ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী


একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে, কচুরিপানা পরিষ্কার করতে বিদেশে যেতেন। সেই দিনগুলোর অবসান হয়ে গেছে।

এখন সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, ডিবেট, এবং লার্নিং উইথ হ্যাপিনেসের ওপর গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অষ্টম শ্রেণিতে পিথাগোরাসের গণিতবিদ্যা ও জ্যামিতিক সমস্যা

মন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে।

নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজন করা হচ্ছে।

এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে অনেক পরিমার্জন আনা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব নয়। একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং আধুনিক পদ্ধতিতে সেগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে।

সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই সোমবার, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/২লঊধচ৯গউভসল৮ঠউ৭ু৭) প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাক্সিক্ষত তথ্য প্রদান করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সব জেলার জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের আকাশী-সাদা উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের আকাশী-সাদা উৎসব

 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে ,যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ।

শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র‍্যালির মাধ্যমে আর্জেন্টিনার সমর্থকরা সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পূর্ববর্তী উৎসব শুরু করেছেন। লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশী-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন।

কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্কে তারা জোড়ো হয়েছেন।

ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহরকে মুখরিত করে রেখেছে সমর্থকরা।

লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী

বরিশালের চরকাউয়া ইউনিয়নের ঐতিহাসিক স্বনির্ভর খাল পুনঃখনন প্রকল্পটি উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন না। ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সাথে খালটির উদ্বোধনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওই উদ্বোধন হচ্ছে না। বিএডিসির ব্যর্থতার কারণে প্রকল্পে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয়দের দাবি, উদ্বোধনের পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

প্রায় ৪৮ বছর পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বনির্ভর খাল পুনঃখনন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২ ডিসেম্বর, তৎকালীন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন প্রকল্পের কাজের উদ্বোধন করেন। পরবর্তীতে বর্তমান সরকারের আমলে পুনরায় খনন কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখনন ও কালভার্ট নির্মাণের কাজ করা হয়। দীর্ঘ সময় ধরে ভরাট হয়ে থাকা খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য ছিল।

স্থানীয় ভূমি মালিক শহিদুল ইসলাম অভিযোগ করছেন যে খাল খননের নামে তাদের রেকর্ডভুক্ত জমি কর্তন করা হয়েছে, এবং এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর দাবি, একজনের ব্যক্তিগত ঘেরে যাওয়ার জন্য ১৪ ফুট রাস্তা তৈরি করা হয়েছে। যথেষ্ট অর্থ ব্যয়ের পরেও এই খাল খনন প্রকল্পের ফলে তাদের কোনো উপকার হয়নি। বরং পূর্বের তুলনায় জলাবদ্ধতা বেড়ে গেল।

কৃষক কাওছার হোসেন বলছেন, খালের দুই পাশে রাস্তা নির্মাণ করা হলেও পানি চলাচলের জন্য প্রয়োজনীয় নালা বা কালভার্ট নির্মাণ করা হয়নি। জলাধারে জমা পানি আটকে থাকার কারণে তাঁর জমিতে সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, ১০০ মিটার পর পর পানির নালা দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি। ফলে চলতি মৌসুমে ইরি ধানের চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাওছার হোসেনের ভাষ্য, “সরকারের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু বাস্তবায়নের দুর্নীতি ও ত্রুটির কারণে কৃষকরা কোনো সুফল পাননি।”

সরেজমিনে দেখা গেছে, পূর্ব পাশে প্রায় ৩০০ একর এবং পশ্চিম পাশে প্রায় ৪০০ একর জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। অনেক জমি এই মৌসুমে অনাবাদি অবস্থায় রয়েছে। বোরো চাষ ব্যাহত হওয়ার পরে এখন আমন চাষেও এর নেতিবাচক প্রভাব পড়ার প্রবণতা চলছে। এছাড়া, অপরিকল্পিতভাবে ভেকুর মাধ্যমে খনন করায় বিভিন্ন স্থানে ইটের রাস্তা ভেঙে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী একজন স্থানীয় ব্যক্তি অধিকাংশ সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন এবং এলাকার জনগণের মতামত ও আপত্তি গ্রহণ করেননি।

প্রকল্পের প্রথম উদ্যোক্তা মতিউল ইসলাম রানা বলেছেন, প্রকল্প বাস্তবায়নে প্রক্রিয়াগত ত্রুটি ও পর্যাপ্ত তদারকির অভাব ছিল। তিনি উল্লেখ করেছেন যে, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বিএডিসি উভয়ের দায়িত্ব যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন। মতিউল ইসলাম রানা বলছেন, প্রধানমন্ত্রী সরেজমিনে আসলে শুধু খাল উদ্বোধনই নয়, বরং এই এলাকার সার্বিক উন্নয়নে এলাকাবাসী উপকৃত হতো।

স্থানীয় কৃষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসার কথা ছিল কিন্তু ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ার পর হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এতে এলাকার উন্নয়নের সুযোগ হারাবেন তাঁরা। এই বিষয়ে অনিয়মকারী স্থানীয় সাব কন্ট্রাক্টর, মূল ঠিকাদার এবং বিএডিসির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের চোখের সামনে বাবাকে হত্যা, হাটহাজারীতে গ্রেপ্তার দুই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


মেয়ের চোখের সামনে বাবাকে হত্যা, হাটহাজারীতে গ্রেপ্তার দুই

 

গ্রেপ্তার আলী আকবর ও মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (বাঁ দিক থেকে)।

চট্টগ্রামের হাটহাজারীতে মেয়ের উপস্থিতিতে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার নুরুল ইসলামের ছেলে আলী আকবর (৫৫) এবং একই এলাকার সিকদার বাড়ির মৃত লাল মিয়া তালুকদারের ছেলে মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০)।

শনিবার (১১ জুলাই) সকালে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। এর আগেই শুক্রবার দিবাগত রাতে উপজেলাটির গড়দুয়ারা ইউনিয়ন ও চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, শুক্রবার সকালে মেখল ইউনিয়নের খলিফাপাড়ায় নুরুল আজিম প্রকাশ আজম মাছ ধরার জন্য বাড়ির পাশের একটি জমিতে গিয়েছিলেন। সেখানে পূর্বশত্রুতার কারণে কয়েকজনের সঙ্গে তার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় নিহত আজমের মেয়ে সেখানে উপস্থিত ছিলেন।

এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রাজু আক্তার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা করা হয়েছে মো. দিদারুল আলম (৪৫), আলী আকবর, মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল এবং সাইফ (২০) নামে অপর আসামিদের বিরুদ্ধে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%