ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ভুল হয়েছে: রাহুল গান্ধী


ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ভুল হয়েছে: রাহুল গান্ধী

ঝাড়খন্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিধানসভা ঘিরে আন্দোলন করা চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনাটি কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্রভাবে নিন্দা করেছেন।

ইন্ডিয়া জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) শাসিত রাজ্যে এই ঘটনাটি নিয়ে বিজেপি রাহুল গান্ধীর নীরবতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। এর পরই তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় রাহুল গান্ধী বলেন, "শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে" এবং তিনি এও স্পষ্টভাবে জানান, "কেবল আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার টেকসই সমাধান সম্ভব।" ঝাড়খণ্ড সরকারের উচিত অবিলম্বে শিক্ষার্থীদের বক্তব্য শোনা এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করা।

এদিকে, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর নিয়োগ পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগে বিগত ১৭ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৫১তম জন্মদিনে পুরোনো বিধানসভা ভবন প্রাঙ্গণ থেকে আন্দোলনকারীরা 'বিধানসভা ঘেরাও' কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সংকটে উদ্বেগ

আন্দোলনকারীরা যখন পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে বিধানসভা চত্বরের দিকে এগোতে চেষ্টা করেন, তখন পুলিশ তাদের ওপর চড়াও হয়। টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান এবং বেপরোয়া লাঠিচার্জের কারণে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই মিছিলে গত নয় দিন ধরে অনশনরত ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্র নাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করে এসে যোগ দিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ হলো, সরকার এ পর্যন্ত মাত্র ৩টি বিতর্কিত পরীক্ষা বাতিলের আশ্বাস দিলেও বাকি ১০টি পরীক্ষা বাতিলের দাবি অস্বীকার করায় এই আলোচনার অচলাবস্থা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

গতকাল রবিবার (রোববার) গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ‘অপারেশন সমুদ্র প্রহরা’ নামে বিশেষ পরিচালনা করেন।

আজ (সোমবার) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টায় পতেঙ্গা বহিঃনোঙ্গরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা পাল্টা ধাওয়া করে সেটি আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান আটক করা হয়।

তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রামে পাচার করছিল।

দীর্ঘ নজরদারির পর এ চালানটি আটক করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

জব্দকৃত ইয়াবা, বোট ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ গবেষণা প্রকল্পের আওতায় কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের দ্বিতীয় গবেষণা সেমিনার আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

বিশবিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সেমিনারটি একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে এ সেমিনারে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য হিসেবে অনলাইনে অংশ নিয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

বেরোবি কলা অনুষদের বাংলা, ইংরেজি এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন।

এই সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টের প্রথম ৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৬৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


আগস্টের প্রথম ৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৬৯ শতাংশ

চলতি মাসের আগস্ট মাসের প্রথম নয় দিনের মধ্যে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৯ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৯ আগস্ট দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ১১৪ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধুমাত্র ৯ আগস্ট একদিনেই দেশে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে বেশি অর্থ পাঠানোর কারণেই প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এরফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের অবস্থানও শক্তিশালী হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪০০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৩১৫ কোটি ৩০ লাখ ডলার। সুতরাং চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


লক্ষ্মীপুরে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

লক্ষ্মীপুর, ১০ আগস্ট ২০২৬ : আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের মাধ্যমে লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলার কর্মসূচি উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

বৃক্ষমেলা উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এর পর, কালেক্টরেটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, এবং সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে আয়োজিত এবারের বৃক্ষমেলায় ১৮টি নার্সারি অংশ নিচ্ছে।

কর্মসূচি উদ্বোধনের পর, অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানটির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%