১১:৩৯ পি.এম
আশাশুনিতে অনুষ্ঠিত হয়েছে বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এন্ড সাসটেইনেবল লাইভলিহুড (ইজঈঈঅঝখ) প্রকল্পের অবহিতকরণ সভা। সভাটি বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বিএমজেড এর সহযোগিতায় সাইন অফ হোপ এবং বাংলাদেশ ন্যাজারিন মিশনের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রকল্প সমন্বয়কারী ফ্রান্স মিঠুন সরকার প্রেজেন্টেশন উপস্থাপন ও সূচনা বক্তব্য রাখেন।
প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা, জলবদ্ধতা বোধ, আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি ও গৃহপালিত পশু পালন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা ও বাজার সংযোগ প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন ঝুঁকি ও অভিযোজন মূল্যায়ন, গাছের চারা ও বীজ সার বিতরণ, প্লট প্রদর্শন, পশু সম্পদ বিতরণ, স্থায়ী পায়খানা ও পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন, পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ, আত্মসহায়ক ও কৃষকদের দল গঠন, উঠান বৈঠক ও পরিচ্ছন্নতা সম্পর্কে প্রচারণা, জৈব ও কেঁচো সার তৈরি প্রশিক্ষণ, স্থানীয় প্রশাসন ও উপকারভোগিদের সেমিনারসহ দুর্যোগ, চিকিৎসা, বন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনার কথা প্রজেন্টেশনে জানানো হয়।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা এবং পিআইও আমিরুল ইসলাম। এছাড়া প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার শামছুল হক মৃধা, প্রেস ক্লাব সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। প্রকল্পটি ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত আশাশুনিতে কার্যক্রম পরিচালনা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন