০৭:৫৩ পি.এম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (রোববার) তাদের গ্রেফতার করা হয়।
আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
এতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় ৬ জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় ৭ জন এবং সবুজবাগ থানায় ১৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরাও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন