ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেবীদ্বারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছাল বিনামূল্যের কৃষি উপকরণ


দেবীদ্বারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছাল বিনামূল্যের কৃষি উপকরণ

কুমিল্লার দেবীদ্বারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা এ কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পেঁয়াজের এন-৫৩ জাতের বীজ, হাইব্রিড মরিচ বীজ, রোপা আমন ধানের (উফশী) বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির (উফশী ও হাইব্রিড) বীজ, পেঁয়াজের এয়ার ফ্লো মেশিন, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম, লেবুর চারা এবং ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

আয়োজকরা জানান, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন, যা স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহীন আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় কৃষকদের আধুনিক, পরিবেশবান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, বিনা মূল্যে পাওয়া বীজ, সার ও চারা যথাযথভাবে ব্যবহার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন ও লাভ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, উন্নত কৃষি যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা বিএনপির রাজনীতিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যাত্রা শুরু করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা ইসলামিক ফাউন্ডেশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।

আজ দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নতুন মহাপরিচালক। এসময় তিনি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, ইসলামিক ফাউন্ডেশনকে একটি রাজনীতিমুক্ত, কার্যকর, পরিচ্ছন্ন ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও বিধি-বিধান মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে নিয়ে নতুন উদ্যমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে যোগদান করেন। তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া, তিনি বিভিন্ন কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবেও খেদমত প্রদান করে চলেছেন।

পরিচিতি সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খানসহ সংস্থাটির পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

 ২০২৬-২৭ অর্থবছরের জন্য ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে, একত্রে যার মূল্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে।

এই বাজেটের ঘোষণা মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে করা হয়। বাজেটটি ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম।

আশরাফ পারভেজ এর সঞ্চালনায় পৌর হিসাব রক্ষক সাজেদুর রহমান এবং কোষাধ্যক্ষ শেখ সাহার আলীমতির সহযোগিতায় বাজেটটি উপস্থাপন করা হয়।

ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে পৌরসভার মোট আয় ৬২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৫৪০ টাকা হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১ থেকে ৫ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪০ টাকা, উপাংশ-২ থেকে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা আয় প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে, মোট ব্যয় ৬২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৫৮৮ টাকা ধরা হয়েছে। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৮৮ টাকা, উপাংশ-২-এ ১ লাখ ১৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

বাজেটে প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৮৬ হাজার ১১৭ টাকা ধার্য করা হয়েছে। সমাপনী স্থিতি হিসেবে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ২৪ লাখ ৯৬ হাজার ৫৬৯ টাকা ৪ পয়সা এবং উপাংশ-২-এ ২ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা ৭৯ পয়সা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষাকর্মকর্তা মহসীন আলী, তেল-গ্যাস-খনিজসম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, সাংবাদিক শেখ সাব্বির আলী, সহকারী অধ্যাপক আজিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিস কি ইসরায়েলের ‘ট্রোজান হর্স’?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


গ্রিস কি ইসরায়েলের ‘ট্রোজান হর্স’?

 

গত কয়েক বছর ধরে, বিশেষ করে ২০১৯ সালের শেষভাগ থেকে উপসাগরীয় আরব দেশগুলোর সাথে গ্রিসের সম্পর্ক এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। আপাতদৃষ্টে এটিকে একটি ইউরোপীয় দেশের জ্বালানি ও বিনিয়োগের সাধারণ প্রচেষ্টা মনে হলেও এর নেপথ্যে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে গ্রিসের এই আকস্মিক সক্রিয়তার পেছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করছে; প্রথমটি হচ্ছে ইসরায়েলের সাথে তাদের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত অক্ষ, এবং দ্বিতীয়টি হলো তুরস্কের সাথে চলমান দীর্ঘদিনের বিরোধ।

গ্রিসের এই উপসাগরীয় নীতি মূলত দুটি ধাপে অগ্রসর হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম দফায় এথেন্স একটি তুরস্ক-বিরোধী জোট গঠনে মনোযোগী ছিল। যেখানে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকে পাশে পাওয়ার চেষ্টা করা হয়। এই ধারাবাহিকতায়, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রতিরক্ষা চুক্তি ও ২০২১ সালে সৌদি আরবে গ্রিসের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েনের মতো ঘটনা ঘটেছিল।

তবে ২০২১ সালের পর তুরস্কের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলে গ্রিসের সেই প্রথম দফার কৌশলগত পরিকল্পনা ভেস্তে যায়। এর পর ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত শুরু হয় গ্রিসের দ্বিতীয় দফার তৎপরতা, যার মূল লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো এবং ইসরায়েলের কৌশলগত এজেন্ডাকে সেখানে এগিয়ে নিয়ে যাওয়া।

বর্তমানে, গ্রিস তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েলের সাথে যেভাবে একীভূত করেছে, তা অন্য যেকোনো ইউরোপীয় দেশের চেয়ে ব্যতিক্রম। গ্রিসের সাড়ে তিন বিলিয়ন ডলারের ‘অ্যাকিলিস শিল্ড’ নামক আকাশ প্রতিরক্ষা কর্মসূচি সম্পূর্ণরূপে ইসরায়েলি প্রযুক্তির ওপর নির্ভরশীল। এর পাশাপাশি, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো গ্রিসের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে এবং গ্রীক প্রতিরক্ষা সংস্থাগুলোর মালিকানা কিনে নিচ্ছে। সামরিক কর্মকর্তাদের এই যৌথ আদান-প্রদান এখন আর সাধারণ অংশীদারিত্বের পর্যায়ে নেই, বরং এটি একটি পূর্ণাঙ্গ একীভূতকরণে রূপ নিয়েছে।

গাজা যুদ্ধ এবং পরবর্তীতে ২০২৬ সালের শুরুতে মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাতের পর, যখন ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে ও কূটনৈতিকভাবে কোণঠাসা, ঠিক তখনই গ্রিস উপসাগরীয় দেশগুলোর কাছে নিজেকে নতুন নিরাপত্তা সহযোগী হিসেবে উপস্থাপন করছে। চলতি বছরের মার্চ ও এপ্রিলে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেন্দিয়াস সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফর করেন। অথচ এই আঞ্চলিক যুদ্ধের সময় গ্রিসের সামরিক ঘাঁটিগুলোকেই ব্যবহার করা হয়েছিল সেইসব রসদ সরবরাহের জন্য, যার প্রতিক্রিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র উপসাগরীয় রাজধানীগুলোর দিকে ধেয়ে এসেছিল।

মূলত, ইসরায়েল সরাসরি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আলোচনায় অংশ নিতে না পারায়, তারা গ্রিসকে একটি মাধ্যম বা ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করতে চাইছে। গ্রিসের মাধ্যমে ইসরায়েলি অস্ত্র, সামরিক মতবাদ এবং গোয়েন্দা তথ্য পরোক্ষভাবে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঢুকে পড়ছে। একই সাথে, ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোর বা ‘আইমেক’ প্রকল্পের মাধ্যমে তুরস্ক ও মিসরকে বাদ দিয়ে জিপিএস ও ডেটা কেবলের মাধ্যমে আরব দেশগুলোকে ইসরায়েল-গ্রিস অক্ষের দিকে টেনে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে, উপসাগরীয় অঞ্চলের নীতিনির্ধারকদের জন্য গ্রিসের সাথে যেকোনো চুক্তিতে সই করার আগে এর নেপথ্যের ইসরায়েলি সংযোগ ও দূরগামী প্রভাব খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

সূত্র: মিডলইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে কাতারে আলোচনায় বসছে ইরান: বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে কাতারে আলোচনায় বসছে ইরান: বাঘাই

ইরান বুধবার কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করতে যাচ্ছে। আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং নিজেদের আটকে থাকা বিলিয়ন ডলার তহবিল ফেরত পাওয়ার বিষয়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্যকে নিশ্চিত করেছেন।

মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানান, দোহায় কাতার কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হবে বুধবার। বিশেষ করে বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা কিংবা অবরুদ্ধ সম্পদ ও তহবিল অবমুক্ত করার বিষয়টিতে এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে, মার্কিন প্রতিনিধিদল কাতারে অবস্থান করলেও আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের সরাসরি কোনো বৈঠক করার পরিকল্পনা নেই বলে তিনি স্পষ্ট বলেছেন।

অপরদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের জন্য দোহায় পৌঁছেছেন। কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের যৌথ বা মুখোমুখি বৈঠক হচ্ছে না।

এই ইরানের অবরুদ্ধ তহবিল নিয়ে কাতারের মুখপাত্র আরও জানান, দেশটির ৬ বিলিয়ন বা ৬০০ কোটি মার্কিন ডলারের যে তহবিল আটকে রয়েছে, তা এখনও তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। তবে চলমান আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী এই বিপুল অর্থ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনে কাতারের এই মধ্যস্থতা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%