ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষার আলো ও মানবিকতার হাত বাড়াল রাঙামাটি সদর জোন


শিক্ষার আলো ও মানবিকতার হাত বাড়াল রাঙামাটি সদর জোন

মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলার ফয়জিয়া মহিলা মাদ্রাসা এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া যৌথ খামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। একই সঙ্গে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তির চিকিৎসার জন্যও আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
‎
‎রোববার (২৯ নভেম্বর) রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি সংশ্লিষ্টদের হাতে এ সহায়তা তুলে দেন।
‎
‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে দেওয়া সহায়তা শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের উপকরণ সংগ্রহ এবং শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎এ ছাড়া বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ব্যক্তির চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাতের মতো পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগকে মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎
‎রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বলা হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সেনাবাহিনী বিভিন্ন সময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষা ও মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে গাউছিয়া কমিটির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


রাউজানে গাউছিয়া কমিটির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চট্টগ্রামের রাউজানে শীতের কষ্টে থাকা অসহায় মানুষের সহায়তায় কম্বল বিতরণ করার একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাউজানের হজরত সুলতানুল আউলিয়া (রহ.) ইউনিট শাখার উদ্যোগে ‘শীতার্তদের জন্য উষ্ণতার পরশ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়। এ ছাড়া, সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রমও চলমান রয়েছে।

কর্মসূচির সভাপতিত্ব করেন মোহাম্মদ দিদারুল আলম কোম্পানি। মানবিক ও সেবামূলক এই কার্যক্রমে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ নুর নবি বাবু, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাজু, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ মিনহাজ ইসলাম, মোহাম্মদ আরফাত মিয়া, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ মনির, মোহাম্মদ জাহেদুল, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ রিজুয়ান ও মোহাম্মদ তারেক বাবু।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসুস্থ ও সংকটাপন্ন মানুষের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা চালু রাখার এই উদ্যোগ মানবিক সহায়তার একটি উদাহরণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে ‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ তালুকদার। সভার সভাপতিত্ব করেন গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরাদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা নুরনবী।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন, সাবেক ইউপি সদস্য হানিফ মেম্বার, মাহবুব আলম, আমিন মেম্বার ও কাসেম মেম্বার।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আব্দুর শুক্কুর, মোহাম্মদ বাবুল, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, ফোরকান উদ্দিন, সামসুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ রফিক, নাজিম উদ্দিন নাজু, গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল দাশ গুপ্ত, বিধান আচার্য, জীবন দাস, আলতাফ তালুকদার, ইলিয়াস তালুকদার, জাগির তালুকদার, মুন্না তালুকদার, ফারুক তালুকদার, তানভীর, এনায়েত, জাহাঙ্গীর আলম, ফোরকান, জীবন, আব্দুল খা, আব্দুল মোতালেব, আব্দুর সবুর, আলী আকবর বাঁচা ও মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বাগোয়ান ইউনিয়নের সার্বিক উন্নয়ন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা একইসাথে আগামী দিনে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীকে রেশম শিল্পনগরী গড়তে রাসিকের সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


রাজশাহীকে রেশম শিল্পনগরী গড়তে রাসিকের সহযোগিতার আশ্বাস
রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় রেশম শিল্পের সম্প্রসারণ, উন্নয়ন ও বিদ্যমান কারখানার অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রেশম শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজশাহীকে শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

সাক্ষাৎকালে রেশম উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে ছত্রপাড়ায় দুই বাড়ির সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, যাতায়াতের দুর্ভোগ লাঘবের আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


রাউজানে ছত্রপাড়ায় দুই বাড়ির সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, যাতায়াতের দুর্ভোগ লাঘবের আশা

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায় হরিপদ দাশের বাড়ি ও মনমোহন দাশের বাড়ির সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং শিক্ষানুরাগী অরুণ বিজয় দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজ।

ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সাগর শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহান, বিএনপি নেতা নুরুল আমিন, ইকবাল জামান, ওয়াহিদ মিয়া ও মোহাম্মদ মাছুম, যুবদল নেতা জাবেদ, কামরুল হাসান, আবু বক্কর রানা, কাজল দাশ ও মোজাফফর। এসময় আরও উপস্থিত ছিলেন বাবু তুষার কান্তি দাশ, শিবু প্রসাদ দাশ, কাজল দাশ সানা, জহলাল দাশ, বাপ্পু দাশ, মানিক দাশ, বলরাম দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে ছত্রপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%