ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, উদ্ধার ১২২ পরিবার


বান্দরবানে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, উদ্ধার ১২২ পরিবার

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। এই বিপর্যস্ত ও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে গত রাত থেকেই বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের সদস্যরা বান্দরবান জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকার বন্যাদুর্গত ১২২টি পরিবারকে নিরাপদে উদ্ধার করেছে। তাদের শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বিজেপি অফিসের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি পশ্চিমবঙ্গের বিধায়কের

এই বিষয়ে বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তর জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক অঙ্গীকার।

তারা আরও জানিয়েছে, সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ উদ্ভূত বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা পরিস্থিতিতে ৫ জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বন্যা পরিস্থিতিতে ৫ জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনা করে ডিসিদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ‘বন্যা পরিস্থিতির মোকাবেলা করার জন্য সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে মনিটর করছেন। সরকার দায়বদ্ধতার সঙ্গে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।’

উপদেষ্টার সংবাদের পর তিনি আরো বলেন, ‘দুর্গত এলাকাগুলোর প্রশাসনের সঙ্গে মিটিং করলে জনগণের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রতিটি মন্ত্রণালয় তার দেওয়া নির্দেশনার অনুসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।

এটি মনে রাখতে হবে যে, এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

কয়েক দিনের অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অংশ তলিয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে, কচুরিপানা পরিষ্কার করতে বিদেশে যেতেন। সেই দিনগুলোর অবসান হয়ে গেছে।

এখন সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, ডিবেট, এবং লার্নিং উইথ হ্যাপিনেসের ওপর গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে।

নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজন করা হচ্ছে।

এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে অনেক পরিমার্জন আনা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব নয়। একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং আধুনিক পদ্ধতিতে সেগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে।

সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই সোমবার, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/২লঊধচ৯গউভসল৮ঠউ৭ু৭) প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাক্সিক্ষত তথ্য প্রদান করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সব জেলার জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের আকাশী-সাদা উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের আকাশী-সাদা উৎসব

 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে ,যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ।

শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র‍্যালির মাধ্যমে আর্জেন্টিনার সমর্থকরা সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পূর্ববর্তী উৎসব শুরু করেছেন। লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশী-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন।

কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্কে তারা জোড়ো হয়েছেন।

ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহরকে মুখরিত করে রেখেছে সমর্থকরা।

লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%