প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেট মাঠে ব্যাট হাতে বহু বছর দাপট দেখানোর পর, কেভিন পিটারসেন এবার মন মজিয়েছেন ভারতের একটি ছোট্ট গ্রাম ফুলেরায়। তিনি ক্রিকেটের জার্সি ছেড়ে কুর্তা-পায়জামা পরিধান করেছেন। হাতে গামছা, মুখে ফুলেরার জনপ্রিয় সংলাপ নিয়ে হাজির হয়েছেন। এই পরিবর্তনের পেছনে রয়েছে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমের প্রচারণা।
প্রাইম ভিডিও কর্তৃক প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, পিটারসেন ফুলেরার বাসিন্দা হিসেবে জীবনযাপন করছেন। তিনি দাঁত মাজার জন্য নিমের ডাল ব্যবহার করছেন এবং ভুটকুন কি চায়ে চুমুক দিচ্ছেন। ভিডিওতে তিনি গ্রামের পরিচিত স্থানগুলো ঘুরে দেখছেন।
নিজের পরিচয় তুলে ধরে পিটারসেন বলেন, ‘আমি কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা কোথাও নেই।’
সিরিজের জনপ্রিয় সংলাপেও কণ্ঠ মিলিয়েছেন পিটারসেন। তিনি ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’ সংলাপটি আওড়ানোর পাশাপাশি সিরিজের পরিচিত গানের তালে নেচেছেন। গ্রামের পানির ট্যাংকিকে তুলনা করেছেন প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে। পিটারসেনের ভাষায়, আইফেল টাওয়ার যেমন প্রেমের জন্য পরিচিত, ফুলেরার পানির ট্যাংকিও তেমনি ভালোবাসার স্মৃতিবিজড়িত জায়গা।
হিন্দিতে কথা বলে সিরিজের বিভিন্ন ঘটনা স্মরণ করেছেন পিটারসেন। তিনি নতুন প্রধানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। তার মতে, ফুলেরায় চায়ের অর্ডার দিতে হয় ‘অ্যাই, দো কাপ চায়ে’ বলে।
দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের নির্মাণে ‘পঞ্চায়েত’ মুক্তি পায় ২০২০ সালে। চার মৌসুমের সাফল্যের পর এবার আসছে পঞ্চম মৌসুম। এটি আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব ও নীনা গুপ্তাসহ অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন