প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান বুধবার কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করতে যাচ্ছে। আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং নিজেদের আটকে থাকা বিলিয়ন ডলার তহবিল ফেরত পাওয়ার বিষয়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্যকে নিশ্চিত করেছেন।
মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানান, দোহায় কাতার কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হবে বুধবার। বিশেষ করে বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা কিংবা অবরুদ্ধ সম্পদ ও তহবিল অবমুক্ত করার বিষয়টিতে এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে, মার্কিন প্রতিনিধিদল কাতারে অবস্থান করলেও আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের সরাসরি কোনো বৈঠক করার পরিকল্পনা নেই বলে তিনি স্পষ্ট বলেছেন।
অপরদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের জন্য দোহায় পৌঁছেছেন। কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের যৌথ বা মুখোমুখি বৈঠক হচ্ছে না।
এই ইরানের অবরুদ্ধ তহবিল নিয়ে কাতারের মুখপাত্র আরও জানান, দেশটির ৬ বিলিয়ন বা ৬০০ কোটি মার্কিন ডলারের যে তহবিল আটকে রয়েছে, তা এখনও তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। তবে চলমান আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী এই বিপুল অর্থ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনে কাতারের এই মধ্যস্থতা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন