ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে ‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ তালুকদার। সভার সভাপতিত্ব করেন গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরাদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা নুরনবী।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন, সাবেক ইউপি সদস্য হানিফ মেম্বার, মাহবুব আলম, আমিন মেম্বার ও কাসেম মেম্বার।

আরও পড়ুন: বরিশালে নাশকতার শঙ্কায় বাস চলাচল বন্ধ, নদীবন্দরে ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড়

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আব্দুর শুক্কুর, মোহাম্মদ বাবুল, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, ফোরকান উদ্দিন, সামসুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ রফিক, নাজিম উদ্দিন নাজু, গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল দাশ গুপ্ত, বিধান আচার্য, জীবন দাস, আলতাফ তালুকদার, ইলিয়াস তালুকদার, জাগির তালুকদার, মুন্না তালুকদার, ফারুক তালুকদার, তানভীর, এনায়েত, জাহাঙ্গীর আলম, ফোরকান, জীবন, আব্দুল খা, আব্দুল মোতালেব, আব্দুর সবুর, আলী আকবর বাঁচা ও মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বাগোয়ান ইউনিয়নের সার্বিক উন্নয়ন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা একইসাথে আগামী দিনে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীকে রেশম শিল্পনগরী গড়তে রাসিকের সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


রাজশাহীকে রেশম শিল্পনগরী গড়তে রাসিকের সহযোগিতার আশ্বাস
রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় রেশম শিল্পের সম্প্রসারণ, উন্নয়ন ও বিদ্যমান কারখানার অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রেশম শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজশাহীকে শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

সাক্ষাৎকালে রেশম উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে ছত্রপাড়ায় দুই বাড়ির সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, যাতায়াতের দুর্ভোগ লাঘবের আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


রাউজানে ছত্রপাড়ায় দুই বাড়ির সড়কের উন্নয়নকাজ উদ্বোধন, যাতায়াতের দুর্ভোগ লাঘবের আশা

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায় হরিপদ দাশের বাড়ি ও মনমোহন দাশের বাড়ির সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং শিক্ষানুরাগী অরুণ বিজয় দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজ।

ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সাগর শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহান, বিএনপি নেতা নুরুল আমিন, ইকবাল জামান, ওয়াহিদ মিয়া ও মোহাম্মদ মাছুম, যুবদল নেতা জাবেদ, কামরুল হাসান, আবু বক্কর রানা, কাজল দাশ ও মোজাফফর। এসময় আরও উপস্থিত ছিলেন বাবু তুষার কান্তি দাশ, শিবু প্রসাদ দাশ, কাজল দাশ সানা, জহলাল দাশ, বাপ্পু দাশ, মানিক দাশ, বলরাম দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে ছত্রপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজায় চলমান হামলা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছে দলটি।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব বক্তব্য প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরায়েল গাজায় বর্বরতা চালাচ্ছে। তিনি বলেন, ১৯৪৭ সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের ভূখণ্ডে বসিয়ে জাতিসংঘ মুসলমানদের বাস্তুচ্যুত করার পথ তৈরি করেছিল। পরবর্তীতে ইসরায়েলকে জাতিসংঘের সদস্য করা হলেও ফিলিস্তিনকে কেবল পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখা এবং নিহতদের জন্য দোয়া করায় একটি গোষ্ঠী এই অপচেষ্টা চালিয়েছে। তিনি প্রতিবেশী দেশের কিছু নেতার বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে সরকারের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, হাইকমিশনারকে তলব করে জোরালো পদক্ষেপ না নিয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে আলোচনা করেন। তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো দেশে নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও চালাচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে রাষ্ট্র পরিচালনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক সহযোগিতার প্রয়োজন হলে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য তা দিতে প্রস্তুত রয়েছে। তিনি গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া এবং সবার আগে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানান।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফিলিস্তিন সংকট কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর বিষয় নয়, বরং এটি মানবতা ও মানবাধিকারের প্রশ্ন। তিনি আন্তর্জাতিক দ্বিচারিতা বন্ধ করে সব মানুষের সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ফিলিস্তিনের ২২ লাখ মানুষের মধ্যে প্রায় ২ লাখ মানুষ চলমান যুদ্ধে পঙ্গুত্ব বরণ করেছেন। সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী অভিযোগ করেন, ভারতের বর্তমান সরকার ইসরায়েলকে গণহত্যায় সমর্থন দিচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, মজলুম জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেওয়ায় দেশ-বিদেশে জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে তিনি মন্তব্য করেন, কোনো অপপ্রচারেই দলের অগ্রযাত্রা থামবে না।

ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন ফিলিস্তিনের জনগণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা, গাজায় খাদ্য-পানি ও ওষুধসহ ত্রাণসামগ্রী নির্বিঘ্নে পৌঁছানোর নিশ্চয়তা দেওয়া, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং ফিলিস্তিনে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর পবা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


রাজশাহীর পবা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসে এ হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সাড়ে ১২টার দিকে পবার পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলাম বলেন, "এর আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।" এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে।

এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

একই সঙ্গে স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

ইবনুল আবেদীন বলেন, "পবা উপজেলায় বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।" সাম্প্রতিক সময়ে এসব স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে।

নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি জানান, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন। সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয় উল্লেখ করে ইউএনও বলেন, "কোথাও দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেলে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।" এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%