ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার


সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

স্বজন, রাজনৈতিক সহকর্মী, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় সংসদ ভবন চত্বরে নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার এবং বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

সংসদ ভবনের যে অঙ্গনে তিনি বহু বছর সংসদ পরিচালনা করেছেন, সেই প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হওয়ায় শেষ বিদায়ের অংশগ্রহণকারীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আজ বিকেলে জাতীয় সংসদের টানেলে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য সাধারণ মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

জানাজার আগে ও পরে প্রিয় এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল মাগফিরাতের দোয়া। দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের সহকর্মীরা স্মরণ করেন তাঁর প্রজ্ঞা, সৌজন্য, বিনয় ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের কথা।

দোয়া ও অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় দেশের এই বর্ষীয়ান রাজনীতিক, প্রথিতযশা আইনজ্ঞ ও সংসদীয় গণতন্ত্রের এক নিবেদিতপ্রাণ অভিভাবকের শেষ যাত্রার আনুষ্ঠানিকতা। তাঁর বিদায়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও সংসদীয় পরিমণ্ডলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানাজায় অংশগ্রহণ করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের পক্ষে সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া ও কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ১২ জুলাই ভোরে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে কমছে বন্যার পানি, কাটেনি সড়ক যোগাযোগের দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


বান্দরবানে কমছে বন্যার পানি, কাটেনি সড়ক যোগাযোগের দুর্ভোগ

বান্দরবানের সাঙ্গু নদীর পানি কমতে শুরু করায় জেলা সদরের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে এখনো অনেক নিম্নাঞ্চলে হাঁটু পরিমাণ পানি জমা দেখা যাচ্ছে। সেই কারণে আশ্রয় কেন্দ্র থেকে কিছু পরিবার তাদের বাসতবাড়িতে পরিস্কারের কাজ করতে দেখা যাচ্ছে এবং ওইসব এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

এদিকে, বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক গত তিনদিন ধরে বিচ্ছিন্ন ছিল, তবে পানি কিছুটা কমে যাওয়ার কারণে রোববার (১২ জুলাই) সকাল থেকে ছোট বড় যানবাহন চলাচল করছেন। বান্দরবান-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া এলাকায় একটি সেতু ধসে পড়ায় জেলার সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। জেলার ৭টি উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে এবং সড়কে পাহাড় ধসে অনেক উপজেলার সড়কে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে, যার ফলস্বরূপ নিত্য পণ্যের দাম বেড়ে গেছে।

রুমা ও রোয়াংছড়ি উপজেলায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে, ঘরবাড়ি ছেড়ে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন, তারা কাজ ও উপার্জন হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন এবং অসহায় অবস্থায় রয়েছেন।

পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি ও বান্দরবান-রাঙ্গামাটিসহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের রুমা উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার ফলে পাহাড় ধস, সড়ক ভেঙে গিয়ে এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে রুমার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এখনো প্রায় দেড়শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। রুমা উপজেলা বেথেলপাড়া থেকে মুনমামপাড়া পর্যন্ত অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও মাটি সরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ওই সড়কে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাহাড় ধসের কারণে সৃষ্ট এসব পরিস্থিতিতে থানচি উপজেলায় সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাসদস্যরা ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে জমে থাকা মাটি ও উপড়ে পড়া গাছপালা অপসারণ করছেন। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে থানচি-আলীকদম ও রুমা-থানচি সড়কের বেশ কিছু স্থানে মারাত্মক ধস নেমেছে।

এর ফলে স্থানীয় বাসিন্দাদের ওপর চরম ভোগান্তি নেমে এসেছে। যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে সেনাসদস্যরা স্থানীয়দের সহযোগিতায় স্বেচ্ছায় উদ্ধার এবং অপসারণ কার্যক্রম পরিচালনা করছেন।

অপরদিকে, এই দিন সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এখনও শহরের অলিগলিতে সড়কগুলো পানিতে তলিয়ে থাকার কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। অভ্যন্তরীণ সড়কে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষ এবং যানবাহনের চালক-শ্রমিকরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জেলায় ২২০টি আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত প্রায় ৬ হাজার ২৫০ মানুষ আশ্রয় নিয়েছেন।

এই আশ্রয় কেন্দ্রে প্রশাসন, বিজিবি এবং সেনাবাহিনী, জেলা বিএনপির পক্ষ থেকে শুকনা খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানিসহ যাবতীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ৮ লাখ ৪০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার ফলে লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলা নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে।

অন্যদিকে, বালাঘাটা এলাকার রাস্তায় পানি পুরোপুরি না নামায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বান্দরবান-কেরানিহাট সড়কে পানি কমে যাওয়ার কারণে ওই সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘ দিন পালিয়ে থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা জুরাইন বউবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ শাহিন হাওলাদার উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।

তিনি একটি মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি দন্ডিত হওয়ার পর থেকেই তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, সাজা ওয়ারেন্টমূলে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শাহিনকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহ্‌দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ে উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন বলেছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য যে চারটি নতুন বই নিয়ে কাজ চলছে, সেগুলো মূলত শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প, চিন্তা, অভিজ্ঞতা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার সেইসব চিন্তা নির্বাচনের আগে ইশতেহারেও ফুটে উঠেছে। সেই আলোকেই তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন। নতুন বইগুলোর মধ্যে বিশেষ করে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা), ক্রীড়া ও সংস্কৃতি বই দুটিকে প্রচলিত বা ট্র্যাডিশনাল পাঠ্যবইয়ের তুলনায় আরও বেশি ব্যতিক্রমধর্মী ও ভিন্নধর্মী করা উচিত।’

পাঠ্যবইকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করার ওপর জোর দিয়ে ড. মাহ্‌দী আমিন বলেন, সাধারণত বইগুলো অনেক বেশি টেক্সট বা লেখাভিত্তিক হয়। আমরা চাই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বইটিতে আরও বেশি দৃশ্যমান উপস্থাপনা যেমন- ছবি, টেবিল, ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল উপাদান থাকুক, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে।

একই সঙ্গে বইটির শুরুতে একটি বিস্তারিত ভূমিকা অধ্যায় ও এর দার্শনিক ভিত্তিক বাস্তব প্রয়োগ যুক্ত করারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, এনসিটিবির কর্মকর্তা এবং দেশের সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সরকার চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট এই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়।

এ সময় ১২ জুলাই রবিবার থেকে ১৫ জুলাই বুধবার পর্যন্ত দেশটির সকল সরকারি দপ্তর এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল কোর্ট আল থানি পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রয়াত আমিরের জন্য মহান আল্লাহর অশেষ রহমত এবং জান্নাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়েছে।

অন্যদিকে, ‘ফাদার আমির’ হিসেবে ব্যাপকভাবে পরিচিত শেখ হামাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার থেকে কুয়েতজুড়ে এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন।

জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি।

তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়।

তিনি কাতারের বর্তমান আমিরের বাবা।

শেখ হামাদের শাসনামলে কাতারের অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়।

এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির মর্যাদা বাড়িয়ে তোলে।

তার হাত ধরে কাতার একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়।

তার শাসনামলেই কাতার এয়ারওয়েজের সম্প্রসারণ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার অর্জনের সফল কার্যক্রম সম্পন্ন হয়েছিল।

২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন।

এরপর কাতারের আমির হন তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি।

তখন শেখ তামিমের বয়স ছিল ৩৩ বছর।

সূত্র: গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%