০৩:২৬ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরাকে (৪০) হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে সোয়া ৯টার সময় উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শরিফুল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে।
এ বিষয়ে নিহতের স্বজন এবং পুলিশের তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম ও কামরুলের মধ্যে বন্ধুত্ব ছিল। তবে তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল। শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে বাজার শেষ করে বাড়ি ফেরার সময় তোরাই মোড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে কামরুল ছুরি নিয়ে আক্রমণ করে।
আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
স্থানীয়দের সাহায্যে শরিফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলেন, "আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।" মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন