড়ানোর পাশাপাশি সিরিজের পরিচিত গানের তালে নেচেছেন। গ্রামের পানির ট্যাংকিকে তুলনা করেছেন প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে। পিটারসেনের ভাষায়, আইফেল টাওয়ার যেমন প্রেমের জন্য পরিচিত, ফুলেরার পানির ট্যাংকিও তেমনি ভালোবাসার স্মৃতিবিজড়িত জায়গা।

হিন্দিতে কথা বলে সিরিজের বিভিন্ন ঘটনা স্মরণ করেছেন পিটারসেন। তিনি নতুন প্রধানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। তার মতে, ফুলেরায় চায়ের অর্ডার দিতে হয় ‘অ্যাই, দো কাপ চায়ে’ বলে।

দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের নির্মাণে ‘পঞ্চায়েত’ মুক্তি পায় ২০২০ সালে। চার মৌসুমের সাফল্যের পর এবার আসছে পঞ্চম মৌসুম। এটি আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব ও নীনা গুপ্তাসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%