ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ কর্মশালা শুরু


নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নেত্রকোণা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক তিনদিনব্যাপী (২১-২৩ সেপ্টেম্বর) একটি প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে।

আজ সকাল ১০টায় বারটান আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণায় এই কর্মশালার উদ্বোধন করা হয়।

ড. মোসা. আলতাফ-উন-নাহার, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান, এই প্রশিক্ষণ কার্যক্রমের তত্ত্বাবধান করছেন।

আরও পড়ুন: পটিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম, ৪ জন গ্রেপ্তার

বারটান জনগণের পুষ্টি স্তর উন্নয়নের লক্ষ্যে ফলিত পুষ্টি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই প্রশিক্ষণের অংশ হিসেবে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, জীবনচক্রে পুষ্টি, বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক ব্যাধি, খাদ্য সংরক্ষণ, প্রস্তুতকরণ, বিভিন্ন খাবারের উৎস এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বক্তারা উল্লেখ করেছেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে জনগণের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও জীবনাচার অপরিহার্য।

প্রথম দিনের প্রথম সেশনে, ড. মোসা. আলতাফ-উন-নাহার খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, নিরাপদ খাদ্য, সঠিক উপায়ে খাদ্য নির্বাচন, রান্নার জন্য প্রস্তুতকরণ, খাদ্য সংরক্ষণ, যথানিয়মে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে শাকসবজি ও ফলমূলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও তিনি দেন।

আরও পড়ুন: স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

দ্বিতীয় সেশনে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম প্রাণিজ আমিষের উৎস, বাংলাদেশের পুষ্টির চাহিদা, দুধের পুষ্টি উপাদান, দুধ ও দুগ্ধজাত পণ্যের উপকারিতা, ডিম ও ডিম প্রক্রিয়াজাতকারী পণ্যের উপকারিতা, বিভিন্ন খাদ্যের বায়োলজিক্যাল ভ্যালু এবং নিরাপদ হাঁসমুরগি ও গবাদিপশু পালনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এই প্রশিক্ষণে কৃষি অফিসের উপসহকারীগণ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী এবং কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা মৎস্য অধিদপ্তর এবং বারটানের কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করবেন।

আরও পড়ুন: চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ ৬ জন গ্রেফতার, জব্দ ২ মাইক্রোবাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দাবি করেছেন যে, বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। তিনি জানান, সরকার জ্বালানি সংকট মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রিজভী বলেন, ‘বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বাংলাদেশ অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে।’

এ সময় তিনি বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দাম তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘সরকার আন্তরকিতার সঙ্গে চেষ্টা করছে জ্বালানি সংকট নিরসনে।’

রিজভী আরও বলেন, ‘কম দামে কিভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লং মার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হুঁশিয়ারি দেন যে, এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি বলেন, ‘কম দামে কিভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।’

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন লাগানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন রিজভী। তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পার্কিং করে রাখা অবস্থায় ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে বাসটির অধিকাংশ সিট পুড়ে গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত ২টা ৫৫ মিনিটের দিকে রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

পুলিশ এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, রাত ২টা ৫৫ মিনিটের দিকে রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করা ‘সাভার পরিবহণ’ নামের বাসটিতে আগুন লাগে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি ধারণা করেন, আগুনটি বাসের ভেতরের সিট থেকে লেগেছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে বাসটির কিছু সিট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম যুগান্তরকে জানান, এই আগুনের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাসটির ইঞ্জিন বিকল থাকায় এটি পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশে পার্কিং করা ছিল। বাসের ভেতরে মাদকসেবীদের আড্ডা থাকত, তাই তাদের কারণে মশার কয়েল বা ধূমপানের আগুন থেকে বাসটিতে আগুন ধরে যেতে পারে।

তিনি বলেন, বাসটির মালিক থানায় এসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে একটি সাধারণ ডায়েরি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিপুল উৎসাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিপুল উৎসাহ

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছাবেন। এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসে মিছিল ও শ্লোগানে মুখরিত করে তুলেছেন।

এটি উল্লেখযোগ্য যে, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশীদের একটি ঘনবসতিপূর্ণ এলাকা।

বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিল করছেন। সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখছেন।

এই সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন- ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

বিএনপি নেতাকর্মীরা তাদের নেতার আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে।

নিউইয়র্ক সিটি শাখা বিএনপি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

রাজশাহী থেকে আসা যুবদলের এক কর্মী মন্তব্য করেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ যেনো আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘আমরা দল বেঁধে সোমবার আমাদের নেতাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে অবস্থান নেবো। সন্ধ্যায় নিউইয়র্ক এসে পৌঁছালে আমরা সড়কের এক পাশে দাঁড়িয়ে আমাদের নেতাকে শুভেচ্ছা জানাব।'

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ভোরে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে রওনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, নোয়াখালী কলেজ ছাত্রদল সেক্রেটারিকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট,  নোয়াখালী কলেজ ছাত্রদল সেক্রেটারিকে শোকজ
 
 
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের জেরে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলকে শোকজ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। 
 
২০ সেপ্টেম্বর (রবিবার), ফের জ্বালানির মূল্যবৃদ্ধির ইস্যুতে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সাফরাতুল ইসলাম নাবিল,বিদ্যুৎ  ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পরপরই রাতেই নাবিলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠায় কেন্দ্রীয় ছাত্রদল।
 
ফেসবুক পোস্টে নাবিল বলেন " ইকবাল মাহমুদ টুকু- ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে, পরে আপনার ব্যাখ্যা কেউ শুনবে না। দুঃখজনক বিষয় "
 
পোস্টে এমন মন্তব্যের পর বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত মন্তব্যের জন্য কারণ দর্শানো নোটিশ (শো-কজ) দেয়া হয়। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিততে লিখিত জবাব দিতে বলা হয়। 
 
শো -কজ করার পর তিনি পোস্ট-টি ডিলিট করেন এবং আরেক পোস্টে বলেন" আমি একজন দায়িত্বশীল ব্যাক্তি হিসেবে এমন সংবেদনশীল বিশয়ে ফেসবুকে পোস্ট করা উচিৎ হয়নি। ভবিষ্যতে এ ধরণের সংবেদনশীল ইস্যুতে ফেসবুকে পোস্ট মন্তব্য করার ক্ষেত্রে আমি আরও সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেব। সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আমার সংগঠনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আকারে ব্যাখ্যা প্রদান করবো। দোয়া করবেন সবাই আমার জন্য। 
 
তবে শো-কজের  ঘটনায় ছাত্রদলের একটি অংশের মধ্যে প্রশ্ন উঠেছে—"দলীয় শৃঙ্খলার মোড়কে কি বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে? "
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%