ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যু, সিংহাসনে ছেলে হাকন অষ্টম


নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যু, সিংহাসনে ছেলে হাকন অষ্টম

জনপ্রিয় রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার ভোরে ৩৫ বছর সিংহাসনে থাকার পর তিনি মারা যান।

 

তার বয়স ছিল ৮৯ বছর। মৃত্যুর পর তার ছেলে হাকন অষ্টম নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

রাজধানী অসলোর রাজপ্রাসাদের সামনে হারাল্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মানুষের ভিড় জমে যায়। অনেকেই সেখানে ফুল ও জাতীয় পতাকা নিয়ে হাজির হন।

 

প্রিয় রাজাকে হারানোর শোকে অনেকের চোখে পানি দেখা যায়। স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটে হারাল্ডের মৃত্যু ঘটে। আন্তর্জাতিক সময় অনুযায়ী তখন ভোর ৪টা ৩৫ মিনিট। বিরল ধরনের রক্তের সমস্যার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

 

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

পরে হাসপাতালের প্রার্থনাকক্ষে তার কফিন শোভাযাত্রা করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শেষবারের মতো রাজাকে দেখতে অসলোর রাস্তায় প্রায় ১০ হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

হারাল্ড পঞ্চমকে নরওয়ের একজন অন্তর্ভুক্তিমূলক, খোলামেলা ও সহানুভূতিশীল রাজা হিসেবে স্মরণ করা হচ্ছে। দেশটির রাজপরিবারকে আধুনিক করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ—সবাই তার দীর্ঘদিনের সেবা এবং দেশের জন্য স্থিতিশীলতা তৈরির জন্য তাকে স্মরণ করছেন।

 

ইউরোপের বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরাও হারাল্ডের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের মধ্যে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও রয়েছেন। চার্লসের মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন হারাল্ডের দ্বিতীয় চাচাতো বোন। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে নতুন রাজা হাকনের সঙ্গে দেখা করার পর রাজপ্রাসাদের বাইরে ফুল দেন এবং শোকবইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

স্টোরে বলেন, নরওয়ের মানুষ এখন ‘শোক ও কৃতজ্ঞতায় একত্রিত’ হয়েছে। টেলিভিশনে দেওয়া এক স্মরণসভায় তিনি বলেন, হারাল্ডের ‘উত্তরাধিকার বেঁচে থাকবে’। মন্ত্রীরাও প্রয়াত রাজাকে স্মরণ করে বক্তব্য দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নতুন রাজা ও রানি সোনিয়ার প্রতি সমবেদনা জানান। শনিবার হারাল্ড ও রানি সোনিয়ার ৫৮তম বিবাহবার্ষিকী হওয়ার কথা ছিল। হারাল্ডের মৃত্যুতে অসলোর রাজপ্রাসাদের সামনে সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ইথিওপিয়ায় জন্ম নেওয়া অসলোর বাসিন্দা বিতেয়া তেরফাসা রয়টার্সকে বলেন, তার কাছে হারাল্ড ছিলেন সবকিছু। বিশেষ করে একজন অভিবাসী হিসেবে তিনি রাজার কাছ থেকে নিজের দেশকে আপন করে নেওয়ার অনুভূতি পেয়েছেন। তেরফাসা বলেন, হারাল্ড তাদের মনে করিয়ে দিয়েছেন যে নরওয়েই তাদের ঘর। তিনি তাদের ভালোবাসা অনুভব করিয়েছেন। এ কারণে হারাল্ডকে তার এমন এক দাদার মতো মনে হতো, যাকে তিনি কখনো পাননি।

নরওয়ের তারকা ফুটবলার এরলিং হলান্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত রাজাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, নরওয়ের জন্য হারাল্ড যা কিছু করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। হালান্ড আরো জানান, গ্রীষ্মের শুরুতে বিশ্বকাপের পর রাজপ্রাসাদে হারাল্ডের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল তার। সেই সাক্ষাৎকে তিনি সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। হারাল্ডকে সামরিক সম্মানও জানিয়েছে নরওয়ের সশস্ত্র বাহিনী। শুক্রবার দুপুরে রাজধানী অসলোর কেন্দ্রস্থলে আকরশুস দুর্গ থেকে ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর হাসপাতালের প্রার্থনাকক্ষে থেকে হারাল্ডের কফিন শববাহী গাড়িতে করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তার শেষকৃত্যের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে সাধারণ মানুষ যেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য তার মরদেহ রাজপ্রাসাদের প্রার্থনাকক্ষে রাখা হবে। জাতীয় শোক চলাকালে পুরো নরওয়েতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিভিন্ন জায়গায় হারাল্ডের ছবি প্রদর্শন করা হবে এবং মোমবাতি জ্বালানো হবে। বিভিন্ন পেশাগত অনুষ্ঠানেও নীরবতা পালন করা হবে। অনেক সামাজিক অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে দেওয়া হচ্ছে। এমনকি অসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ের শুক্রবার বিয়ে হওয়ার কথা থাকলেও তিনি তা পিছিয়ে দিয়েছেন।

হারাল্ডের ছোট ছেলে হাকন অষ্টম এখন নরওয়ের রাজা। তার স্ত্রী মেতে-মারিত এখন রানি। ৫৩ বছর বয়সী হাকন শুক্রবার সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ রাষ্ট্রীয় পরিষদের বৈঠক করেন। সেখানে তিনি রাজপরিবারের মূলমন্ত্র ‘নরওয়ের জন্য সবকিছু’ ধারণ করে নতুন দায়িত্ব নেওয়ার কথা জানান। আগামী মঙ্গলবার নরওয়ের পার্লামেন্টে শপথ নেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এটি অনেকটা রাজ্যাভিষেকের সরল সংস্করণের মতো। তবে নরওয়েতে এখন আর আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের প্রথা নেই। হাকনের ২২ বছর বয়সী মেয়ে ইঙ্গ্রিদ আলেক্সান্দ্রা এখন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। শুক্রবার বাবার সঙ্গে তিনি রাজপ্রাসাদে মন্ত্রীদের সঙ্গে দেখা করেন। ১৯৯০ সালে নরওয়েতে সিংহাসনের উত্তরাধিকারসংক্রান্ত নিয়ম পরিবর্তন করা হয়। এর ফলে পরিবারের প্রথম সন্তান মেয়ে হলেও সে সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। সেই নিয়ম অনুযায়ী ইঙ্গ্রিদ আলেক্সান্দ্রা এখন যুবরাজ্ঞী এবং সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী।

কঠিন এক সময়ে সিংহাসনের দায়িত্ব নিয়েছেন হাকন। চলতি বছর নরওয়ের রাজপরিবারকে একাধিক স্বাস্থ্য সমস্যা ও কেলেঙ্কারির মুখে পড়তে হয়েছে। বছরের শুরুতে রানি মেতে-মারিতকে নিয়ে সমালোচনা শুরু হয়। তখন জানা যায়, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার তিন বছরের বন্ধুত্ব ছিল। এ ঘটনায় মেতে-মারিত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। পরে তিনি ফুসফুস প্রতিস্থাপন করান। ২০১৮ সাল থেকে তিনি ফুসফুসের একটি জটিল রোগে ভুগছিলেন। ফলে নতুন রাজা হিসেবে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি স্ত্রী মেতে-মারিতের দেখাশোনার দায়িত্বও হাকনকে সামলাতে হবে। এদিকে মেতে-মারিতের আগের পক্ষের ছেলে মারিউস বর্গ হইবিকে জুন মাসে ধর্ষণসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে হইবি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। হইবি রাজপরিবারের সদস্য নন। তবে হাকন যখন তার মাকে বিয়ে করেন, তখন হইবির বয়স ছিল মাত্র চার বছর। এরপর থেকেই তিনি রাজপরিবারের সঙ্গে বড় হয়েছেন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

মৃত্যুর আগ পর্যন্ত হারাল্ডের জনপ্রিয়তা ছিল। তবে নরওয়ের রাজতন্ত্র নিয়ে মানুষের সমর্থন সাম্প্রতিক সময়ে কমেছে। চলতি বছরের শুরুতে নরওয়ের সংবাদপত্র আফতেনপোস্তেনের জন্য করা এক জরিপে দেখা যায়, রাজতন্ত্রের প্রতি সমর্থন ৫৪ শতাংশে নেমে এসেছে। ২০২৪ সালে এই সমর্থন ছিল ৭২ শতাংশ। তবে নরওয়ের রাজপরিবার নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, নতুন রাজা হাকন নানা প্রশ্ন ও পারিবারিক সমস্যার মুখোমুখি হলেও তিনি দেশটিতে সম্মানিত একজন ব্যক্তি। বিশেষজ্ঞদের মতে, হাকন পরিশ্রমী এবং দায়িত্বশীল হিসেবে পরিচিত। তাই পরিবারকে ঘিরে নানা চ্যালেঞ্জ থাকলেও তিনি সেগুলো সামলে সামনে এগিয়ে যেতে পারবেন বলে তারা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বয়কট বয়কট হাসানাত হাসানাত’ স্লোগানে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


‘বয়কট বয়কট হাসানাত হাসানাত’ স্লোগানে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়ার বিষয়ে বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ করেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘বয়কট বয়কট হাসানাত হাসানাত’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া উত্তাল করে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হুমকি থেকে বাঁচতে ভেনিজুয়েলার তেল ‘কেড়ে’ নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ এম


ইরানের হুমকি থেকে বাঁচতে ভেনিজুয়েলার তেল ‘কেড়ে’ নিচ্ছে যুক্তরাষ্ট্র

মাত্র ৮ মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা স্মরণ করা যাক। গত ৩ জানুয়ারি রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিশেষ এলিট বাহিনী ডেল্টা ফোর্স ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক ও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানে দেশটির তখনকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করা হয়

 

এরপর তাদের বিমানে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মাদক-সন্ত্রাস ও চোরাচালানের মামলায় মাদুরো আমেরিকার কারাগারে বন্দি অবস্থায় বিচারপ্রক্রিয়ার মুখোমুখি আছেন। একটি স্বাধীন-সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে এভাবে তুলে আনার ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র কেন এভাবে মাদুরোকে তুলে এনেছিল, তার প্রমাণ মিলেছে শুক্রবার।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে ঐতিহাসিক তেল চুক্তির ঘোষণা দিয়েছেন। ট্রাম্প এটিকে ‘বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, এটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পাদিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে (সাবেক টুইটার) লিখেছেন যে, এই চুক্তি ভেনিজুয়েলায় শত কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমিয়ে আনবে।

 

রুবিও লেখেন, ‘এই চুক্তি আমেরিকান এবং ভেনিজুয়েলার জনগণ উভয়ের জন্যই একটি বিশাল জয়।’

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেল মজুদের কার্যকর নিয়ন্ত্রণ বা অংশীদারিত্ব পাবে, যা আমেরিকার বর্তমান নিজস্ব তেল রিজার্ভকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেবে। ভেনিজুয়েলার একটি নামহীন বেসরকারি অপারেটরের সঙ্গে অংশীদারিত্বে একটি নতুন বেসরকারি কম্পানি গঠন করা হবে। এই কম্পানিটি তেলক্ষেত্রগুলো উত্তোলনের জন্য ১০০ বছরের অধিকার পাবে। নতুন এই কম্পানির ৫৫ ভাগ কার্যকর উৎপাদন অংশীদারিত্ব থাকবে যুক্তরাষ্ট্রের কাছে, যার মধ্যে উৎপাদনী মূল্যে তেল কেনার সরাসরি অধিকার অন্তর্ভুক্ত থাকবে।

 

এটি বাস্তবায়িত হলে কম্পানিটি সৌদি আরামকোর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করপোরেট তেল রিজার্ভ হোল্ডার হিসেবে পরিচিত হবে।

নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণ করেন এবং দেশটির তেল খাতকে বেসরকারীকরণের জন্য আইন পাস করেন, যা এই চুক্তির পথ সুগম করে।

রদ্রিগেজ সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ১৭টি তেলক্ষেত্রের উন্নয়ন করা হবে, যেগুলোতে প্রমাণিতভাবে ৬৫ বিলিয়ন ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই চুক্তির ফলে ভেনিজুয়েলার তেল শিল্পে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে এবং কারাকাস ট্যাক্স বাবদ ২০৯ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব পেতে পারে। রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে ভবিষ্যদ্বাণী করেছেন, এই চুক্তিটি ‘আমাদের দেশের পুনরুত্থানে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।’

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হচ্ছে এবং আমেরিকার বাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে গেছে। অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমানো এবং আমেরিকার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণ করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণেই এ চুক্তি করা হয়েছে। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহার করেছে, যা আগস্টের শুরুতে কমে ৩০০ মিলিয়ন ব্যারেলের নিচে নেমে গেছে। ২০২৬ সালের শুরুর পর থেকে এটি ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি কমেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য ছিল প্রায় ৪.০৯ ডলার। গত বছরের এই একই সময়ে গড় মূল্য ছিল ৩.২১ ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির ঘোষণা এলেও আমেরিকার বাজারে এখনই তেলের দাম কমবে না। ভেনিজুয়েলার তেল অবকাঠামো কয়েক দশক ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি মেরামত ও সচল করতে শত কোটি ডলার এবং কয়েক বছর সময় লাগবে। তাছাড়া ভেনিজুয়েলার বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রাকৃতিক সম্পদে রাষ্ট্রীয় মালিকানা বাধ্যতামূলক হওয়ায় এই চুক্তিটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এছাড়া ভেনিজুয়েলার বিরোধী দলের কিছু নেতা এটিকে আমেরিকার ’ভূমি গ্রাস’ বা জোরপূর্বক সম্পদ দখল হিসেবে সমালোচনা করছেন।

রাজনৈতিক অনিশ্চয়তা এবং কয়েক দশকের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর বিষয়টি বিবেচনা করলে, বড় মার্কিন তেল কম্পানিগুলোকে এই অঞ্চলে ফিরে যেতে রাজি করানো বেশ কঠিন হতে পারে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েকদিন পর, ট্রাম্প হোয়াইট হাউজে তেল কম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের দ্রুত ভেনিজুয়েলায় ফিরে যাওয়ার আহ্বান জানান। নির্বাহীরা এই সুযোগে আগ্রহ দেখালেও, দেশটির অতীত অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে কিছুটা সতর্কভাবও ছিল।

বৃহত্তম মার্কিন তেল কম্পানি এক্সনমোবিল-এর সিইও ড্যারেন উডস তখন বলেছিলেন, তার দৃষ্টিতে দেশটি এখন বিনিয়োগের অনুপযুক্ত। কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার প্রশাসন ভেনিজুয়েলায় এক ধরনের স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। তিনি যুক্তি দিয়েছেন যে, ভেনিজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট হুগো চাভেজ কয়েক দশক আগে যখন মার্কিন তেল কম্পানিসহ শত শত বিদেশি মালিকানাধীন সম্পত্তি জাতীয়করণ করেছিলেন, তখন মূলত ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের তেল চুরি করেছিল।

ভেনিজুয়েলায় বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ মাটির নিচে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ১৭ ভাগ।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো যেখানে ভূতাত্ত্বিকদের অব্যবহৃত তেলের সন্ধান করতে হয়, ভেনিজুয়েলার মাটির নিচের মজুদগুলো মূলত আগে থেকেই মানচিত্রভুক্ত এবং জানা। কিন্তু জরাজীর্ণ অবকাঠামোর কারণে দেশটি বর্তমানে বিশ্বের মাত্র ১ ভাগ তেল উৎপাদন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

চট্টগ্রামে একটি নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (২২) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (২১)। উভয়েই বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে কাজ করতেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে শুভ ও ওমর বাড়ির দিকে রওনা হন। পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই শুভর মৃত্যু ঘটে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনিও মারা যান।

দুর্ঘটনার পর মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নেয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ এম


নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে নিহতের সংখ্যা বর্তমানে ৫৮৪ জনে পৌঁছেছে। এর মধ্যে নেপালে ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, চীনের তিব্বতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশের মিলিতভাবে নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪৮২ জন রয়েছে।

শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্ব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে ৫৭৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। চীনের তিব্বতে বন্যা ও ভূমিধসে পাঁচজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই দেশের সম্মিলিত নিহতের সংখ্যা ৫৮৪ এবং নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় আরও বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে ব্যাহত হলেও পরে তা আবার শুরু করা হয়।

নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানের চেষ্টা করছে। দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং নতুন করে বন্যার আশঙ্কা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।

৩২০ ভারতীয় এখনো নিখোঁজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে বৃহস্পতিবার ২১ জন ভারতীয় কাঠমান্ডুতে পৌঁছেছেন। এ ছাড়া ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চীনের অংশে আটকে থাকা আরও ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে প্রায় ৩২০ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ১০০ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, এই ভয়াবহ দুর্যোগে দুই দেশের ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্গতদের খাবার, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সূত্র: রয়টার্স, এএফপি, এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%